Posts

Showing posts from May, 2019

দ্বিতীয় মোদি সরকার শপথ গ্রহণ করল

বিপুল গণসমর্থন নিয়ে শ্রী নরেন্দ্র মোদি গতকাল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার ৫৮ জন সদস্যকে মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। ভারতীয় জনতা পার্টি এবং শরিক দলের সদস্যরা ছাড়াও প্রাক্তন শীর্ষ আমলা সুব্রমণিয়ম জয়শঙ্কর মন্ত্রী হিসেবে শপথ নেন। শ্রী জয়শঙ্করের অন্তর্ভূক্তি এবারের অন্যতম চমক। শ্রী জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চীনের বিষয়ে তাঁর অভিজ্ঞতা বিশেষ উল্লেখযোগ্য। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবার মন্ত্রীসভার অন্তর্ভূক্ত হয়েছেন। তিনিও এই নতুন সরকারে গুরুত্ব্পূর্ণ দায়িত্ব পালন করবেন বলে অনুমান। শ্রী মোদি এবারের জনমতকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের আশা-আকাঙ্খার প্রতিফলন বলে উল্লেখ করেছন। এবারের মন্ত্রিসভাতে সর্বভারতীয় চরিত্র প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর সরকার জাতীয় উচ্চাকাঙ্খা এবং আঞ্চলিক আকাঙ্খার ভিত্তিতেই পরিচালিত হবে। একে তিনি সংক্ষেপে আখ্যা দিয়েছেন NARA. তিনি আরো জানিয়েছেন, সর্বাত্মক বিকাশ এবং সুপ্রশাসনই তাঁর সরকারের মূল লক্ষ্য হবে। ধার...

ICC বিশ্ব কাপ ক্রিকেট ২০১৯

২০১৯-এর বিশ্ব কাপ ক্রিকেটের সূচনা হল আজ ৩০শে মে থেকে। প্রায় দেড় মাস ব্যাপী এই ক্রিকেট মহারণের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে আগামী ১৪ই জুলাই। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ICC পরিচালিত এবং ইংল্যান্ড ও ওয়েলসলের যুগ্মভাবে আয়োজিত ২০১৯’এর এই দ্বাদশ বিশ্ব কাপে মোট ১০টি দেশ প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছে। উল্লেখ করা যায়, ইংল্যান্ড ও ওয়েলস যুগ্মভাবে কেবল ২০১৯’এর বিশ্বকাপই নয়; এর আগে তারা চারবার- ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯’এ এই আন্তর্জাতিক ক্রিকেট মহাযজ্ঞের আয়োজন করেছে। ক্রিকেট মাত্র কয়েকটি দেশে, তাও আবার ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বতন উপনিবেশ হিসেবে পরিচিত কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এর জনপ্রিয়তা যে বিশ্বব্যাপী তা সহজেই অনুমান করা যায়। কৌলিন্যের বিচারে ফুটবল ও লন টেনিসের পরেই ক্রিকেটের স্থান। এই উপমহাদেশের কথাই ধরা যাক, এখানে ক্রিকেট যেন এক ধর্ম বিশেষ এবং ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে ঈশ্বর স্বরূপ। ক্রিকেটকে কেন্দ্র ক’রে এখানকার মানুষের উন্মাদনার অন্ত নেই। প্রকৃত অর্থে ক্রিকেট এই উপমহাদেশের প্রতিযোগী দেশগুলির মধ্যে এক মর্যাদার লড়াই। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এ পর্যন্ত যতবার ক্র...

পাকিস্তানে সংখ্যালঘুদের অবমাননা অব্যহত

পাকিস্তানের সংখ্যালঘুরা একাধারে সরকারের একপেশে নীতি, অন্যদিকে দেশের জনগণ, বিশেষ করে চরমপন্থীদের অত্যাচারের শিকার হচ্ছে। পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রীশ্চান সম্প্রদায়ের প্রায় ৩০ লক্ষ মানুষের কাছে তাঁদের ধর্মীয় আচার পালন অনেকসময় বিপজ্জনক হয়ে উঠছে। ইসলামের অবমাননার নামে অনেক সময়ই সংঘ্যালঘুদের দমন করতে আইনী পন্থা বেছে নেওয়া হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধ প্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্মীয় গ্রন্থ অবমাননার অভিযোগ আনা হয়। স্থানীয় মসজিদের প্রধান ইমামের অভিযোগের ভিত্তিতে ঐ চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। যেসমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়, তা ধর্মীয় অবমাননা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এর কয়েক সপ্তাহ আগে পাঞ্জাব প্রদেশে এক দম্পতির বিরুদ্ধে একইভাবে ধর্মীয় অবমাননাকর মেসেজ পাঠানোর অভিযোগে এই আইন প্রয়োগ করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। লাহোরের উপকন্ঠে নারোওয়ালিনে শিখদের ধর্মীয় স্থান গুরু নানক প্যালেস গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সংখ্যালঘুদের মধ্যে বিশেষ উদ্বেগ সৃষ্টি করেছে। এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার ধারাবাহিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। বিপুল ...

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দ্বিতীয় সরকারের পররাষ্ট্রনীতি

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট NDA দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে এল। ৯০ কোটিরও বেশি ভোট দাতা বিশ্বের এই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এই নির্বাচনী মহাযজ্ঞে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আবার তাঁদের আস্থা জ্ঞাপন করলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় গণতন্ত্রে, এর প্রশাসনিক কাঠামোতে মৌলিক পরিবর্তন সাধনের মাধ্যনে এক নতুন ভারত গড়ার যে ব্রত নিয়েছিলেন, সদ্য সম্পন্ন নির্বাচনে তাঁর প্রতি জনগণের বিপুল সমর্থন যেন তারই স্বীকৃতি। জনগণের এই রায় আগামী পাঁচ বছরের জন্য ভারতের পররাষ্ট্র নীতিতে কিছু গুণগত পরিবর্তন নিয়ে আসার সুযোগ এনে দিল। যাবতীয় জাতপাত ও বর্ণগত ভেদাভেদের উর্ধ্বে উঠে সকলকে জড়িত করে এগিয়ে চলার আদর্শ হিসেবে প্রধানমন্ত্রী যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস- মন্ত্র নিয়েছেন সেটাই হবে তাঁর সরকার পরিচালনার মূল আদর্শ। এই আদর্শের ওপর ভিত্তি করেই বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আদানপ্রদান বৃদ্ধির মাধ্যমে পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন সাধনের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান দিনে বিভিন্ন দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্ত...

বিশ্বশক্তি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রা

সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতুলনীয় ভূমিকার প্রসঙ্গ আসবেই। এটা স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, তাঁর দ্বিতীয় সরকার নতুন শক্তি নিয়ে নতুন ভারত গড়ার জন্য এক নতুন যাত্রা শুরু করবে। সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রীর এই বিবৃতির সঙ্গে ২০২২’এর মধ্যে নতুন স্বপ্নের ভারত গড়ে তোলার যে লক্ষ্য তিনি স্থির করেছেন, তা সামঞ্জস্যপূর্ণ। এই স্বপ্নপূরণের লক্ষ্য আগামী ৩ বছরে সমস্ত ভারতীয় নাগরিককে শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বাসস্থান ও অন্যান্য অত্যাবশ্যক সুবিধা প্রদানই নয়, এর পাশাপাশি বিশ্ব দরবারে ভারতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী একটি নতুন শ্লোগানও তুলে ধরেছেন, সংক্ষেপে যাকে তিনি আখ্যা দিয়েছেন NARA বলে। যার মূল ভাবনা হল - জাতীয় উচ্চাকাঙ্খা এবং আঞ্চলিক আকাঙ্খার সম্মিলন। আরো ব্যাপক অর্থে, অদূর ভবিষ্যতে ভারতের একটি উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার আকাঙ্খাকেই এটি তুলে ধরে। অত্যাধুনিক জ্ঞান এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলা এবং বিশ্ব মঞ্চে ভারতের জোরালো অবস্থানের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ। এই লক্ষ্য পূরণে ভারতকে উজ্জ্বলা, আয়ুষ্মান ভার...

ইন্দোনেশিয়ায় জোকো উইডোডো দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত

প্রায় এক মাস অপেক্ষার পর ইন্দোনেশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হল। জোকো উইডোডো দ্বিতীয়বারের জন্য দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। গত ১৭’ই এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি পদ ছাড়াও দেশের আইন সভা- পিপলস’ কনসাল্টেটিভ অ্যাসেম্বলি ও স্থানীয় সংস্থার নির্বাচনের জন্যেও ভোট নেওয়া হয়। ইন্দোনেশিয়ার  বৈচিত্রপূর্ণ ভৌগোলিক পরিবেশ, এর আয়তন  ও প্রায় ১৬ কোটি ভোটদাতার সংখ্যার নিরিখে একটি মাত্র দিনে এতগুলি স্তরে এই নির্বাচন সম্পন্ন করা প্রকৃত অর্থেই এক বিস্ময়কর ঘটনা। অবশেষে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন-KPU এ মাসের ২১ তারিখে সরকারীভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করল।   এখানে উল্লেখ করা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না, তিনটি গণতান্ত্রিক দেশ ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন প্রায় একই সঙ্গে অনুষ্ঠিত হল। ইন্দোনেশিয়ায় জোকো উইডোডো সরকার ও  ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট- NDA, এবং এরই পাশাপাশি অস্ট্রেলিয়ায় স্কট মরিশন দেশের প্রধানমন্ত্রী পদে বেশ স্বচ্ছন্দেই দ্বিতীয়বারের জ...

সাংহাই সহযোগিতা সংগঠনের বিদেশ মন্ত্রীদের বৈঠক

এই সপ্তাহের প্রথম দিকে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ সাংহাই সহযোগিতা সংগঠন-এর বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে কিরগিজস্তানের বিশকেক সফর করেন। এই দফায় সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর শেষ বিদেশ সফর। দেশের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক একদিন আগে তাঁর এই সফর প্রমাণ করে যে ভারতের কাছে সাংহাই সহযোগিতা সংগঠনের গুরুত্ব কতটা। গত কয়েক বছর ধরে ভারতীয় নেতারা সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে বারেবারে অংশ নিয়েছেন। ২০১৫ সালে রাশিয়ার উফায় আয়োজিত পঞ্চদশ সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে অংশ নিয়েছেন। গত বছর শ্রীমতি স্বরাজ, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনে আয়োজিত নিজ নিজ বিষয়ে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে উপস্থিত ছিলেন। ডোকলাম অচলাবস্থার পরে চীনের সঙ্গে আলোচনার এবং মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে বহু-পাক্ষিক সম্পর্ক তৈরিরও এক সুযোগ দিয়েছিল এই মঞ্চ। ২০১৯-এর সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকের পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রী চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনা করেন এবং উহান ঘরোয়া শী...

মজবুত সরকার গঠনে ভারতের রায়

ভারতের ভোটদাতাদের বিপুল সমর্থনে ভারতীয় জনতা দল – বিজেপি’র নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট – এনডিএ সাধারণ নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল করেছে। গত ৩৫ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো দল লোকসভায় ৩০৩টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করল। উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর পর দুবার জয়ী হলেন। সাত দফায় অনুষ্ঠিত এই সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি ভারতীয় জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় উল্লেখযোগ্যভাবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি বিশেষ প্রভাব ফেলতে পারে নি। গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকর্ম বহু ভোটদাতাকে আকৃষ্ট করেছে। গত পাঁচ বছরে এনডিএ ১৩৩টি উন্নয়নমূলক প্রকল্প চালু করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সরকারের পয়ঃপ্রণালী, রান্নার গ্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যথাযথভাবে ভর্তুকি পৌঁছে দেওয়ার মতো প্রয়াসকে জনগণ স্বাগত জানিয়েছেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এনডিএ সরকার যথেষ্ঠ দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তারা সন্ত্রাসকে কোনোভাবেই বরদাস্ত না করার স্পষ্ট বার্তা পৌঁছে দিতে সক্...

নজরদারির সক্ষমতা বাড়াতে মহাকাশে ভারতের নতুন চোখ

ভারত গতকাল ভোরে নজরদারি উপগ্রহ RISAT-2B’এর সফল উৎক্ষেপণ করেছে। এটি সব ধরণের আবহাওয়ায় সীমান্ত অঞ্চলের অতন্দ্র প্রহরায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ৬১৫ কিলোগ্রাম ওজনের RISAT-2B ৫ বছর সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে। সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলায় এই উপগ্রহ কার্যকর ভূমিকা নেবে। প্রথাগত রিমোর্ট সেন্সিং উপগ্রহগুলি শুধুমাত্র দিনের আলোতেই নির্দিষ্ট স্থানের আলোকচিত্র গ্রহণে সক্ষম। রাতের অন্ধকারে বা মেঘলা দিনে ততটা কার্যকর হয় না। তবে নতুন এই র‍্যাডার ইমেজিং উপগ্রহটিতে বিশেষ ধরণের সিনথেটিক অ্যাপারচার র‍্যাডার রয়েছে, যা যে কোনো ধরণের আবহাওয়ায় র‍্যাডার বিম ব্যবহার করে স্পষ্ট আলোকচিত্র পাঠাতে সক্ষম হবে। RISAT-2B’এর এক্স ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র‍্যাডার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর গঠন এবং গতিবিধির বিস্তারিত বিবরণ পাঠাতে সক্ষম। পোলার স্যাটালাইট উৎক্ষেপণযান –PSLV C46, RISAT-2B ছাড়াও আরো দুটি দেশীয় পদ্ধতিতে, স্বল্প ব্যয়ে নির্মিত বিক্রম প্রসেসর এবং এবং ইন্টেরিয়াল নেভিগেশন সিস্টেম বহন করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরোর চেয়ারম্যান ডঃ ডি কে শিবন জানিয়েছেন, ভা...

ভারতের চন্দ্রযান-২ মিশন উৎক্ষেপণ

ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ এবছরের জুলাই মাসে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। সারা দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নানান পরীক্ষা নিরীক্ষা এবং তথ্য সংগ্রহের জন্য ১৩টি পেলোড বিকশিত করেছে বলে ভারতের মহাকাশ গবেষনা সস্নগস্থা ইসরো জানিয়েছে। ৩.৮ টন ভর বিশিষ্ট এই মহাকাশ যানে রয়েছে তিনটি মডিউলাস-অরবিটার, ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞা)। চন্দ্রযান-১ চন্দ্রের ভূপৃষ্ঠে জলের আবিস্কারের দিক থেকে বিপূল সাফল্য অর্জন করে। সেটি মোট পাঁচটি বিদেশী পেলোড বহন করেছিল। এগুলির মধ্যে তিনটি ছিল ইওরোপের এবং দুটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। চন্দ্রযান-২ প্রযুক্তিগত দিক থেক উন্নত এবং চন্দ্রের সবচেয়ে আধুনিক মিশন হবে বলে মনে করা হচ্ছে। ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবান বলেন ল্যান্ডারের পাঁচ পর্যায়ের এই যান বিক্রম ৬ সেপ্টেম্বর বা তার আগে বা পরে চন্দ্রে অবতরণ করবে এবং রোবোটিক রোভার , প্রজ্ঞা যা চন্দ্রের আশপাশের ভূখন্ডের সমীক্ষা করবে। প্রজ্ঞা চন্দ্র পৃষ্ঠের ৩০০০-৪০০ মিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। প্রজ্ঞা চন্দ্রে ১৪ পৃত্থি দিবস অবস্থান করবে এবং নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবে। আর রোভার চন্দ্র পৃষ্ঠের অ...

পারস্য উপসাগর কি একটি সংঘাতের অভিমুখে?

সম্প্রতি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক সহযোগী দেশসমূহের সঙ্গে ইরানের যে বাদানুবাদ চলছে, তার ফলে পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তেহেরানের সঙ্গে ওয়াশিংটনের সংঘাত অবশ্য দীর্ঘদিনের এবং জটিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮’র মে মাসে যুগ্ম সর্বাত্মক কর্মপরিকল্পনা – JCPoA বা ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসায় এই সংঘাত বৃদ্ধি পায়। এই সময় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অঞ্চলে অস্থিরতা সৃষ্টি এবং চুক্তি স্বাক্ষর করা সত্বেও পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র তৈরির অভিযোগ করেন। এই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ঐ চুক্তির বিষয়ে পুণর্বিবেচনার জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করতে বহুপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে। তবে তেহেরান ঐ চুক্তি নিয়ে পুণরায় আলোচনায় বসতে নারাজ। এ বছরের ৮ই মে ঐ চুক্তির বর্ষপুর্তীতে ইরান মার্কিন নিষেধাজ্ঞার দরুণ দেশের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ হ্রাস করতে রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলির সহায়তা চেয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে এই ক্রমবর্ধমান বাক যুদ্ধের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য ...

সপ্তদশ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন

২০১৯’এর সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। সাত দফায় আয়োজিত এই নির্বাচনে বিপুল সাড়া পাওয়া গেছে। এ বছরের লোকসভা নির্বাচনে মোট ৯০ কোটি ভোটদাতার মধ্যে ৬৬ শতাংশ তাঁদের ভোটাধিকার করেছেন। এই ভোটদানের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা পুণরায় প্রতিষ্ঠিত হল।   ভারতের নির্বাচন কমিশন এবারের সাধারণ নির্বাচনে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে। মধ্যপ্রদেশের ইন্দোরের তিন ফিট উচ্চতা বিশিষ্ট বিনীতা জৈন সসম্মানে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। বিহারের পাটনায় জোড়া শরীরের যমজ বোন সাবা এবং ফারাহও দুইজন স্বতন্ত্র নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। এবার বহু প্রবাসী ভারতীয়ও বিদেশ থেকে দেশে এসে ভোটদান করেছেন। শুধু তাই নয়, কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে থাকা দিনমজুররাও নিজের রাজ্যে গিয়ে ভোটদান করেছেন।  ভোটদানে উৎসাহিত করার জন্য যে ব্যাপক সচেতনতা অভিযান চালানো হয়, এবারে নির্বাচনে ভোটদানের বিপুল সংখ্যা তারই ফল। এবারের তালিকাভুক্ত ৮কোটি ৫০ লাখ নতুন ভোটদাতার সংখ্যা দেখলেই নির্বাচন কমিশনের ব্যাপক প্রস্তুতির বিষয়টি বোঝা যায়। গতকাল লোকসভা নির্...

ব্রেক্সিট চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত- অতঃকিম্‌ ?

ব্রিটেনের সংসদে  প্রধানমন্ত্রী থেরেসা মে-র ব্রেক্সিট চুক্তি আগেও তিনবার প্রত্যাখ্যান হওয়ায় ব্রিটিশ নেত্রী তাঁর চুক্তির  বিষয়ে শেষ এবং চূড়ান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন এবং এবারেও তা খারিজ হলে এই চুক্তি ও বর্তমান সরকারের কাছে  তা বিপদজনক হয়ে উঠতে পারে। স্টিফেন বার্কলে বলেন এই চুক্তিটি খারিজ হলে, চুক্তিটিই শেষ। এমন এক কঠিন পরিস্থিতিতে থাকা থেরেসা মে, সংসদের অনুমোদনের জন্য শীঘ্রই চুক্তিটিকে হাউস অফ কমন্সে পেশ করতে চলেছেন। গত ছয় সপ্তাহের আলোচনায় চুক্তির সংস্থানে কোনও নতুন পরিবর্তন আনা হয়েছে কিনা সে বিষয়টিই এই চুক্তির বিরোধীদের প্রাথমিক উদ্বেগ। তাঁর নিজের কনজারভেটিভ পার্টির মধ্যেই এই চুক্তি নিয়ে সন্দেহ রয়েছে। ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডি ইউ পি) জানিয়েছে যে অর্থনৈতিক ও সাংবিধানিক অখন্ডতাকে বাঁচিয়ে রাখতে এবং উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাকে শিথিল করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন চুক্তিতে থাকলেই কেবলমাত্র এই চুক্তিটি দিনের  আলো দেখতে পারে। লেবার পার্টি, শ্রমিকদের অধিকার সহ ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় সঙ্ঘের নাগরিকদের এবং ইউরোপীয় সঙ্...

পমপেও-লাভরভ আলোচনা – বৈরিতা অবসানের লক্ষ্যে এক প্রয়াস

মার্কিন বিদেশ মন্ত্রী মাইক পমপেও তাঁর প্রথম রাশিয়া সফরে সেদেশের বিদেশ মন্ত্রী সেরগেই লাভরভ ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। রাশিয়ার সঙ্গে এক নতুন সখ্যতা স্থাপনের বা বৈরিতা অবসানের জন্য ট্রাম্প প্রশাসনের এটি যে একটি নতুন কৌশল এই বৈঠকে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়কালে নতুন করে এক ছোটোখাটো শীতল যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়ায়নি। মার্কিন বিদেশ নীতি বিশ্লেষক সম্প্রদায় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীতল সম্পর্ককে ছোটো-খাটো শীতল যুদ্ধ আখ্যা দিতে চায় না কেননা তারা রাশিয়াকে সেই ক্ষমতাধরের মর্যাদাই দিতে নারাজ যদিও রাশিয়া ক্ষমতাধর সাবেক সোভিয়েত সঙ্ঘের বৃহত্তম অঙ্গই ছিল । শীতল যুদ্ধের সময়েও মার্কিন শিক্ষাবিদরা রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমানে সমানে পরমাণু সক্ষমতার কথা বললেও মার্কিন প্রশাসন সর্বদাই রাশিয়াকে সমান মর্যাদা দিতে অনিচ্ছুক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মজবুত আর্থিক পরিস্থিতি ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের দক্ষতার কারণেই, দ্বিমেরু বিশ্ব সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁ...

জঙ্গী হামলা সত্বেও পাকিস্তানকে আর্থিক সহায়তা  

দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার পর আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ পাকিস্তানকে শেষ পর্যন্ত আর একবার আর্থিক উদ্ধারের সুবিধা দিয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডঃ হাফিজ শেখ বলেছেন পাকিস্তান এবং সফররত আই এম এফ দলের মধ্যে চূড়ান্ত দফার আলোচনার পর এই আর্থিক উদ্ধারের ছাড়পত্র দেওয়া হয়। আই এম এফ অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আগামী তিন বছরে পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার দেবে। ইসলামাবাদ ঋণের দায়ে ডুবে রয়েছে এবং আর্থিক দায়ভার মেটাতে ও দেশ চালাতে তাদের ১৮ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে। আট মাস আগে যখন ইমরান খান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি বলেছিলেন যে সহায়তার জন্য কঠোর শর্ত আরোপিত হলে তিনি আই এম এফ এর বেইল আউট চাইবেন না। তিনি সৌদি আরব, চীন এবং সংযুক্ত আরব আমির শাহীর মত বন্ধু দেশের প্রতি অধিক নির্ভর করেছিলেন। কিন্তু আই এম এফ আরো কঠোর শর্ত আরোপ করা সত্বেও ইমরান খানের কাছে তা মেনে নেওয়া ছাড়া অন্য কনো পথ নেই। এই সব শর্তের মধ্যে রয়েছে নতুন করে আর্থিক সামঞ্জস্য বিধান, অধিক রাজস্ব আধায়ের জন্য কর হার বৃদ্ধি কাঠামোগত ব্যাপক পরিবর্তন, ভর্তুকি হ্রাস এবং বাজার নির্ধারিত বিনিময় হার গ্র...

বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন দিল্লির মন্ত্রী পর্যায়ের বৈঠক

দরিদ্র এবং বিকাশশীল দেশগুলির সহায়তার জন্য বিশেষ এবং পার্থক্যমূলক সুবিধা ( এস ও ডি টি) ব্যবস্থা বলবতের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন দিল্লির বৈঠকে  আলোক সম্পাত করা হল। এতে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সুবিধা গ্রহণের এবং বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে মজবুত করার আহ্বান জানানো হয়েছে। সদ্য সমাপ্ত নতুন দিল্লি বৈঠকে ২২টি দেশের উচ্চ পদস্থ আধিকারিকরা অংশ গ্রহণ করেন। এই সম্মেলনের লক্ষ্য ছিল চলতি ডব্লু টি ও আলোচনার অচলাবস্থা দূর করা এবং এই সংস্থার বহু পাক্ষিক বৈশিষ্ট অক্ষুন্ন রাখা। তাছাড়া, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে মজবুত করাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। বিশ্ব বাণিজ্য সংস্থার বিবাদ নিস্পত্তির জন্য আপীল সংক্রান্ত সংগঠন এ বি-র সদস্য নিয়োগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরোধীতার সমালোচনা করেন প্রতিনিধিরা যাতে বিবাদ নিস্পত্তির সময় মার্কিন যুক্তরাষ্ট্রের  অনুকূলে কোনো রকম পক্ষপাতমূলক ব্যবস্থা না নেওয়া যায়। এই প্রেক্ষিতে মনে রাখতে হবে যে বর্তমানে একাধিক দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংঘাত চলছে। ডব্লু টি ওর সদস্যরা এই বিষয়ে একমত হন যে অবিল...

জাভেদ জারিফের নতুন দিল্লি সফর

ইরানের বিদেশ মন্ত্রী জাবেদ জারিফ নতুন দিল্লি সফর করে গেলেন এমন একটা সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ উর্ধমুখি।  এই সফর ইরানী বৈদেশিক নীতিতে ভারতের অবস্থানের তাৎপর্য বহন করে। শ্রী জারিফ ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং দুটি দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংলিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বৈঠকে উভয় নেতা আফগানিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক প্রশ্নে মত বিনিময়ের সুযোগ পান। ইরাণের সঙ্গে ভারতের সভ্যতার সম্পর্ক যুগ প্রাচীন, এই দুটি দেশের পারস্পরিক সম্পর্ক  সম্প্রতি জ্বালানী এবং যোগাযোগের ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির জন্য আরো গভীর হয়েছে। ভারতের জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ দিন থেকে তারা ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী। এমনকি, ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও ভারত ইরান থেকে তাদের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  পরমাণু চুক্তির আগে মার্কিন নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে ভারত একই দৃষ্টিভঙ্গী অনুসরণ করে। তখন তারা পেমেন্ট প্রক্রিয়ায় কঠোর বিধিনিষেধ সত্বেও...

তুরস্ক-ভারতের সম্পর্কে গভীরতা

ভারত ও তুরস্কের সম্পর্কে সম্প্রতি সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। দুটি দেশের উচ্চ পর্যায়ে পর পর দুটি বৈঠক হয়ে গেল। তুরস্ক নতুন সহযোগী ভারত এবং চিরাচরিত অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করছে। আংকারা তাদের রাষ্ট্রপতির উপদেষ্টা ডঃ ইব্রাহিম কালিনকে নতুন দিল্লী পাঠায়, লক্ষ্য হল সন্ত্রাস দমন এবং মৌলবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানো এছাড়া, তাদের অংশীদারিত্বে অর্থনৈতিক উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ। ভারত সীমান্তপারের সন্ত্রাসবাদের মোকাবিলায় তুরস্কের সহায়তা চেয়ছে। ইব্রাহিম কালিনের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাতের সময় শ্রীলংকায় সাম্প্রতিক জঙ্গী হানা নিয়েও কথাবার্তা হয়। উভয় দেশ দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে কথাবার্তা বলে। দুটি দেশই সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূল এবং জঙ্গী কার্যকলাপের ষড়যন্ত্রকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজনের বিষয়ে মত বিনিময় করে। দু দেশের আধিকারিকরা সভ্যতা এবং সাংস্কৃতিক যোগসুত্রের প্রতি গুরুত্ব দেন। ডঃ কালিনের সফরের গুরুত্বপূর্ণ দিক ছিল শীর্ষ স্থানীয় ইস্লামিক পন্ডিত এবং বুদ্ধিজী...

ভারত-ভিয়েতনাম সম্পর্কে নতুন গতি

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু চার দিনের সফরে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। ভিয়েতনামের সঙ্গে সর্বাত্মক কৌশলগত সম্পর্কের আরো  প্রসার ছিল এই সফরের মূল লক্ষ্য। উল্লেখ্য, ভারত ও ভিয়েতনামের  মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। উপরাষ্ট্রপতি নাইডু ঐ সফরে ভিয়েতনামের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করা ছাড়াও একটি অনুষ্ঠানে সেখানকার  প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ভাববিনিময় করেন। শ্রী নাইডু  ভিয়েতনামের উপরাষ্ট্রপতি জাং থি নক থিন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়াং ফুক এবং সেখানকার ন্যাশনাল অ্যাসেমব্লির সভাপতি গুয়েন থি কিম গানের সঙ্গে বৈঠক করেন। উপরাষ্ট্রপতি ভিয়েতনামের হা নাম প্রদেশের ট্যাম চুক প্যাগোডায় আয়োজিত রাষ্ট্রসংঘের ষোড়শ ভেসক উৎসবে মূল ভাষণ দেন। এই অনুষ্ঠানের মূলভাবনা ছিল – “আন্তর্জাতিক নেতৃত্বে বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এবং স্থিতিশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে যৌথ দায়িত্ব”। উভয় দেশের মধ্যে নিয়মিত আদান প্রদানের ফলে ২০১৬তে প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক একটি সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। ২০১৮’র জানুয়ারিতে ভিয়েতনামের  প্রধানমন্ত্রী এবং ২০১৮’র মার্চে...

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান বিবাদ

ইরাণের রাষ্ট্রপতি হাসান রুহানি ঘোষণা করেছেন যে ইরান যৌথ সর্বাত্মক কর্মসূচী বা JCPOA-এর আওতায় তাদের কিছু অঙ্গীকার থেকে সরে আসছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মধ্য প্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় তিনি এই ঘোষণাটি করেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি প্রত্যাহার করে নেন। JCPOA থেকে সরে আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত ইরাণের বিরুদ্ধে এমন সব সিদ্ধান্ত গ্রহণ করেছে যা এই দুই দেশের মধ্যে বিবাদকে বাড়িয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্পের নতুন ইরান নীতির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি অত্যন্ত আপোষহীন দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছে। JCPOA রূপায়নের জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও এই নতুন নীতির আওতায় ট্রাম্প সরকার ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের রিভল্যুশনারি গার্ড কর্পস বা IRGCকে সম্পূর্ণরূপে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে তালিকাভুক্ত করে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিদেশী সরকারের একটি সম্পূর্ণ বিভাগকে ‘সন্ত্রাসবাদী’...

IBSAকে পুনরুজ্জীবিত করা

কেরালার কোচীতে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত IBSA দেশগোষ্ঠীর প্রতিনিধিদের (শেরপা) বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। ২০১৮র সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্র সঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নবম  IBSA মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলশ্রুতি হিসেবে এই বৈঠক হল। IBSA এক অনন্য মঞ্চ যা ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মত ভিন্ন মহাদেশে অবস্থিত তিন বৃহৎ গণতন্ত্র ও অর্থনীতিকে এক জায়গায় এনেছে। এই সব দেশগুলি একই ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন, এই দেশগুলি বিকাশশীল, বহুত্ববাদী, বহু-সংস্কৃতি, বহু-জাতি, বহু ভাষা ও বহু –ধর্মের দেশ। IBSA ২০০৩ সালে ব্রাসিলিয়ায় তাদের বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রকাশ পায়  এবং গত বছরে তারা তাদের ১৫তম বার্ষিকী উদযাপন করে। IBSA হল সমমনা দেশগুলির এক দক্ষিণ-দক্ষিণ গোষ্ঠী যারা তাদের দেশের জনগণের ও বিকাশশীল বিশ্বের কল্যানে সর্বাত্মক দীর্ঘস্থায়ী উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।  IBSAয় আলোচনার আদর্শ হল অংশগ্রহণমূলক গণতন্ত্র, মানবাধিকারকে সম্মান প্রদর্শন, আইনের শাসন বলবৎ এবং বহু-পক্ষীয়তাকে মজবুত করা। IBSA সহযোগিতায় রয়েছে সদস্য দেশগুলির সরকারের মধ্যে সাধারণ উদ্বেগ সংক...