Posts

Showing posts from November, 2020

ভারত-বাহরিন সম্পর্ক আরও মজবুত হতে চলেছে

ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং জন সম্পর্কের ভিত্তিতে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বাহরিনের সঙ্গে ভারতের মজবুত বাণিজ্যিক, কৌশলগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। উপসাগরীয় অঞ্চলের কৌশলগত দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই দেশটি আকারে ক্ষুদ্র হলেও, আঞ্চলিক সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাহরিন আরব উপসাগরীয় উন্নয়ন মডেলেরও প্রবর্তক। বাহরিনের সঙ্গে ভারত সবসময় মজবুত কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। পেট্রোলিয়াম ও অন্যান্য পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি এই দেশে প্রায় ৩০০,০০০ প্রবাসী ভারতীয় রয়েছেন যারা অর্থনৈতিক বিকাশে অবদান রেখেছেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি নতুন মাত্রা পেয়েছে। ২০১৯-এ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই দ্বীপরাষ্ট্র সফর করেন। ভারত ও বাহরিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রীকে ‘বাহরিন অর্ডারে’ সম্মানিত করেন রাজা হামাদ বিন ইসা আল-খলিফা। প্রধানমন্ত্রীর সফরকালে ভারতীয় মহাকাশ গ...

রাজনৈতিক অচলবস্থার পথে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার – এনসিওসি’ পক্ষ থেকে দেশব্যাপী রাজনৈতিক সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ নিয়ন্ত্রণ করার জন্যই এই পদক্ষেপ বলে তিনি জানান। ইসলামাবাদ হাইকোর্টও জানায়, কোভিড -১৯ সংক্রান্ত এনসিওসি’র সিদ্ধান্তের বাস্তবায়ন করোনা সংকটকালে বাধ্যতামূলক এবং এর লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।  তবে এই নিষেধাজ্ঞার আসল কারণ ১১টি বিরোধী দলের জোট - পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট -পিডিএম’এর সরকার বিরোধী বিক্ষোভ পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। পিডিএম একে করোনার নামে বিরোধী দলের বিক্ষোভকে দমন করার কৌশল আখ্যা দিয়েছে। পিডিএম খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরাতে একটি বিশাল সমাবেশের আয়োজন করে। পেশোয়ার প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি না দেওয়া হলেও বিরোধী দলগুলি পিটিআইর শক্ত ঘাঁটি পেশোয়ারে আরেকটি সমাবেশের জোর প্রস্তুতি নিয়েছে। পিডিএম আগামী ২৬শে নভেম্বর লারকানায়, ৩০শে নভেম্বর মুলতান এবং ১৩ই ডিসেম্বর লাহোরেও সমাবেশের পরিকল্পনা গ্রহণ করেছে।  গত সেপ্টেম্বরে গঠনের পর থেক...

প্রযুক্তি-চালিত ভবিষ্যতের প্রতি প্রধানমন্ত্রীর গুরুত্ব

বেঙ্গালুরু টেক সামিট ২০২০তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণে সকলকে উন্নততর সেবা প্রদানের জন্য প্রযুক্তিকে সুসংহত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমাদের বিভিন্ন প্রকল্পে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে এবং ভারতীয়দের জীবনযাত্রা যেভাবে প্রভাবিত হচ্ছে তার জন্য প্রযুক্তির মূখ্য ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকার প্রযুক্তিকে সমস্ত প্রকল্পের মূল অঙ্গ হিসাবে গ্রহণ করেছে এবং একটি ‘টেক-ফার্স্ট’ পদ্ধতির ভিত্তিতে প্রশাসনের মডেল তৈরি করেছে। শ্রী মোদী বলেন যে গত কয়েক মাসে যে পরিমাণ প্রযুক্তি অবলম্বন করা হয়েছে তা এক দশকেও সম্ভব না হতে পারে। “আমরা এখন তথ্য যুগের মাঝখানে অবস্থান করছি, বলে প্রধানমন্ত্রী মনে করেন।  তিনি বলেন, এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় যাতে আমরা স্বল্প সময়ের মধ্যে COVID-19 ভাইরাসের বিরুদ্ধে বিপুল সংখ্যক লোককে টিকা দিতে পারি। প্রধানমন্ত্রী যুবকদের শক্তিশালী সাইবার সুরক্ষা সমাধানের উপায় খুঁজে বার করতে বলেন, যাতে কার্যকরভাবে সাইবার-আক্রমণ এবং ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আরও বড় ভূমিকা নিতে পারে।  এই প্রসঙ্গে, উল্লেখ করা যেতে পারে যে প্রযুক্তি বর্তমান COVID মহা...

কোভিড পরিস্থিতিতে ইসরোর কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ

বর্তমান কোভিড ১৯ অতিমারী পরিস্থিতির মধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত শ্রীহারিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সম্প্রতি ২০২০ সালের প্রথম কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। ঐ দিন পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস - ০১’এর পাশাপাশি, তিনটি দেশের ৯টি ছোট কৃত্রিম উপগ্রহও উৎক্ষেপণ করা হয়। বিদেশী উপগ্রহগুলির মধ্যে রয়েছে, লিথুয়ানিয়ার একটি পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ, সামুদ্রিক ক্ষেত্রের জন্য লুক্সেমবার্গের চারটি কৃত্রিম উপগ্রহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি দূর নিয়ন্ত্রণ কৃত্রিম উপগ্রহ। ইসরো'র পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান - পিএসএলভি-সি ৫৯ ঐ কৃত্রিম উপগ্রহগুলিকে তাদের নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। গত বছরের ১১ই ডিসেম্বরের পরে এটিই ইসরোর প্রথম উৎক্ষেপণ। সে বার পিএসএলভি-সি ৪৮ এইবারের মতোই একটি পর্যবেক্ষণ উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছিল।  চলতি বছরের জানুয়ারিতে ইসরো একটি যোগাযোগ সংক্রান্ত কৃত্রিম উপগ্রহ - জিএসএটি -৩০ মহাকাশে প্রেরণ করে, তবে সেটি উৎক্ষেপণ করা হয় একটি এরিয়ান রকেট দিয়ে ফরাসী গিয়ানা থেকে। এরপর থেকেই করোনা মহামারী পরিস্থিতির ফলে ইস...

জেনারেল নারাভানের নেপাল সফরঃ ভারত-নেপাল সম্পর্কের অগ্রগতিতে একটি মাইফলক

সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানের সদ্য সমাপ্ত তিন দিনের নেপাল সফর, ভারত ও নেপালের মধ্যে একটি ঐতিহাসিক প্রথারই রূপায়ন বলে মনে করা হলেও বিভিন্ন দিক থেকে এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গত এক বছরেরও বেশী সময় ধরে দু'দেশের মধ্যে সম্পর্কের ক্রমঅবনতির পর, এটি ভারতের দিক থেকে কাঠমান্ডুতে প্রথম উচ্চ পর্যায়ের সফর। ঐতিহ্য অনুসারেই নেপালের প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী কে.পি. শর্মা ওলির উপস্থিতিতে রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী জেনারেল নারাভানেকে নেপাল সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল হিসেবে সম্মানিত করেন। উল্লেখ্য, সম্প্রতি নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার পর শ্রী ওলি ঐ দায়িত্বভার গ্রহণ করেন। নেপালে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় ক্ষত্র, নেপালের সেনা প্রধান পূর্ণ চন্দ্র থাপা এবং উভয় দেশের শীর্ষ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে ভারত এবং নেপালের মধ্যে একে অপরের সেনা প্রধানকে এই সম্মান জ্ঞাপনের ঐতিহ্য রয়েছে। নেপালের সেনা প্রধান থাপাকে ২০১৯এর জানুয়ারীতে ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল সম্মান প্রদান ...

২০২০র মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ও ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যত

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, তবে ভোট গণনায় যে প্রবণতা পাওয়া যাচ্ছে তাতে ধরে নেওয়াই যেতে পারে যে জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। এই বছরের তেসরা নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন হোয়াইট হাউস দখলের দৌড়ের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা পরাশক্তি হিসাবে উঠে আসার পর থেকে, ক্যালেন্ডারের প্রতিটি চতুর্থ বছরে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন এমন একটি ইভেন্টে পরিণত হয়েছে যা কেবল মার্কিন জনগণকেই নয়, গোটা বিশ্বকেই আগ্রহী করে তুলেছে। তবে, ২০২০র মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন একটি পার্থক্যের সঙ্গেই এক নতুন যুগের সৃষ্টি করেছে। এই নির্বাচনটি এমন এক ভাইরাস সংক্রমণের মধ্যে সংঘটিত হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে ভাইরাস-সংক্রামিত দেশ এবং বিশ্বের মধ্যে সেখানেই সবথেকে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা মোটামুটি সবাই জানেন যে করোনা ভাইরাসের ভয়ে নির্বাচনের সময় অনেক আমেরিকানই ভোট দেয় নি। কিন্তু তবুও আমেরিকান ভোটারদের টার্নআউট এবারে রেকর্ড গড়েছে যা এক শতাব্দীর সময়কালের মধ্যে সর্বাধ...

কভিড-পরবর্তী সময়ে ভারত বিশ্বব্যাপী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে

২০২০র মার্চ মাস থেকে নভেল করোনা ভাইরাসের প্রেক্ষিতে আরোপিত লকডাউন পর্যায়ক্রমে তুলে নেবার ফলে ভারতীয় অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার ঘটছে বলে সম্প্রতি কয়েক সপ্তাহে উৎসাহ ব্যঞ্জক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মহামারীর অবস্থায় অর্থনীতির আসল ক্ষেত্রগুলিতে নতুন কার্যকলাপ শুরু হওয়ায় ২০২০র অক্টোবর মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিমাণ ১.০৫লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, উৎসবের মরশুমে যা ভালো অনুভূতির আর একটি বিষয়। লকডাউনের আগে ফেব্রুয়ারী মাস থেকে এ পর্যন্ত এটাই এক মাসে পরোক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ জি এস টি সংগ্রহ। লক্ষ করার বিষয় হল যে সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ৪ শতাংশ এবং অক্টোবরে এই হার বেড়ে হয়েছে ১০.২৫ শতাংশ। মার্চ মাস থেকে পর পর ছ’মাস জি এস টি সংগ্রহের পরিমান ক্রমাগত হ্রাস পাচ্ছিল, সেই অবস্থায় দু-মাসের বৃদ্ধির প্রবণতা স্পষ্টতই ধীরে ধীরে হলেও অর্থনীতির পুনরুদ্ধারের প্রতিফলন। সেপ্টেম্বরে প্রকৃত ক্ষেত্রে অর্থনৈতিক গতিবিধির সঙ্গে অক্টোবরের জি এস টি রাজস্বে উর্ধগতির সম্পর্ক রয়েছে। এই মাসে রপ্তানিতে উন্নতি ঘটে এবং উৎপাদনের ক্ষেত্রে পারচেজিং ম্যানেজার সূচক পি এম আই সহ অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি পরিলক্ষিত ...

ভারত-মেক্সিকো যৌথ কমিশনের বৈঠক

খ্যাতনামা মেক্সিকান লেখক এবং নোবেল বিজয়ী অ্ক্টাভিও পাজ তাঁর ‘ইন লাইট অফ ইন্ডিয়া’ বইয়ে ভারত এবং মেক্সিকোর সাদৃশ্য ও পার্থক্য এবং দুটি দেশকে একত্রিত ও পৃথক করেছে এমন বিশেষ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লিখেছেন। ৬০’এর দশকে ভারতে মেক্সিকোর রাষ্ট্রদূত পাজ বলেন, “ভারতীয়রা অন্যদের থেকে তাদের পার্থক্যের বিষয়ে খুব সচেতন। মেক্সিকানদেরও এই একই মনোভাব রয়েছে”। তিনি আরও বলেন, "ভারতীয় হওয়ার অর্থ কী তা আমি বুঝতে পারি কারণ আমি একজন মেক্সিকান।" উল্লেখ্য, পাজ সেই কয়েকজন পশ্চিমী বুদ্ধিজীবীদের অন্যতম যিনি ভারত, তার সংস্কৃতি এবং নীতিগুলি অনুধাবন করতে পেরেছেন এবং এক অর্থে পশ্চিমের কাছে ভারতের দূত হয়ে উঠেছেন। এই বছর ভারত ও মেক্সিকো তাদের পারস্পরিক সম্পর্কের ৭০তম বর্ষ উদযাপন করছে। এমন এক সময়ে যখন ভারতীয় বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকরা লাতিন আমেরিকার দিকে ঝুঁকছেন, তখন এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে মেক্সিকোর সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটেই গত ২৯শে অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অষ্টম ভারত-মেক্সিকো যৌথ কমিশনের বৈঠকটির তাৎপর্য বুঝতে হবে...