Posts

Showing posts from January, 2020

৭১-তম সাধারণতন্ত্র দিবসে প্রধান রাষ্ট্রীয় অতিথি ব্রাজিলের রাষ্ট্রপতি

অতি শক্তিধর দেশগুলিকে বাদ দিলে বিশ্ব প্রেক্ষাপটে চীনের পরেই ভারত ও ব্রাজিল এমন দুটি দেশ যাদের বিশ্ব রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী দেশ হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা আছে। তবে খুব বেশি দিনের কথা নয়, যখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিচ্ছবি ছিল দারিদ্র ও অনাহার পীড়িত, আর ব্রাজিলের পরিচয় ছিল চরম মুদ্রাস্ফীতি ও ঋণগ্রস্ত দেশ হিসেবে। সে কারণে এক সময় ফ্রান্সের রাষ্ট্রপতি দ্য গল ব্রাজিলকে অত্যন্ত পিছনের সারির দেশ হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন। আর আজ,মজবুত গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, ট্রিলিয়ন ডলার অর্থব্যাবস্থার দেশ ভারত ও ব্রাজিল,বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক মঞ্চে নিজেদের আধিপত্য সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত করেছে। বিগত প্রায় এক দশক সময়ে এই দুই দেশের পররাষ্ট্রনীতি, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মঞ্চে আন্তর্জাতিক সম্পর্কের পুনর্বিন্যাসে এক মৌলিক ভূমিকা পালন করেছে।  ৭১-তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সময়ে ব্রাজিলের রাষ্ট্রপতি জ্যের মেশিয়া বলসোনারো’র চার দিনের ভারত সফর ও সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান রাষ্ট্রীয় অতিথি হিসেবে তাঁর উপস্থিতি দুটি দেশের মধ্যে সম্পর্কে ক্রমবর্দ্ধমা...

ভারতের সংবিধানঃ দেশের সর্বোচ্চ আইন

সংবিধান সভার তিন বছরের অক্লান্ত পরিশ্রমের পর ভারতের সংবিধান যখন কার্যকর হল, তখনও বিশ্লেষকরা সন্দিহান ছিলেন যে এই সংবিধান কতটা দীর্ঘস্থায়ী হবে।  এটি সংবিধান প্রণেতাদের দূরদর্শিতার পরিচয়। তাঁরা যা প্রণয়ন করেছিলেন তা অবিচল রয়েছে এবং তার ওপরেই ভারতের সংসদীয় গণতন্ত্র অধিষ্ঠিত। ভারতীয় সংবিধান শুধুমাত্র সংবিধান রচয়িতাকারীদের জন্য নয়, সাধারণ নাগরিকদের জন্যও এক আলোক স্তম্ভ হিসেবে রয়েছে। সাত দশক পার করেও সংবিধানের মূল কাঠামোটি অপরিবর্তিত রয়েছে। বহু সংশোধনী সত্বেও ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত নীতিগুলি বজায় আছে; যা এই আস্থাকেই প্রতিফলিত করে যে সংবিধানের প্রতি ভারতের অটুট বিশ্বাস রয়েছে।  বিশ্বের সামনে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলির ভিত্তিতে রচিত একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্মলগ্নে সংবিধানের প্রস্তাবনায় শুরুতেই ছিল -“আমরা, ভারতের নাগরিকগণ” – এই কথাগুলি। এই সংবিধান শুধুমাত্র কোনো রাষ্ট্রের কাঠামো এবং প্রশাসন প্রতিষ্ঠান সংক্রান্ত আইনী দলিল নয়, বরং এটি নাগরিকদের অধিকার ও স্বাধীনতার সনদ।  প্রজ...

নাইজার ও টিউনিশিয়ার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার প্রয়াস ভারতের

আফ্রিকার দেশগুলির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সম্প্রতি নাইজার ও টিউনিশিয়া সফর করলেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এই আফ্রিকী দেশগুলি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে বিশেষভাবে সমর্থন জানিয়ে এসেছে। এই প্রেক্ষিতে নতুন দিল্লি এই দেশগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্বভার গ্রহণের পর এটিই ডঃ জয়শঙ্করের প্রথম আফ্রিকা সফর। নাইজারের নিয়ামেতে তাঁর সফরে ডঃ জয়শঙ্কর সেদেশের রাষ্ট্রপতি মহামাদু ইস্‌সোউফোউ’এর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা যৌথভাবে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন। এটি গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে আফ্রিকায় ভারত নির্মিত প্রথম কেন্দ্র। ভারত-নাইজার সম্পর্কের দিক থেকে এই কেন্দ্রটির স্থাপনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই নির্মাণ আফ্রিকার প্রতি ভারতের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধতাকেই তুলে ধরে। কেন্দ্রটির পরিসর প্রশস্ত এবং এতে আফ্রিকী ইউনিয়ন – AU’র সদস্য দেশসমূহের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনের উপযোগী ২ হা...

JCPOA থেকে ইরানের প্রত্যাহার এবং আন্তর্জাতিক প্রভাব

মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ইরাণের জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়া এবং তার পরবর্তী ঘটনাবলীর পর সর্বশেষ পরিস্থিতি হল ইরান হুমকি দিয়ে বলেছে যে ইওরোপীয় ইউনিয়ন যদি ইরাণের পরমাণূ প্রশ্নটি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের কাছে উত্থাপন করে তবে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে। জেনারেল সোলেমানির হত্যার পর এটা হল সবচেয়ে বড় প্রভাব যা অন্য সব ছাপিয়ে উঠেছে, কারণ এর পরিণতি হতে পারে সুদূর প্রসারী। আন্তর্জাতিক অস্ত্র প্রসার রোধ চুক্তির ওপর এবং এই অঞ্চলের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। যৌথ সর্বাত্মক কর্ম পরিকল্পনা JCPOA যা ইরান পরমাণু চুক্তি বলে অধিক পরিচিত তার কোনো শর্তাদি আর মানা হবে না বলে ইরান সরকার সিদ্ধান্ত নেবার পর এন পি টি থেকে প্রত্যাহারের এই হুমকি।  ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানী সহ তিনটি দেশের গোষ্ঠী পরমাণূ চুক্তিতে বিবাদ নিস্পত্তি ব্যবস্থাপনা ডি আর এম এর যে সংস্থান রেখেছে তার প্রতিক্রিয়ায় এন পি টি থেকে প্রত্যাহারের বিষয়ে ইরান এই ঘোষণা করে। আসল কথা হল মার্কিন যুক্তরাষ্ট্র এই পথ বেছে নিতে ইওরোপীয় দেশগুলিকে চাপ দেয়। ইওরোপীয় দেশগুলির ওপর অনবরত এই ধরণের চাপের ফলে J...

FDI এ প্রথম দশে ভারতের স্থান অব্যাহত

ভারতে সরাসরি বিদেশী বিনিয়োগ এফ ডি আই ১৬ শতাংশ বৃদ্ধির পেয়ে ৪২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০১৯এ হয়েছে ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। সেই সঙ্গে ভারত প্রথম ১০টি এফ ডি আই দেশের মধ্যে নিজেদের অবস্থান বজার রেখেছে। রাষ্ট্রসংঘ বাণিজ্য এবং উন্নয়ন সংক্রান্ত সম্মেলন ইউ এন সি টি এ ডি সম্প্রতি বিনিয়োগ প্রবনতা নিরীক্ষণ শীর্ষক তাদের প্রতিবেদনে একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমান ২০১৯এ ১.৪১ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ১ শতাংশ হ্রাস পেয়ে ১.৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে রয়েছে সেই সময় ভারতে এই বৃদ্ধির ঘটনা লক্ষ্য করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে মূলধন প্রবাহে কোনো রকম বিকাশ না হওয়ায় এফ ডি আই অপরিবর্তিত রয়েছে অথচ ভারত এফ ডি আই এর ক্ষেত্রে উন্নতি করেছে।  দক্ষিণ এশিয় অঞ্চলে এফ ডি আই ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০বিলিয়ন মার্কিন ডলার, তারমধ্যে ভারতের অংশ ৮০%। অধিকাংশই হয়েছে তথ্য প্রযুক্তি সহ পরিশেবা শিল্পের ফলে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে এফ ডি আই যথাক্রমে ৬ এবং ২০ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে যথাক্রমে ৩.৪...

ভারতের সঙ্গে মজবুত সম্পর্কের ওপর গুরুত্ব ই ইউ’এর বিদেশ ও নিরাপত্তা নীতি সংক্রান্ত প্রধানের

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেল ফন্টেলেস ২০২০’র রাইজিনা আলোচনায় যোগ দিতে সম্প্রতি ভারতে এসেছিলেন। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সাযুজ্যের উল্লেখ করেন এবং সাম্প্রতিক সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন বিবাদ মীমাংসা সংক্রান্ত ব্যবস্থাপনার অচলাবস্থা যা ইউরোপ, ভারত সহ দক্ষিণ এশিয় দেশগুলির আশঙ্কার কারণ হয়ে উঠেছে তার প্রেক্ষিতে, তিনি একটি নীতিভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফন্টেলেস জানান, ইইউ এই অচলাবস্থা মেটানোর লক্ষ্যে প্রস্তাব পেশ করেছে। ভারত ও ইইউ’কে এই সমস্যার নিরসনে বাস্তব সমাধানসূত্র বার করতে হবে। সমুদ্রাঞ্চলের নিরাপত্তা মজবুত করার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় জলদস্যুর মোকাবিলা এবং সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মতো একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিপ্রেক্ষিতে সমুদ্র ক্ষেত্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করা আবশ্যিক বলে তিনি উল্লেখ করেন। পশ্চিম ভারত মহাসাগরে হর্ণ অব আফ্রিকার নিকটবর্তী সমুদ্রে জলদস্যু সমস্যার মোকাবিলায় ‘অপরেশন অ্যাটলান্টা’ ভারতের সঙ্গে এই ধর...

ভারতের GSAT-30 উপগ্রহের সফল উৎক্ষেপণ

ভারতের ৪১তম কৃত্রিম যোগাযোগ উপগ্রহ GSAT-30 গত ১৭ই জানুয়ারি সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে। ১৪ বছর ধরে কার্যরত INSAT-4A উপগ্রহের কার্যকালের মেয়াদ ফুরোতে থাকায় নতুন এই উপগ্রহ উৎক্ষেপণ করা হল। ভারতের কেব্‌ল পরিষেবাকারীরা INSAT-4A উপগ্রহের সাহায্যে তাঁদের অনুষ্ঠান বিদেশে সম্প্রচার করতে সক্ষম হত। নতুন এই GSAT-30 উপগ্রহ আগামী ১৫ বছর ধরে এই পরিষেবা অব্যাহত রাখার কাজে সহায়ক হবে। দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত কউরৌউয়ের আরিয়ানা উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরিয়ানা-৫ রকেটে করে GSAT-30 নামে ওই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। ভারতে GSAT-30 এই ধরনের ২৪তম উপগ্রহ; এর আগে ১৯৮১ সালে প্রথম ‘APPLE’ নামে যোগাযোগ উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল। এছাড়াও, আরিয়ানা-৫ রকেটে EUTELSAT KONNECT নামে একটি কৃত্রিম উপগ্রহও মহাকাশে পাড়ি দিয়েছে, যা ইউরোপ এবং আফ্রিকায় টেলিযোগাযোগ পরিষেবা প্রদানে সহায়ক হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো উচ্চ ক্ষমতাসম্পন্ন যোগাযোগ উপগ্রহ GSAT-30 উপগ্রহ মহাকাশে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে। এই উপগ্রহটি ১৫ বছর কর্মক্ষম থাকবে। INSAT...

চীন ও পাকিস্তানের মিলিত ষড়যন্ত্র আবার বিফল হল

রাষ্ট্রসংঘকে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় রাজী করাতে চীনের অপপ্রয়াস আর একবার ধাক্কা খেল, যে আলোচনায় এই বিশ্ব সংস্থাকে রাজী করাতে পাকিস্তান চীনকে ইন্ধন যুগিয়েছিল। ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গটি চীন এই নিয়ে তৃতীয় বার রাষ্ট্রসংঘে উত্থাপনের চেষ্টা করল। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশই এই আলোচনায় অসম্মতি জানিয়ে কাশ্মীর প্রসঙ্গটি একান্তভাবে দ্বিপাক্ষিক বিষয় বলে আবার তাদের অবস্থান ব্যক্ত করল। এই ঘটনায় চীন ও পাকিস্তান মুখের মত জবাব পেয়ে গেল বলে মন্তব্য কোরে ভারতের পররাষ্ট্র মন্ত্রক চীনকে এর থেকে উচিত শিক্ষা গ্রহণের পরামর্শ দিল।  রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দীন পাকিস্তানের এই নিষ্ফল প্রচেষ্টা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন,ইসলামাবাদ কর্তৃপক্ষ দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরাতেই যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরণের দুরভিসন্ধিমূলক আচরণ করে থাকে তা এখন বিশ্বের অধিকাংশ দেশের সামনেই স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন অযথা অন্য দেশের প্রতি দোষারোপ না কোরে ছোট ছোট অথচ নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করাই কূটনৈতিক দক্ষতার পরিচয় বহন...

ভারত-মার্কিন আলোচনা

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ের ভারপ্রাপ্ত মার্কিন সহকারী বিদেশ মন্ত্রী শ্রীমতী অ্যালিস ওয়েলস ও সে দেশের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথু পটিংগার নতুন দিল্লিতে আয়োজিত পঞ্চম রায়সিনা বার্তালাপে অংশ নিতে সম্প্রতি ভারত সফরে আসেন। এই সফরে তাঁরা ভারতীয় নেতৃবর্গের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করলেন। যাত্রা পথে শ্রীমতী অ্যালিস ওয়েলস পাকিস্তান ও শ্রীলংকাও সফর করে গেলেন। রায়সিনা বার্তালাপে ম্যাথু পটিংগার তাঁর ভাষণে ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে দুটি দেশের অবস্থানকে এক বলিষ্ঠ আন্তর্জাতিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই আদর্শের বলেই ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির জন্য জল ও আকাশ পথের অবাধ ব্যবহার, অবাধ বাণিজ্য নীতি, মুক্ত চিন্তা ও সর্বোপরি প্রতিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের অনুশাসনের প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়েই শ্রদ্ধাশীল।  রায়সিনা সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি মার্কিন সহকারি বিদেশ মন্ত্রী শ্রীমতী অ্যালিস ওয়েলস আগামী মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভারত সফরের প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখলেন। এই সফর চ...

রাইসিনা বার্তালাপ ২০২০

আমরা একবিংশ শতকের তৃতীয় দশকে প্রবেশ করলাম, সেই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বিশ্ব নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখিন এবং বড় রকমের ক্ষমতা পরিবর্তন। কিছু কিছু নতুন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কিছু পুরনো ক্ষমতা বিশ্বে তাদের অবস্থান থেকে সরে আসছে। দু’ ধরণের ঐতিহাসিক ক্ষমতা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে-ক্ষমতা রূপান্তর এবং ক্ষমতা বন্টন। চীনের উত্তরণ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তবে ভারতও আন্তর্জাতিক পরিদৃশ্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনা এবং বিশ্ব পরিবেশ পরিবর্তনের নির্ণায়ক প্রভাবের উৎস হিসেবে এশিয়া অর্থনৈতিক মাধ্যাকর্ষণের আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে।  এই সময়ে উদ্ভাবন হল ভবিষ্যতের চাবি-কাঠি। উৎদ্ভাবনের ইতিহাসই ধারণার মূলকথা। উদ্ভাবন ব্যতিরেকে তলিয়ে যেতে হবে অতল গহ্বরে। বিদেশ নীতি এবং কৌশলগত স্বার্থের ক্ষেত্রেও একথা সমানভাবে সত্য। বিশ্বের নতুন জটিলতা যেমন গুরুতর চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে তেমনি সুযোগও সৃষ্টি হয়েছে প্রচুর। বিশ্বের ভর কেন্দ্র প্রাচ্যের দিকে সরে সাওয়ায় পাশ্চাত্যের দীর্ঘ দিনের প্রাধান্যের অবসান হতে চলেছে। প্রয়োজন হল নতুন চিন্তাধারা এবং নতুন বিশ্ব অবভিমতের।...

লাভরভের সফরে মজবুত ভারত-রুশ সম্পর্ক

রাইসিনা বার্তালাপে অংশ গ্রহণের জন্য রুশ বিদেশ মন্ত্রী সারগেই লাভরভের নতুন দিল্লী সফর ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করার এক সুযোগ প্রদান করে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির বিষয়ে শ্রী লাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকরের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এই পরিস্থিতিতে ইরান, লিবিয়া এবং সিরিয়া যুক্ত রয়েছে। পরে রুশ বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এবং কথাবার্তা বলেন। লাভরভের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন গতবছর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ২০২০তে নতুন দিল্লী এবং মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ২০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে, তাই এই বছরকে সেই সব সিদ্ধান্ত রুপায়নের বর্ষ হিসেবে গন্য করা উচিত। বিদেশ মন্ত্রী পর্যায়ের আলোচনায়, ডঃ জয়শংকর এবং শ্রী লাভরভ মধ্য প্রাচ্যের উত্তেজনা সম্পর্কে কথাবার্তা বলেন। এই বর্ধিত উত্তেজনা বিশ্ব অর্থনীতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের ভৌগলিক রাজনীতিকে প্রভাবিত করতে পারে। উভয় বিদেশ মন্ত্রী ২০২০ সালের দ্বিপাক্ষিক কর্মসূচি পর্যালোচনা করেন। নতুন বছরের প্রারম্ভে ভারত এবং রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে...

ভারত-লাটভিয়া সম্পর্কে নতুন গতি

লাটভিয়ার বিদেশ মন্ত্রী এডগার্স রিংকেভিক্স-এর সাম্প্রতিক ভারত সফর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন গতি নিয়ে এসেছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তথ্য প্রযুক্তি এবং আইন ও ন্যায়প্রদান বিষয়ক মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ লাটভিয়া সফর করেন। ২০১৭ সালের নভেম্বরে লাটভিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার ঐতিহাসিক ভারত সফর করেন। অন্যদিকে, গত বছর অগাস্ট মাসে ভারতের উপ রাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইডু সে দেশ সফরে গিয়েছিলেন। ভারতের সঙ্গে লাটভিয়ার যুগ প্রাচীন সম্পর্ক রয়েছে। ১৯২১ সালের ২২শে সেপ্টেম্বরে লাটভিয়া জাতীয় লীগের স্বতন্ত্র সদস্য হয়। ১৯২০ সালের ১০ই জানুয়ারি থেকে জাতীয় লীগের মূল প্রতিষ্ঠাতা সদস্য ভারত, বিশ্বের বহুপাক্ষিক এই সংস্থায় লাটভিয়ার সদস্য পদের সমর্থন জানিয়েছে। এই লীগে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে ভারত ও লাটভিয়া প্রাথমিক পরিচিতি গড়ে তুলেছিল। লাটভিয়ার বিদেশ মন্ত্রকের সহায়তায় ১৯২৩ সালে রিগা বিশ্ববিদ্যালয়ে লাটভিয়ার বুদ্ধিজীবী সহযোগিতা জাতীয় কমিটি প্রতিষ্ঠা করা হয়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৩০ সালে লীগের বুদ্ধিজীবী সহযোগিতার আন্তর্জাতিক কমিটির সদস্য হন। ১৯৪৬ সাল...

ওমানঃ একটি যুগের পরিসমাপ্তি

ওমানের শাসক সুলতান কাবুস আল সঈদ গত ১০ই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই একটি যুগের অবসান ঘটল। সুলতান কাবুস ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং সুশাসক। ৭৯ বছর বয়সী সুলতান, ওমানে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বতন্ত্র বিদেশ নীতি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, সৌদি আরব ও ইরানের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়েও কাবুসের বিশেষ ভূমিকা ছিল। কাবুস ধোফার বিদ্রোহ দমন এবং দাস প্রথার অবসান ঘটিয়ে ওমানকে আধুনিকতার পথে অগ্রসর করতে সক্ষম হন। তিনি ১৯৯৬ সালে প্রথম লিখিত সংবিধান উপস্থাপন করেন এবং রাজনীতি, ব্যবসা ও ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্ত করে মহিলা ক্ষমতায়নে উৎসাহ প্রদান করেন। আধুনিক ওমানের জনক হিসেবে খ্যাত সুলতান ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি এবং ইয়েমেনের যুদ্ধরত দলগুলিকে একত্রিত করতে মধ্যস্থতাকারির ভূমিকা পালন করেন। কাবুসের মৃত্যুর পর স্বাভাবিক উত্তরাধিকারের অভাবে ওমানের পরবর্তী শাসক নির্বাচনে অনিশ্চয়তার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কাবুসের খুড়তুতো ভাই হেইথাম বিন তারিক আল সঈদকে তাঁর স্থলাভিষিক্ত করা হল। হেইথাম বিন তারিক আল সঈদ, ওমান...

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর

শ্রীলঙ্কার বিদেশ, দক্ষতা উন্নয়ন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দীনেশ গুনাবর্ধনা সম্প্রতি ভারত সফর করলেন। এটি ছিল আধিকারিক পর্যায়ে তাঁর প্রথম বিদেশ সফর। তাঁর সঙ্গে ছিলেন চারজনের একটি প্রতিনিধি দল। গতবছর নভেম্বর মাসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গতাবায়া রাজাপাক্ষসের ভারত সফরের পর বিদেশ মন্ত্রীর এই সফর। দীনেশ গুনাবর্ধনা এই সফরকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এছাড়াও তিনি দক্ষতা উন্নয়ন ও শিল্প উদ্যোগ মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারের সঙ্গেও বৈঠক করেন। শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী ভারতের বণিক সংগঠন FICCI’র সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন। এছাড়াও তিনি নতুন দিল্লির বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র এবং মহাবোধি সোসাইটি পরিদর্শন করেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে, উভয় দেশের বিদেশ মন্ত্রীর মধ্যে বিনিয়োগ, নিরাপত্তা, উন্নয়ন সহায়তা, মৎস্য পালন, চলতি প্রকল্পের উন্নয়ন সহযোগিতা, পর্যটন, শিক্ষা এবং সংস্কৃতি সহযোগিতা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভারত ...

আর্থ-সামাজিক উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা

বিজ্ঞান চর্চা এমন একটি বিষয়, যা প্রথাগতভাবে গবেষণাগারের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলেই ধারণা। । তবে ভারতকে ধারাবাহিক উন্নয়নের পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতিকে ক্রমাগত বেশি মাত্রায় কাজে লাগানোর সরকারীভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজ্ঞানীদের মহাকুম্ভ হিসেবে অভিহিত সম্প্রতি বেঙ্গালুরুতে সম্পন্ন ১০৭-তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাকে ক্রমাগত অধিক মাত্রায় জন কল্যাণমুখি করে তুলতে বৃহত্তর সমাজ, কর্মস্থল ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয় সাধনের গুরিত্বের বিষয়ে আলোকপাত করা হয়েছে।  এ বছরের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মূল বিষয়ভাবনা ছিল “বিজ্ঞান, প্রযুক্তি ও গ্রাম উন্নয়ন”। সম্মেলনে বক্তাগণ প্রযুক্তিকে সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালনের উপযোগী কোরে তোলার প্রয়োজনের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, আধুনিক প্রযুক্তিকে মানবিক আশা আকাংক্ষা পূরণের মাধ্যম হিসেবে প্রয়োগ করলে সমগ্র উন্নয়নী প্রক্রিয়ায় তার অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।  ...

মার্কিন-ইরান উত্তেজনা প্রশমনের আহ্বান ভারতের

বাগদাদ বিমানবন্দরে ইরানের শীর্ষ সামরিক আধিকারিক কাশেম সোলেমানির ওপর মার্কিন হামলার ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলায় ঘটনায় ইরানের জনমানসে মার্কিন বিরোধী মনোভাব তীব্রতর হয়েছে, যার ফলে দুদেশের মধ্যে আলোচনার পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়েছে। মধ্য প্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে আনা এবং ইরানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠা প্রতিহত করা – মার্কিন প্রশাসনের এই দুই লক্ষ্যপূরণের পথে এটি ক্ষতিকারক পদক্ষেপ। কোনোরকম পূর্বসংকেত ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরণের পদক্ষেপ, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সহযোগীদের আশঙ্কিত করেছে। সাম্প্রতিক মাসগুলিতে এই দেশগুলির জাহাজ চলাচলের পথ এবং তৈল নিষ্কাশন পরিকাঠামো লক্ষ্যবস্তু হয়ে ওঠায় তারা ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের প্রয়াস চালাচ্ছিল। এদিকে ইরান ইরাকস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এই হত্যার প্রতিশোধ নিয়েছে। তেহেরান জানিয়েছে, জেনারেল সোলেইমানি একজন সামরিক আধিকারিক হওয়ায় লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ঘাঁটি বেছে নেওয়া হয়েছে। আল আসাদ এবং এরবিল বিমান ঘাঁটি লক্ষ্য ক’রে ঐ হামলায় মার্কিন অথবা ইরাকি সেনা হতাহত হয় নি। তবে মার্কিন রাষ্ট্রপতি...

বিজ্ঞানের সহায়তায় গ্রামীণ বিকাশ

দেশের কৃষক সম্প্রদায়ের আয় বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও প্রযুক্তির উদ্ভাবকদের মধ্যে দূরত্ব কমিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় গ্রামীণ উন্নয়নের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই এমন অনেক নতুন উদ্ভাবন শস্যের উৎপাদন বৃদ্ধি, বাজারের প্রসার এবং গ্রামাঞ্চলে জীবিকার প্রসারে বিশেষভাবে সহায়ক হয়েছে। কিন্তু কৃষক এবং উদ্ভাবকদের মধ্যে দূরত্বের ফলে এখনও এর সুফল পুরোপুরি পাওয়া সম্ভব হচ্ছে না। ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই বিষয়ের ওপর আলোকপাত করেছেন। তিনি দেশের বৈজ্ঞানিকদের কৃষকদের আয়, শস্যের উৎপাদন বৃদ্ধি সহ অন্যান্য সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের উপায় খুঁজে বার করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, দেশের কল্যাণে কৃষক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে তাঁদের বিশেষ অবদান রয়েছে। তিনি বৈজ্ঞানিকদের শস্য উৎপাদনে জলবায়ু নির্ভরতা হ্রাস, শস্যের পুষ্টিগুণ বৃদ্ধি এবং শস্য উৎপাদনে জলের নিয়ন্ত্রিত ব্যবহার ইত্যাদি বিষয়ে পন্থা পদ্ধতি খুঁজে দেখারও আহ্বান জানান। উপরাষ্ট্রপতি কৃষিক্ষেত্রে উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির জন্য প্রযুক্তির গুরুত্বের ওপরেও আলোকপাত করেছেন। এই লক্...

ভারতের পরিকাঠমো উন্নয়নে সিঙ্গাপুর সচেষ্ট

সিঙ্গাপুরের সামাজিক নীতি সংক্রান্ত শীর্ষস্থানীয় মন্ত্রী শ্রী তারমান সন্মুঘরত্নম বিভিন্ন কাজে নতুন দিল্লী ও মুম্বাই সফর করে গেলেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ এবং অন্যান্য সরকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সিঙ্গাপুর বিদেশ মন্ত্রক এবং সেদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং শিল্প জগতের কর্ণধারদের সঙ্গেও দেখা করেন। শ্রী সন্মুঘরত্নমের ভারত সফরের লক্ষ্য ছিল বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কের প্রতি আরো অধিক জোর দেওয়া। ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা এবং ভারত সিঙ্গাপুর সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রাধান্য পায়। সফরের সময় শ্রী সন্মুঘরত্নম ২০২২এ জি ২০তে ভারতের সভাপতি হবার বিষয়ে সিঙ্গাপুরের সমর্থন ব্যক্ত করেন। ইতিমধ্যেই দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৯এ তা ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ভারত এবং সিঙ্গাপুর জানে যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরো উন্নত হবার সম্ভ...

উপসাগরীয় অঞ্চলে শান্তির আহ্বান ভারতের

গত শুক্রবার মার্কিন হামলায় ইরানের অল-কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসিম সুলেমানির নিহত হওয়ার ঘটনার পরে, পারস্য উপসাগরে উত্তেজনার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ইরানের বিদেশ মন্ত্রী মহম্মদ জাভিদ জারিফের সঙ্গে কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন। ডঃ জয়শঙ্কর সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনার মাত্রা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানান এবং উভয়ে একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করার বিষয়ে একমত হন। উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রী কয়েক সপ্তাহ আগেই দুদেশের মধ্যে ১৯তম যৌথ বৈঠকে যোগ দিতে তেহেরান গিয়েছিলেন। সেখানে তিনি ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি সহ বিদেশ মন্ত্রী জারিফ ও শীর্ষস্থানীয় আধিকারকদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ১৪ই জানুয়ারি থেকে প্রস্তাবিত রাইসিনা বৈঠকে যোগ দিতে শ্রী জারিফের এ দেশে আসারও কথা রয়েছে। উল্লেখ্য, সোলেমানির মৃত্যুর ঘটনার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানীয় নেতৃবৃন্দের মধ্যে প্রবল বাকযুদ্ধের প্রেক্ষিতে, শ্রী জয়শঙ্কর ও শ্রী জারিফের মধ্যে দূরভাষে কথা হয়। প্রসঙ্গতঃ ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের সঙ্গে তেহেরানের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনারেল সোলেমানি...

পাকিস্তানের নিম্নগামিতার নতুন স্তর

গত শুক্রবার শিখদের পবিত্র প্রার্থনাস্থল গুরদোয়ারা নানকানা সাহেবে কমপক্ষে চার হাজার জনতার ভীড় শিখ বিরোধী স্লোগান দিতে দিতে ঢুকে পড়ে। তারা গুরদোয়ারা ঘিরে ফেলে সেখানে পাথর ছুঁড়তে শুরু করে। এই ভীড়ের নেতৃত্ব দেয় মহম্মদ হাসান। এই মহম্মদ হাসান গুরদোয়ারার গ্রন্থির কন্যা জগজিৎ করকে অপহরণ করে এবং জোর পূর্বক ধর্মান্তরিত ক’রে তাকে বিয়ে করে। শিখ সম্প্রদায়ের ঐ ছেলেটির বিরুদ্ধাচরণের কারণেই এই হিংসা দানা বাঁধে। এই ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সেখানে গুরদোয়ারার অবস্থানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং ঘোষণা করা হয় যে খুব শীঘ্রই তারা এই স্থানটির নাম নানকানা সাহিব থেকে বদলে গুলাম এ মুস্তাফা রাখবে। গুরদোয়ারার ভেতরে বহুসংখ্যক পুন্যার্থী আটকে পড়ে। এই বিষয়ে পাকিস্তান সরকারের অবহেলা এবং উপযুক্তভাবে সাড়া না দেওয়ায় পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। শিখ সম্প্রদায়ের প্রথম গুরু গুরু নানক দেব জী ১৪৬৯এ পাকিস্তানের নানকানা সাহেব জেলায় জন্ম গ্রহণ করেন। সারা বিশ্বের শিখ ধর্মাবলম্বীরা গত বছর ৫৫০ তম জন্ম বার্ষিকী উদযাপন করে। ভারত তীব্রভাবে এই হিংসার নিন্দা করেছে। ভারত জোর দিয়...

বাগদাদে ইরান-মার্কিন ছায়া যুদ্ধ  

বাগদাদে কঠোর নিরাপত্তা পরিবেষ্টিত মার্কিন দূতাবাস পরিসরকে ঘিরে ইরান-মার্কিন উত্তেজনা এখন চরমে। এই মার্কিন দূতাবাস পরিসরে ইরান পন্থী মিলিশিয়াদের অতর্কিত আক্রমণে একজন মার্কিন ঠিকাদার নিহত ও কয়েকজন মার্কিন সেনা আহত হবার পর ট্রাম্প প্রশাসন ও ইসলামিক সাধারণ তন্ত্র ইরানের মধ্যে দীর্ঘ সময় ব্যাপী অব্যাহত ছায়া যুদ্ধ এখন প্রকৃতই এক আক্রমণাত্মক রূপ নিয়েছে।  বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মাসের ২৯ তারিখে বাগদাদে ইরান আধা সামরিক বাহিনীর অন্তত পাঁচটি কেন্দ্রে মার্কিন হামলায় ২৫ জন নিহত ও বহু আহত হয়। এই ঘটনার বদলা হিসেবে ইরাকে সক্রিয় ইরান-অনুগামী শক্তি বাগদাদে মার্কিন দূতাবাসের আবার ক্ষতি সাধনের চেষ্টা করে।  এর আগে ইরান-সিরিয়া সীমান্তে মার্কিন কেন্দ্রের ওপর হামলা চালায় ইরান সমর্থিত খাতেব হেজবুল্লা নামে শিয়া পন্থী আধা সামরিক বাহিনী। এই বাহিনী ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের কারণে সে দেশে গৃহ যুদ্ধের সময় সক্রিয় হয় এবং সিরিয়ার গৃহ যুদ্ধে অংশ নেয়, সে দেশের কোণ ঠাসা রাষ্ট্রপতি বাশার-আল-আসাদ’এর সমর্থনে।  গত মাসে...

পাকিস্তানে পরিবর্তন ও তার প্রেক্ষিত

প্রখ্যাত পাকিস্তানি সাংবাদিক সলিম সফি সম্প্রতি ‘ডেইলি জঙ্গ’ পত্রিকায় একটি নিবন্ধে পাকিস্তানের সাম্প্রতিক হাল হকিকত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে অবিলম্বে একটা নতুন সামাজিক সংযোগ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সোফির মতে, পাকিস্তান বর্তমানে এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত। একে অপরের প্রতি তাদের এমন মনোভাব গড়ে উঠেছে যে একটি প্রতিষ্ঠান সমস্যায় পড়লে অন্যটি খুশী হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রয়োজন একটি মধ্যস্থতাকারী কমিশনের যা অতীত সময়ে হওয়া সমস্ত ভুলভ্রান্তিগুলি খতিয়ে দেখবে এবং রাজনীতির একটি নতুন ধারা তৈরি করতে পারবে। পাকিস্তান বর্তমানে নানা দিক থেকে যে পরিস্থিতির সম্মুখীন তার প্রেক্ষিতে এই ধরণের খেদোক্তি পাকিস্তানে ক্রমশ বাড়ছে সন্দেহ নেই। রাজনৈতিক স্তরে, অধিকাংশ বিরোধী রাজনৈতিক শক্তিগুলি তাদের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও স্বৈরাচারের অভিযোগ খণ্ডনে ব্যস্ত। সরকারি কার্যালয়ের বিভিন্ন দুর্নীতির তদন্তের লক্ষ্যে গঠিত জাতীয় দায়বদ্ধতা কমিশন – NAB, জনসমক্ষে বিরোধীদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার কাজে অন্য...

ভারত 'প্রথমে প্রতিবেশী' নীতির ওপর জোর দিয়েছে

ভারত ‘প্রথমে প্রতিবেশী’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪সালে যখন প্রধানমন্ত্রী মোদি কার্যভার গ্রহণ করেন একাধিকবার তিনি জোর দিয়ে একথা বলেছেন। ২০১৪র ২৬শে মে শপথ গ্রহণের সময় তিনি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের সমস্ত সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানান। একই বছর তিনি তাঁর প্রথম বিদেশ সফরে ভুটান যাত্রা করেন। শ্রী মোদি দারিদ্র, অপুষ্টি এবং সকলের জন্য শিক্ষার মত বিভিন্ন সমস্যার মোকাবিলায় দক্ষিণ এশিয় প্রতিবেশীদের যৌথ প্রয়াসের আহ্বান জানান। ২০২০র নতুন বছর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান নরেশ জিগমে খেশর নামগিয়াল ওয়াংচুক, ভুটানের প্রধান মন্ত্রী ড. লোটায় শেরিং, শ্রীলংকার রাষ্ট্রপতি শ্রী গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে, মালদ্বীপের রাষ্ট্রপতি শ্রী ইব্রাহিম মহম্মদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেপালের প্রধানমন্ত্রী শ্রী কে পি ওলি শর্মার সঙ্গে টেলিফোনে কথাবার্তার মাধ্যমে সেই আদর্শকে এগিয়ে নিয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী নেতাদের তাঁর নিজের ও ভারতের জনগণের পক্ষ থেকে নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি পুনরায় প্রতিবেশী ...

অর্থনীতির উন্নতির জন্য বহু-কোটি টাকার কার্পেক্স পরিকাঠামো প্রকল্প শুরু করল ভারত

অর্থনীতির মৌলিক ক্ষেত্রের ক্ষেত্রের উৎপাদনশীল অংশগ্রহণকারীদের মধ্যে এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে সরকার কেন্দ্র, রাজ্য এবং বেসরকারী ক্ষেত্রগুলিকে যুক্ত করে এক বৃহৎ পরিকাঠামো বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ ২০২৪-২৫ সাল নাগাদ বিভিন্ন পরিকাঠমো প্রকল্পে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ব্যক্ত করেন। এর ফলে গত ছ’বছরের তুলনায় অর্থনীতি উন্নত হবে। সেই সময় কেন্দ্র ও রাজ্য এক সঙ্গে পরিকাঠামো ক্ষেত্রে ৫১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে। অর্থনীতিতে যখন চাহিদা হ্রাস পায় তখন চাহিদা বৃদ্ধির জন্য সরকারী বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন। অন্য দুটি বিষয় হল সরকারী ব্যয় এবং রপ্তানি। সরকার এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র সি পি এস ইউ এর কার্পেক্স বা মুলধনী ব্যয়কে রাজ্য বা বেসরকারী ক্ষেত্রগুলি বৃদ্ধি করে এবং তা নির্ভর করে তাদের নিজ নিজ ক্ষমতার ওপর। এই পদ্ধতিতে মন্দা জনিত পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নয়নের জন্য অধিক বিনিয়োগ সম্ভব হবে। বস্তুতঃ আন্তর্জাতিক অর্থ তহবীলের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে সরকারী পরিকল্পনা অনুসারে পরিকাঠামো ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করার প্রতি অ...

ভারতের আঞ্চলিক আর্থিক নীতিঃ ২০২০ ও পরবর্তী সময়

নতুন বর্ষ ২০২০তে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভারতের একটি স্পষ্ট ও সুপরিকল্পিত আঞ্চলিক আর্থিক নীতির প্রাথমিক রূপরেখা প্রতিভাত হচ্ছে। এতদিন পর্যন্ত অবাধ বাণিজ্য চুক্তি – FTA’কে আঞ্চলিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরা হত। ভারতের জন্য এটিকে একমাত্র বিকল্প হিসেবে মানা হয়েছে যাতে এটা সুনিশ্চিত করা যায় যে, বিশ্বের কাছে ভারতের কন্ঠস্বর পৌঁছয়। এই ভাবনার নাটকীয়ভাবে পরিবর্তন ঘটে যখন ভারত আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব - RCEP থেকে সরে আসে। এটি আমাদের বৈদেশিক আর্থিক নীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। RCEP থেকে সরে আসার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যাঙ্কক শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। ভারতের বার্তা ছিল স্পষ্ট। ভারতের কৃষক সম্প্রদায় এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ – MSME’গুলির স্বার্থ সুরক্ষিত না হলে ভারত এই ধরণের গোষ্ঠী থেকে সরে আসতে সময় নেবে না। ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে আগামী কয়েক বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে এবং স্পষ্টতই এই অগ্রগতি, আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্বার্থকে ব্যাহত করে এমন কর্মকৌশলের ওপর...