Posts

Showing posts from April, 2019

কোরিয় উপদ্বীপের বিষয়ে পুতিন-কিম আলোচনা

উত্তর করিয়ার নেতা কিম জং-উন রুশ রাষ্ট্রপতি ব্লাদিমীর পুতিনের সঙ্গে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তক শহরে মিলিত হন। উভয় নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। একে এক গুরুত্বপূর্ণ বৈঠক বলে আখ্যায়িত করা হয়েছে; কারণ মস্কো  এবং পিয়ংইয়ং ঠান্ডা লড়াইয়ের শরীক, তাছাড়া, এই বৈঠকের মাধ্যমে রাশিয়া এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে রাশিয়া সামান্য পিছনে চলে গেছে বলে যে ধারণা তৈরি হয়েছে, এই বৈঠক রাশিয়ার ভাবমূর্তিকে এই অঞ্চলে পুনপ্রতিষ্ঠিত  করার ক্ষেত্রেও সহায়ক হচ্ছে। রাষ্ট্রপতি পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক চলছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়া, যার ফলে পিয়ংইয়ং কিছুটা হলেও ক্ষুব্ধ; যদিও রেসল্ভ এবং ফোল ঈগল নামের বার্ষিক যৌথ সামরিক মহড়ার তুলনায় আয়তনে এই মহড়া অনেক ছোট। হ্যানয়েতে উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায় অচলাবস্থার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং এর ওপর নতুন করে  নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তর কোরিয়াও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্...

দক্ষিণ এশিয়ায় চরম পন্থী ভাবাদর্শের প্রভাব

গত ২১’এ এপ্রিল, রবিবার  ভগবান যীশুর পুনরাবির্ভাব দিবস হিসেবে উদযাপিত ইস্টারের পবিত্র দিনে প্রতিবেশি দেশ শ্রীলংকার তিনটি স্থান- কলম্বো, নেগম্বো ও বাটিকালোয়ায় একাধিক গীর্জা ও হোটেলে আত্মঘাতি বোমা হামলার বলি হলেন ৩৮ জন বিদেশী নাগরিক সহ আড়াইশোর বেশি নিরীহ মানুষ। এই নৃশংস হত্যাকাণ্ডে কার হাত থাকতে পারে, এই মর্মে জল্পনা কল্পনার মধ্যে ঘটনার প্রায় তিন দিন পর, ISIS জঙ্গি গোষ্ঠী  এই বর্বরোচিত আক্রমণের দায়িত্ব দাবি করল। শুধু তাই নয়, ISIS জঙ্গি গোষ্ঠী একটি ভিডিও চিত্র প্রকাশ করল, যাতে ISIS প্রধান আবু বকর আল বাগদাদি’র অনুগামী ও এই হামলায় যুক্ত সাত আত্মঘাতি বোমারুর নেতা জাহারান হাশিম’কেও দেখানো হল। শ্রীলংকা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে ৭০ জনের মত সন্দেহভাজনকে আটক করল। আরও দুটি স্থানে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করা হল।  এই তল্লাসির সময় কলম্বোতে একজন আত্মঘাতি বোমারুর স্ত্রী হিসেবে কথিত এক মহিলা তার দুই সন্তান সহ নিজেকে উড়িয়ে দিল। প্রাথমিক খবর অনুযায়ী, এই জঙ্গি হামলার মুল চক্রি বাটিকালোয়ার কাটানকুড়ির বাসিন্দা জাহারান হাশিম। ছোটবেলা থেকেই চরমপন্থী ভাবাদর্শে আকৃষ্ট হবার...

সমস্যায় পাকিস্তানের অর্থনীতি

পাকিস্তান বর্তমানে যে সংকট জনক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে,তা কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের দ্বারস্থ হওয়া সত্বেও, তার কাছে থেকে এখনও কোনও ইতিবাচক সাড়া না মেলায়, পরিস্থিতিতে কোনও উন্নতি হবে বলে অনুমান করা এখন কঠিন হয়ে পড়েছে। আর এ কারণে সেদেশের  অর্থমন্ত্রী আসাদ উমর পদত্যাগও করেছেন। ইসলামাবাদ বিষয়টিকে তেমন গুরুতর নয় বলে জানালেও, ঘটনা হল ইমরান খান সরকারের এখনও একবছরও পূর্ণ হয় নি এবং তাদের অর্থ মন্ত্রীকে পদত্যাগ করতে হওয়ায় সেখানকার বাস্তব পরিস্থিতি খুব সহজেই বোঝা যায়। ইসলামাবাদ আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে এই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে ১৮০০ কোটি ডলার সহায়তা চেয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও চীন ইতিমধ্যেই সুলভ হারে ঋণ দিয়েছে পাকিস্তানকে এবং এর পরিমাণ প্রায় এক হাজার কোটি ডলার। বিশ্লেষকগণ মনে করছেন যে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছ থেকে সহায়তা পাওয়ার আগে আরও ২ মাস এই অর্থ দিয়ে চালিয়ে নেওয়া যেতে পারে, যদিও এই সহায়তা প্রয়োজনীয়  অর্থের তুলনায় অনেকটাই কম। মনে করা হচ্ছে এই সহায়তার পরিমাণ ৮০০ থেকে ১২০০ কোটি মার্কিন ডলার হতে পারে। তবে এই সহা...

মার্কিন-ভারত এবং ইরানকে দেওয়া বিশেষ সুবিধা

এ সপ্তাহের গোড়ার দিকে, মার্কিন বিদেশ মন্ত্রী মাইক পম্পিও ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল আমদানী করার জন্য বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়াবে না। ভারত, চীন, এবং মার্কিন শরীক জাপান, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে রেহাই প্রাপ্ত অন্য তিনটি দেশ ইতালী, গ্রীস এবং তাইওয়ান তাদের আমদানি শূন্যতে নিয়ে এসেছে। ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করার সময় থেকেই ট্রাম্প প্রশাসন ইরানকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে আলাদা করার জন্য নানান পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালের নভেম্বরে ১৮০ দিনের জন্য ভারত এবং অন্যান্য দেশকে এই রেহাই দেওয়া হয়েছিল। ২রা মে এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ধরণের একটি ঘোষণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে সে অনুমান করাই যাচ্ছিল।  ভারতের পররাষ্ট্রমন্ত্রক বলে যে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত আলোচনা চালিয়ে যাবে, এ থেকে মনে হয় এই বিষয়ে আলোচনা চলছে। ভারত আমেরিকার আধিকারিকদের সঙ্গে ক্রমাগত কথাবার্তা বলে চলেছে এবং এই বিশেষ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করছে। আলোচনা চলছে, অন্যদিকে ভারত ইরানী তেলের বিকল্প খোঁজার বিষয়েও কাজ করছে। পেট্রলিয়া...

ইউক্রেনের ইতিহাসে নতুন অধ্যায়

ইউক্রেনের রাজনৈতিক ইতিহাসে এক বড় রকমের মাইল ফলক হল রাজনীতিবিদে রুপান্তরিত কৌতুক শিল্পী ভলোদিমীর জেলেন্সকি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিপূল ভোটে বজয়ী হয়েছেন। ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে ইহুদী সম্প্রদায়ভুক্ত রুশ ভাষী জেলেন্সকি ইউক্রেনের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হতে চলেছেন। জেলেন্সকি একটি জনপ্রিয় টেলিভিসন ধারাবাহিকে একজন প্রতিবাদকারী রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেন, এখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ শাসনের দায়িত্বে আসছেন। রাজনীতিতে নবীন জেলেন্সকি নির্বাচনের মাত্র চারমাস আগে তার প্রার্থীপদ ঘোষণা করেন এবং তারও পরে একটি রাজনৈতিক দল গঠন করেন। বিশ্ব জোরা যে  পপুলিজম এবং প্রতিষ্ঠান বিরোধী ভাবাবেগের জোয়ার চলছে তার ওপর ভর করে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসম্পন্য প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হচ্ছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলও তারই প্রতিফলন। বর্তমান রাষ্ট্রপতি পেট্রো পোরোশেঙ্কোর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি জয় লাভ করেন। গীর্জা, সেনা এবং ভাষা এই স্লোগানের মাধ্যমে পেট্রো দেশপ্রেম সৃষ্টির কৌশল নিয়েছিলেন, অন্যদিকে জেলেন্সকি ২০১৪র ‘ময়দান’ বিপ্লবের বিভ্রান্তিকে কাজে লাগান। আকন্ঠ দুর্নীতি, পর্যুদস্ত অর্থনৈতিক ব...

তৃতীয় দফার নির্বাচনে ব্যাপক ভোটদান

বিশ্বের বৃহত্তম নির্বাচনী কর্মযজ্ঞে ৩০০র বেশি আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়ে গেল। তৃতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর এই পর্যায়ে ১৮.৮৫ কোটির মধ্যে ৬৬শতাংশ ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভারতীয় সংসদের নিম্ন কক্ষের ১১৬জন প্রতিনিধির ভাগ্য এই দিন নির্ধারিত হয়েছে। ভারতের নির্বাচন কমিশন মোট সাতটি পর্যায়ের মধ্যে তিনটি পর্যায়ের ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে। ৫৪৩টির মধ্যে ভারতীয় ভোটদাতা ইতিমধ্যেই ৩০৩টি সংসদীয় আসনের জন্য ভোট দিয়েছেন। নির্বাচনী প্রচার অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকারীরা নিজ নিজ প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন। তৃতীয় পর্যায়ের নির্বাচনে ১১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এই বড় সংখ্যায় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ভারতের প্রাণবন্ত অংশগ্রহণমূলক গণতন্ত্রের স্বাক্ষ্য বহন করে। ৬৬শতাংশ ভোটদান গণতন্ত্রের প্রতি গভীর আস্থার পরিচায়ক। তৃতীয় পর্যায়ে দেশে দু লক্ষের বেশি নির্বাচনী বুথ স্থাপন করা হয়। এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গুজরাটের গির অরণ্যের বানেজ গ্রামে কেবল মাত্র একজন ভোটদাতার জন্য নির্বাচনী বুথ স্থাপন ‘প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ’ এই কথাকে প্রমাণ করে। প...

উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষাঃ ওয়াশিংটনের প্রতি ইঙ্গিত

উত্তর কোরিয়ার সরকারী সংবাদ সংস্থা  কে সি এন এ গত সপ্তাহে ঘোষণা করে যে তারা একটি গাইডেড অস্ত্র পরীক্ষা করেছে। এটি স্পষ্ট যে এই পরীক্ষা কোনো পারমাণবিক বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধরণের নয়, একে কে সি এন এ নাম দিয়েছে অত্যাধুনিক কিন্তু কৌশলগত গাইডেড অস্ত্র যার অর্থ হল এর পাল্লা এতটা দীর্ঘ নয় যে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারে। এই অস্ত্র পরীক্ষা ছাড়াও উত্তর কোরিয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদেশ মন্ত্রী মাইক পম্পিওকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্পের প্রতিনিধির পদ থেকে পরিবর্তন করতে বলেছে। এক বিবৃতিতে দেখা গেছে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কূটনৈতিক সুবিধা নেবার চেষ্টা করছে। হোয়াইট হাউসের জবাব ছিল খুবই মৃদু এবং সতর্কতার সঙ্গে পিয়ংইয়ংকে গঠনমূলক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে এই ইঙ্গিত ছিল যে ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া বাঞ্চাল হতে দিতে চায় না। ২০১৯এর ফেব্রুয়ারীতে ভীয়েতনামে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার দ্বিতীয় আলোচনা ব্যর্থ হবার পর এই প্রথম উত্তর কোরিয়ার গাইডেড অস্ত্র পরীক্ষার খবর এই অঞ্চলে শান্তির বিষয়ে উত্ত...

ধারাবাহিক বিস্ফোরণে শ্রীলংকায় শান্তি বিঘ্নিত

ইস্টার সানডের শান্তিপূর্ণ সকাল শুরু হয়েছিল এই দ্বীপ রাষ্ট্রের গীর্জায় গীর্জায়। হঠাৎ সকাল শেষ হবার আগেই ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদী আক্রমণ প্রত্যক্ষ করলো শ্রীলংকা। প্রথমে রাজধানী কলম্বোর একটি গীর্জাঘরে বিস্ফোরণ, তার কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণ পূর্ব উপকূলের বাট্টিকালোয়ার অন্য একটি গীর্জায়। এখানেই থেমে থাকে নি বিস্ফোরণের ধারাবাহিকতা, এর পর আরও একটি গীর্জায় আর একটি বোমা ফাটলো। এছাড়াও কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেলে পর পর বিস্ফোরণের ভয়াবহতা। এই দ্বীপ রাষ্ট্রের ক্যাথলিক সম্প্রদায়ের লোকজন যখন ইস্টারের প্রার্থনায় যোগ দিচ্ছিলেন তখনই ঘটে যায় একের পর এক এই সব বিস্ফোরণের উন্মত্ততা। উল্লেখ্য, শ্রীলংকায় ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। ছ’ঘন্টার স্বল্প সময়ের মধ্যে মোট আটটি বোমার বিস্ফরোণ ঘটে। ২০০বেশি মানুষ প্রাণ হারালেন এবং ৫০০র বেশি আহত। শ্রীলংকার ইতিহাসে এযাবৎকালের ভয়াবহতম আক্রমণ। মৃতদের মধ্যে তিনজন ভারতীয় ছাড়াও ছিলেন ইওরোপ, আমেরিকার বহু পর্যটক। অনেকের কাছে ২০০৮এর ২৬শে নভেম্বরের মুম্বাই জঙ্গী আক্রমণের মতই ছিল এই জঙ্গী হানা। ঐ ঘটনায় বিখ্যাত তাজ হোটেলে বিদে...

 ভারত-মার্কিন সম্পর্ক

ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইল, বিশেষ করে ভারতের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত বিদেশ নীতির মূল্যায়নে তাঁকে বি-প্লাস র‍্যাঙ্ক দিয়েছেন। বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশনীতির  এই মূল্যায়ন বিশেষ তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর প্রচারভিযান শুরু করেছেন। অপরদিকে ভারতেও কিছু দিনের মধ্যে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করছে। রবার্ট ব্ল্যাকউইলের নেতৃত্বে মার্কিন বিদেশ সম্পর্ক পরিষদ-CFR, এক বিশেষ রিপোর্টে ট্রাম্পের বিদেশনীতিকে আপাত দৃষ্টিতে যা মনে হয়, তাঁর তুলনায় ভাল বলেই রায় দিয়েছে। ভারতের সঙ্গে ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক  মজবুত করার উদ্যোগে ট্রাম্প প্রশাসন কৃতিত্বের দাবি করতে পারেন বলে রিপোর্টে অভিমত ব্যক্ত করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতকে অত্যাধুনিক সামরিক উপকরণ ও প্রযুক্তি সরবরাহ, ওয়াশিংটনের নতুন ভারত-প্রশান্তমহাসাগরীয় কৌশলগত নীতিতে নতুন দিল্লিকে শরিক হিসেবে গ্রহণ,দক্ষিণ এশিয়া সংক্রান্ত মার্কিন নীতি কৌশলে ভারতের ভূমিকার স্বীকৃতি, অ...

চীনের বেল্ট অ্যান্ড রোড যোজনায় ভূটান শরিক হবে না

ভূটান, কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই এ মাসের শেষ নাগাদ পেইচিং’এ নির্ধারিত দ্বিতীয় BRI মঞ্চের সম্মেলনে অংশ না নেবার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০১৭’র মে মাসে অনুষ্ঠিত BRI মঞ্চের প্রথম সম্মেলনও ভূটান বয়কট করে। ওই সময় দেশটির বক্তব্য ছিল- BRI একটি নতুন প্রকল্প,কাজেই প্রকল্পটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানার পরেই সে এতে যোগদানের চিন্তা ভাবনা করবে। BRI যোজনাটির বিষয়ে ভারত ও ভূটান মোটামুটি এক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত  দ্বিতীয় BRI মঞ্চের সম্মেলনে অংশ না নেবার কথা জানানোর তিন দিন পরেই ভূটান অনুরূপ সিদ্ধান্ত নিল। অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, যেমন বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এতে অংশ নেবে বলে জানিয়েছে। ভারতের অবস্থান হল-আন্তর্জাতিক স্তরে স্বীকৃত বিধিনিয়ম, আইনের অনুশাসন, স্বচ্ছতা ও সমতার আদর্শের ওপর ভিত্তি করেই  BRI’এর মত যে কোনও সড়ক সংযোগ যোজনার রূপরেখা রচনা করতে হবে; আর এই যোজনা  সংশ্লিষ্ট কোনও দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী যেন না হয়, তাও সুনিশ্চিত করতে হবে। ভূটানে সম্প্রতি সরকার পরিবর্তন হলেও দেশটির বিদেশ নীতিতে স্পষ্ট ধারাবাহিক...

ভারতের সাব-সোনিক ক্রুস ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’ এর পরীক্ষা

এ সপ্তাহে ভারত সাফল্যের সঙ্গে দেশে তৈরি প্রথম দূর পাল্লার সাব-সোনিক ক্রুস ক্ষেপণাস্ত্র “নির্ভয়” ওড়িষার পরীক্ষা স্থল থেকে উৎক্ষেপণ করল। নির্ভয় স্থলে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র  এবং এটি ১০০০ কিলোমিটার পাল্লায় আঘাত করার মত অস্ত্রমুখ বহনে সক্ষম। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র  আঘাত হানার জন্য উচ্চ ক্ষমতা ধারণ করে এবং প্রথমে  অপেক্ষারত অবস্থায় ইপ্সিত লক্ষ্যবস্তু চিহ্নিত করে নিখুঁতভাবে তাকে আঘাত হানতে পারে। পরীক্ষামূলক উড়ানে এটি সবগুলি লক্ষ্য অর্জনে সক্ষম হয়। এই সাফল্যের ফলে এর সঙ্গে যুক্ত  বিজ্ঞানীদের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে সূত্র থেকে জানানো হয়েছে। এতে রয়েছে রকেট বুস্টার সহ ইঞ্জিন এবং টার্বোফ্যান জেট। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র পূর্ব-নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী উৎক্ষেপণ করা হয়। স্বচালিত পয়েন্ট নেভিগেশনের মাধ্যমে এর জটিল পরিচালনাগুলি প্রদর্শিত হয়  যেমন, উৎক্ষেপণ পর্যায়, বুস্টার মোতায়েন, ইঞ্জিন চালু করা, পাখা মোতায়েন এবং অন্যান্য বিষয়। ক্ষেপণাস্ত্রটি দারুণভাবে পরিচালিত হয়ে এর নির্ধারিত পাল্লা সম্পূর্ণ করে। ভূপৃষ্ঠ ভিত্তিকে রেডারের সাহায্যে এর গতিপথের প্রতি দৃষ্টি র...

সুদানের সংকট

সুদানে রাষ্ট্রপতি ওমর আল-বাশিরের সময়কালে গত দিন দশকে যত পরিবর্তন হয়েছে তার থেকে বেশি পরিবর্তন হয়েছে গত এক সপ্তাহে। কয়েকমাস ধরে প্রতিবাদ চলার পর এমাসের প্রথম দিকে এক অভ্যুত্থানে ওমর আল-বসিরকে ক্ষমতা চ্যুত করা হয়। ১৯৮৯এ ক্ষমতা দখলেরপর থেকে বশির স্থায়ী জাতীয় সংকটের অবস্থার মধ্য দিয়ে তার পথ তৈরি করে নিয়েছে। তিনি ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যেও নিজের অস্তিত্ব বজায় রাখেন এবং ফল স্বরুপ যখন দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা অর্জন করে সুদানের এক তৃতীয়াংশ ভূখন্ড এবং তিন চতুর্থাংশ তেল রাজস্ব হারাতে হয়। দু’দশকের আন্তর্জাতিক বহিস্কারকে তিনি রাজনৈতিকভাবে নিজের অনুকূলে কাজে লাগাতে সক্ষম হন। কিন্তু তাঁর হিসেবের দিন শেষ হয় ১১ই এপ্রিল। অধিকাংশ সুদানবাসীর কাছে এখনকার সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ হল তাদের কষ্টার্জিত বিপ্লবকে সেই সব নেতার হাত থেকে সুরক্ষা প্রদান করা যারা একে নস্যাৎ করার জন্য যা খুশী তাই করতে পারে। বিক্ষোভকারীরা প্রাথমিকভাবে কিছুটা সফল হয়েছে। নতুন রুপান্তরকালীণ মিলিটারী কাউন্সিলের স্বনিযুক্ত প্রধানকে খারিজ করে দেওয়া হয়েছে। তিনি পূর্বতন শাসনের সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করা হয় এবং সেটা গ্রহণযোগ্য হ...

পাকিস্তানে হাজার সম্প্রদায়ের দুরবস্থা

পাকিস্তানের কোয়েটায় সম্প্রতি সন্ত্রাসবাদী হামলায় হাজার সম্প্রদায়ের ২০ জনের মৃত্যু ও ৪৮ জনের আহত হওয়ার  ঘটনা এবং বিশেষ করে হাজার সম্প্রদায়ের ওপর লক্ষ্য করে এই পরিকল্পনামাফিক আক্রমণ পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করে।  হাজারদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে ধরছে। কিছু মানুষ এই হিংসা সুন্নী ও শিয়া সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিষয় বলে মনে করছেন এবং অন্যরা এটিকে হাজার সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পনামাফিক আক্রমণ বলে মনে করছেন। প্রাদেশিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে হাজার সম্প্রদায়ের ধর্ণায় বসা অব্যাহত রয়েছে। তাদের দাবি মুলত দুটি বিষয়কে ঘিরে। প্রথম দাবিটি হল এই সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং দ্বিতীয় দাবিটি হল দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া জাতীয় কর্ম পরিকল্পনার কার্যকরী রূপায়ন। এটি জেনে নেওয়া অবশ্য প্রয়োজন যে হাজার সম্প্রদায় কারা এবং তারা কেন পাকিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির লক্ষ্যবস্তু হয়ে উঠেছে? পাকিস্তানের হাজার সম্প্রদায় হল ...

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ায় রদবদল

উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশেষ করে কোনো রকম বিবৃতি ছাড়াই হ্যানয় আলোচনা শেষ করার প্রেক্ষিতে পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার চতুর্দশ সুপ্রীম পিপলস এ্যাসেম্বলি এস পি এ তে দেশের নেতৃত্বে বড় রকমের রদ বদল পরিলক্ষিত হয়। উত্তর কোরিয়ার একাধিক বিশিষ্ট নেতা পরিবর্তিত হয়েছেন এবং অন্যদের গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছে এবং ২০১৮র বাজেট এবং ২০১৯ সালের আনুমানিক বাজেট অনুমোদিত হয়েছে। নব নির্বাচিত ডেপুটিগণ স্টেট এ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যান নির্বাচন এবং সমাজবাদী সংবিধানের পরিবর্ধন নিয়ে আলোচনা করেন। আলোচনায় ডি পি আর কে-র রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা পুনর্নির্ধারণের জন্য ‘স্টেট নর্মালাইজেশন’এর প্রতি আলোকপাত করা হয়। কিম জং উন এস এ সির চেয়ারম্যান পুনর্বাচিত হয়েছেন এবং তাঁর নতুন নাম হয়েছে সমগ্র কোরিও জনগণের সর্বোচ্চ প্রতিনিধি। গুরুত্বপূর্ণ হল যে তিনি দল, রাষ্ট্র এবং সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা থাকছেন। তবে তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন না। এস এ সি-র নতুন এই ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ (এন এস সি) বা দক্ষিণ কোরিয়...

ভারতীয় অর্থনৈতিক বিকাশে প্রশংসায় আন্তর্জাতিক অর্থ তহবিল

গত পাঁচ বছরে ভারতের গড় আর্থিক বিকাশের হার ৭শতাংশ ছাড়িয়ে গেছে। এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। অনেক দেশে অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ঝুঁকি, বাণিজ্যিক সংরক্ষণবাদের ঝোড়ো হাওয়া এবং ব্রেক্সিটের অনিশ্চয়তার সময় এই বিকাশ নিঃসন্দেহে প্রশংসনীয়। আন্তর্জাতিক অর্থ তহবিল ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছে এবং ২০১৯-২০তে ৭.৩ শতাংশ বিকাশের পূর্বাভাষ দিয়েছে। ভারতে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও তারা জানিয়েছে। গত কয়েক বছরে ভারতে যে বড় বড় সংস্কার করা হয়েছে তার ফলেই এই আশাব্যঞ্জক পরিস্থিতি বলে আই এম এফ জানিয়েছে। একই সঙ্গে মুদ্রা স্ফিতি নিয়ন্ত্রণে রাখা এবং বাজেটে নির্ধারিত সীমার মধ্যে আর্থিক ঘাটতির পরিমাণকে সীমিত রাখার প্রতিও দৃষ্টি দেওয়া হয়েছে। ভারত বেশ কিছু আর্থিক সংস্কারের কাজ করেছে যা দেশ এবং বিদেশে বাণিজ্য এবং অর্থনৈতিক পন্ডিতদের প্রশংসা অর্জন করেছে। আই এম এফ ২০১৭র ১লা জুলাই মধ্য রাত্রি থেকে চালু করা পণ্য ও পরিষেবা কর জি এস টির রুপান্তরের ইতিবাচক প্রভাবের উল্লেখ করেছে। এছাড়া অসচ্ছলতা এবং দেউলিয়া বিধি  অর্থের অভাব জনিত সমস্যার দ্রুত সমাধান এবং ব্যবসা ব...

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ প্রদর্শন  

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী শত শত পাকিস্তানী সংখ্যালঘু মানুষ ওয়াশিংটনে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন। গত কয়েক  দশক যাবৎ পাকিস্তানে ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘু শ্রেণির মানুষের শোষণ ও  নির্যাতনের প্রতিবাদেই ছিল এই বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন ভারত থেকে পাকিস্তানে চলে যাওয়া এবং সে দেশে মহাজির নামে পরিচিত শরণার্থী ছাড়াও বালুচ, পাখতুন ও  অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে মহাজির গোষ্ঠীর  ‘মুত্তাহিদা কোয়ামি আন্দোলন’এর নেতৃত্বকারী এই বিক্ষোভকারীরা পাকিস্তানে প্রতিদিনই সংখ্যালঘু  মানুষের প্রতি নির্যাতন, তাদের হত্যা ও অপহরণের ঘটনা সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যমকে অবহিত করেন। তাঁরা বিষয়টি মার্কিন প্রশাসন ও সব মানবাধিকার সংগঠনের গোচরে আনার ও এই নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান। এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় ও জাতিগত পরিচিতি নষ্ট করতে সে দেশে কায়েমি স্বার্থান্বেষী একাধিক গোষ্ঠীর সঙ্গে পাক সরকার ও সামরিক কর্তৃপক্ষের  যোগসাজসের অভিযোগ জানান। তাঁরা আরও জানান,  ধর্মীয়...

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের শতবর্ষ

আজ ১৩ই এপ্রিল। আজ থেকে শতবর্ষ আগে এমনই এক দিনে ভারতবর্ষের ইতিহাসে ঘটে গিয়েছিল এক জঘন্য হত্যালীলা যাকে এক ঠান্ডা মাথায় হত্যা করার ইতিহাস বলা যেতে পারে।  পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের সেই রক্তক্ষয়ী হত্যার ইতিহাসের শতবার্ষিকী আজ। পরাধীন ভারতে ব্রিটিশ কর্নেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল ১০০০ নিরপরাধ পুরুষ ও মহিলাকে। শুধু তাই নয় শিশুদেরও ছাড় দেয় নি ব্রিটিশ পুলিশ। এই নৃশংস হত্যাকান্ড ব্রিটিশ ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সামনে নিয়ে আসে। এই অপরাধের পাশবিকতা ব্রিটিশ রাজনীতিবিদদেরও আতঙ্কিত করে তুলেছিল। ১৯২০ সালে ব্রিটিশ হাউস অফ কমন্সে এই হত্যাকান্ড নিয়ে বিতর্কে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ওপর যার বিদ্বেষ সর্বজনবিদিত সেই স্যার উইনস্টন চার্চিলও এই হত্যাকান্ডকে ‘অতি দানবীয়’ বলে বর্ণনা করেছিলেন। ভারতের জাতীয় কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পরে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড সম্মান ১৯১৯ সালের ৩১শে মে ত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের পরে। তিনি বলেছিলেন ‘সন্ত্রাসের নীরব যন্ত্রণা’ এব...

ভারতে গণতন্ত্রের উৎসব শুরু হল

ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক কর্মকান্ড প্রত্যক্ষ করছে। গতকাল একশো কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট এই দেশে সাধারণ নির্বাচন শুরু হল। ১৮টি রাজ্য এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯১টি লোকসভা আসনে প্রথম পর্যায়ের ভোট দু একটি বিক্ষিপ্ত ঘটনা ব্যতিরেকে মোটামুটি নির্বিঘ্নে সম্পন্য হয়েছে। এই পর্যায়ে ১,২৭৯ জন প্রার্থীর ভাগ্য বাক্স বন্দী হল গতকাল। এই বিশাল ভোট যজ্ঞকে বলা হয় ভারতের গণতন্ত্রের উৎসব কারণ ৯০০ মিলিয়নের মধ্যে কেবলমাত্র প্রথম পর্যায়েই যোগ্য ভোটদাতার সংখ্যা ছিল ১৪০ মিলিয়ন। ৯০০ মিলিয়ন ভোটদাতার অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার তিন গুণ। অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওড়িষায় বিধান সভার ভোটও গতকাল হয়েছে। পশ্চিমবঙ্গে ৮১ শতাংশ ভোট পড়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস টি এম সি-র মধ্যে। ৫৪৩টি আসনের জন্য আরো ছ’টি পর্যায়ে ভোট হবে। ১৮ই এপ্রিল, ২৩এ এপ্রিল, ২৯শে এপ্রিল, ৬ই মে, ১২ই মে এবং ১৯শে মেতেও ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে মে মাসের ২৩ তারিখে। যে ৯১টি আসনে ভোট হয়ে গেল তা স্থির করবে আগামী দিনে ভারতে কি হতে চলেছে। প্রায় ...

চীনের বেল্ট এবং সড়ক প্রয়াসের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান

ভারত বেল্ট এবং সড়ক প্রয়াস (বি আর আই)তে যোগদানের জন্য চীনের আমন্ত্রণ আবার প্রত্যাখ্যান করেছে। এমাসের পরের দিকে চীনে এই সম্মেলন হবার কথা। এই নিয়ে দ্বিতীয়বার ভারত বি আর আই মঞ্চে অংশ গ্রহণের আমন্ত্রণ অস্বীকার করল। ভারত এর আগে ২০১৭তে এই আমন্ত্রণ ফিরিয়ে দেয়। এবছর বিভিন্ন সরকারের ৪০জন নেতা সহ ১০০টি দেশের প্রতিনিধি দ্বিতীয় বেল্ট এবং সড়ক ফোয়ামে অংশ গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। ভারতের অভিমত হল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) কে বেল্ট এবং সড়ক প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করায় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা সম্পর্কে ভারতের উদ্বেগের প্রতি তাদের উপলব্ধি এবং সংবেদনশীলতার অভাবই প্রতিফলিত হয়। উল্লেখ্য, সিপিইসি ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীরের  অবৈধভাবে পাকিস্তান-অধিকৃত অংশের ওপর দিয়ে অতিক্রম করেছে। বিভিন্ন সময় এই সব উদ্বেগের কথা চীনের কাছে উত্থাপন করা হয়েছে। চীন এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পকে একত্রিত করা হয়েছে সি পি ই সির মাধ্যমে। সি পি ই সি চীনের বৃহত্তম প্রদেশ শিনজিয়ানকে পাকিস্তানের বালুচিস্তান স্থিত গদ...

শ্রীলংকার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র দুদিনের শ্রীলংকা সফর করে এলেন। সফরকালে তিনি শ্রীলংকার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্ডো এবং প্রতিরক্ষা স্টাফের প্রধান এ্যাডমিরাল রবীন্দ্র বিজেগুণরত্নর সঙ্গে দেখা করেন। উভয় দেশ মানব পাচার এবং মাদক চোরাচালান সহ অচিরাচরিত নিরাপত্তা প্রশ্নে সহযোগিতা সহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়। দুটি দেশের মধ্যে সহযোগিতার মূল বিষয় হল ক্ষমতা বৃদ্ধি এবং শ্রীলংকার সসস্ত্র বাহিনীর প্রশিক্ষণ। এই বিষয়ে উভয় দেশ শ্রীলংকার প্রশিক্ষণ কর্মীদের সংখ্যা বৃদ্ধির বিষয়ে রাজী হয়েছে। সফরের অংগ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল ৬ষ্ঠ ভারত-শ্রীলংকা প্রতিরক্ষা আলোচনায় অংশ নেয়। ২০১২ সাল থেকে দুটি দেশের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনার মঞ্চ হিসেবে এই আলোচনা কাজ করে আসছে। ‘প্রতিবেশী প্রথম’ ভারতের এই নীতির অংগ হিসেবে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারত আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। তাছাড়া শ্রীলংকার পরিবর্তিত রাজনৈতিক এবং নিরাপত্তা পরিবেশে দুটি দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পেয়েছে। অতীতে তামিল নাডুর ওয়ে...

পাকিস্তানের দায়িত্বহীন বিবৃতি

পাকিস্তানে এক অদ্ভুত খেলা চলছে বলে মনে হচ্ছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশী মুলতানে ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য অভিযোগ করে বলেন যে পুলওয়ামা পরবর্তি উত্তেজনার মধ্যে নতুন দিল্লী আগামী দিনে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ভারত পাকিস্তানের বিদেশ মন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন এবং অবিশ্বাস্য বিবৃতি খারিজ করে দিয়েছে। কঠোর ভাষায় এর জবাব দিয়ে ভারত বলেছে এই ধরণের প্রতারণামূলক কৌশলের সাহায্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গীরা ভারতে আক্রমণের ছক কষছে বলে মনে হয়। নতুন দিল্লী আরো জানিয়েছে, পাকিস্তানের উচিত এই ধরণের প্রলাপের পরিবর্তে তাদের নিয়ন্ত্রণাধীন সমস্ত ভূখন্ড থেকে চালানো জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে নির্ভরযোগ্য পদক্ষেপ গ্রহণ করা। পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-এ-ইন্সাফ পার্টির বর্তমান হতাশার ফলেই শ্রী কুরেশীর এই রুপ মন্তব্য। এটা মোটামুটি অনেকেরই জানা যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অনেক বিষয়েই পাকিস্তানের বিদেশ মন্ত্রীর মতের মিল হচ্ছ না। এটিও সর্বজন বিদিত যে তাঁর মধ্যে রয়েছে রাজনৈতিক উচ্চাশা। পাকিস্তানী রাজনীতির দুর্ভাগ্যপূর্ণ দিক হল ভারতের সমালোচনামূলক রাজনৈতিক বিবৃতি অনেকের কাছ...

মালদ্বীপে তৃতীয় বহুদলীয় সংসদীয় নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচনের ছ’মাস পর গত শনিবার মালদ্বীপে তৃতীয় বহু-দলীয় নির্বাচন হয়ে গেল। মালদিভান ডেমক্রেটিক পার্টি এম ডি পি ৮৭র মধ্যে ৬৭টি আসনে জয়লাভ করে সংসদে  সংখ্যগরিষ্ঠতা অর্জন করেছে। এম ডি পি মালে সিটি, আদ্দু সিটি এবং ফুভামুলাহ আসনগুলিতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। ২০০৮এ মালদ্বীপে গণতান্ত্রিক বহুদলীয় ব্যবস্থা গ্রহণের পর থেকে কোনো দলের এটাই সর্বাধিক আসন। ২০১৮র সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের সময় গঠিত যৌথ জোটের অংশীদার এম ডি পি, আদালথ পার্টি এ পি, জুমহুরি পার্টি জে পি এবং মৌমুন  রিফর্ম মুভমেন্ট আসন সমঝোতায় ব্যর্থ হবার পর আদালাভাবে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এম আর এম ২০টি আসনে নির্দল প্রার্থীদের সমর্থন করে, তাদের মধ্যে মাত্র একজন প্রার্থী জয় লাভ করে।  এ পি ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু একটিতেও জিততে পারে নি। জে পি বিরোধী প্রগ্রেসিভ পার্টি অফ মালদিভস পি পি এম-এর সঙ্গে জোট ক’রে পাঁচটি আসনে জয় লাভ করে। তারা ৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিপূল বিজয় সত্বেও রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি আশ্বাস দেন যে প্রশাসনে তিনি জোটের নেতাদের সঙ্গে কাজ করে যাব...