এ সপ্তাহে সংসদ
অর্থমন্ত্রী নির্মলা সিতারমণের সংসদে ২০২০-২১’এর সাধারণ বাজেট পেশ ও তা নিয়ে আলোচনা পর্ব শেষ হবার পর ইতিমধ্যে উভয় সভায় আরও অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম সম্পন্ন হল। বেশ কয়েকটি বিরোধী দলের সদস্য নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সোচ্চার হওয়ায় উভয় সভায় উত্তেজনার পারদ প্রায়ই চরমে ওঠে। এদিকে সরকার পক্ষ সভার অধ্যক্ষের অনুমতি ক্রমে সব বিষয় নিয়ে আলোচনায় রাজী আছে বলে অবস্থান স্পষ্ট করেছে। চলতি বাজেট অধিবেশনে ৪২ টি বিল ও সাতটি আর্থিক বিষয় আলোচ্য বিষয়সূচিতে অন্তর্ভুক্ত। নাগরিকত্ব সংশোধনী আইন-CAA ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার-NPR সহ বেশ কিছু ইস্যুতে বিরোধী পক্ষের প্রবল আপত্তি ও হৈ হট্টগোলের জেরে রাজ্য সভার কাজ সময়ে সময়ে বেশ কিছুক্ষণের জন্যে মুলতুবি করে দিতে হয়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই সহকারী চেয়ারম্যান হরিবংশ সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে প্রদত্ত রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার চেষ্টা করেন। ইতিমধ্যে সভার নেতা থাওয়ার চাঁদ গেহলত আলোচনা শুরু করার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বিরোধীদের সহযোগিতার অনুরোধ জানান। তবে বিরোধী সদস্যরা তাঁর এই আবেদনে কর্ণপাত না কোরে CAA ,NPR ও আর...