Posts

Showing posts from October, 2020

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন বলেছেন যে উৎসবের মাসগুলিতে ভোগ্য পন্যের চাহিদা যথেষ্ঠ বৃদ্ধি পেয়েছে। ভারতে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত উৎসবের মরসুম চলে। ‘নিক্কেই ম্যানুফ্যাকচারিং পারচেসিং ম্যানেজার্স সূচক অনুযায়ী অর্থমন্ত্রী বলেন যে অতিমারির ফলে আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়ার ফলে আর্থিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এই ক্ষেত্রে সরকারের বিভিন্ন ব্যবস্থাপনাও সহায়ক হয়েছিল। পারচেসিং ম্যানেজার্স সূচক যখন ৫০এর ওপরে থাকে তখন তাতে সম্প্রসারণ এবং তার নীচে থাকলে সেটিকে সঙ্কোচনের ইঙ্গিত বলে মনে করা হয়। পারচেসিং ম্যানেজার্স সূচক অগাস্ট মাসে ৫২ ছিল এবং সেপ্টেম্বর মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৬৫.৮, যা ২০১২ সালের পর থেকে সর্বোচ্চ বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন। উৎসবের মরসুমে গাড়ি বিক্রির পরিমাণও বছরের প্রেক্ষিতে বৃদ্ধি পেয়ে দুই অঙ্কে পৌঁছেছে বলে পরিলক্ষিত হয়েছে। দুই-চাকার গাড়ি বিক্রয় বছরের প্রেক্ষিতে দেশের কিছু অংশে বৃদ্ধি পেয়েছে। কৃষি রফতানি, চালান, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং রাসায়নিক সহ বিভিন্ন উপাদানের রফতানিও ইতিবাচক হয়ে উঠেছে। বৈদেশিক মুদ্রার মজুতও বৃদ্ধি প...

পাকিস্তান এফএটিএফ’এর ধূসর তালিকায় থাকবে

গত সপ্তাহে অনুষ্ঠিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স – এফএটিএফ’এর পূর্ণাঙ্গ অধিবেশনে, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানকে “ধূসর তালিকায়” রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ চিহ্নিত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পাকিস্তানের বারবার ব্যর্থতার প্রেক্ষিতেই তা হয়। পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী সংযোগের অবসান ঘটাতে দ্বিধাগ্রস্ত ছিল। এই সব অবাধে কর্মকান্ড চালানো সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে পাকিস্তান রাষ্ট্র সক্রিয়ভাবে সমর্থন করেছে এবং অর্থ প্রদান করেছে। এদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে অর্থ যোগান ও অর্থ পাচারের একটি সক্রিয় নেটওয়ার্ক গভীরভাবে শিকড় ছড়িয়েছে।  প্যারিসভিত্তিক এফএটিএফ’এর পূর্ণাঙ্গ অধিবেশনের শেষে অনুষ্ঠিত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই আন্তর্জাতিক সংস্থা এর আগে ২৭ দফা শর্ত রেখেছিল যার মধ্যে পাকিস্তান ২১টি পূরণ করতে সক্ষম হয়। এর ফলেই পাকিস্তান ধূসর তালিকাভূক্ত হয়েছে এবং যতক্ষণ না পাকিস্তান তাদের ভাবমূর্তি উন্নত করতে পারে ততদিন ঐ তালিকাই বজায় থাকবে। এফএটিএফের প্রধান মার্কাস প্লিয়ার বলেন, য...

জনগণতান্ত্রিক আন্দোলন ও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স - পাকিস্তান সরকার সংকটে

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার সংকটময় পরিস্থিতে। একদিকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ভার্চুয়াল পূর্ণাঙ্গ অধিবেশন, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেওয়ার বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বব্যাপী অঙ্গীকার ও মান পূরণের জন্য ইসলামাবাদের গৃহীত পদক্ষেপ পর্যালোচনার ভিত্তিতে পাকিস্তানকে তার "ধূসর" তালিকায় রাখা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে, জেইউআই-এফ প্রধান মাওলানা ফজল-উর-রেহমানের নেতৃত্বে সদ্য গঠিত পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) পতাকার তলায় বিরোধী দলগুলির জোট হওয়ায় সেদেশে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। এই বিরোধী জোট গুজরানওয়ালা এবং করাচিতে সফলভাবে দুটি সরকার-বিরোধী বিক্ষোভের আয়োজন করেছিল এবং রবিবার কোয়েটায় তৃতীয়টির আয়োজনের কথা রয়েছে। ইমরান খান সরকার এফএটিএফ-এর সংস্থানগুলি রূপায়ন সম্পর্কিত একাধিক বিল এবং আইন আনে। কিন্তু, জাতীয় পরিষদে এগুলি তীব্র বিরোধিতার সম্মুখীন হওয়ায় বিলগুলি আটকে যায়। এফএটিএফ সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ বিল - সন্ত্রাসবাদ বিরোধী আইন (সংশোধনী) বিল, ২০২০, অর্থ পাচার প্রতিরোধ (দ্বিতীয়...

মানবাধিকার পরিষদে পাকিস্তানের পুনর্নিবাচন ও তার প্রভাব

রাষ্ট্র সঙ্ঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানের পুনরায় নির্বাচিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকারের ক্ষেত্রে এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে কেননা আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। মানবাধিকার পরিষদের চারটি আসনের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং এগুলির মধ্যে পাকিস্তান ১৯৩ সদস্যের রাষ্ট্র সঙ্ঘের সাধারণ পরিষদের সর্বাধিক ১৬৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়। উজবেকিস্তান পায় ১৬৪টি ভোট, নেপাল ১৫০ ও চীন ১৩৯টি ভোট পেয়ে পাকিস্তানের সঙ্গেই নির্বাচিত হয়। সর্বনিম্ন ৯০টি ভোট পেয়ে সৌদি আরব এই প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়। মানবাধিকার পরিষদের নিয়ম অনুযায়ী ভৌগলিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য আসনগুলি নির্দিষ্ট করা হয়। মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যের মধ্যে ১৫টি আসনের নির্বাচনের সর্বশেষ পর্বটি কম-বেশি আগে থেকেই নির্ধারিত ছিল কেননা অন্য আঞ্চলিক সদস্যগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায়শই সমালোচনার সম্মুখীন পাকিস্তানের অভ্যন্তরীণ মানবাধিকার তথা অধিকারের পরিস্থিতির প্রেক্ষিতে এই চালট...

ভারতের সাম্প্রতিকতম রেডিয়েশন প্রতিরোধী ক্ষেপনাস্ত্র 

গত সপ্তাহে নতুন প্রজন্মের রেডিয়েশন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র "রুদ্রম -১" এর সফল পরীক্ষা প্রতিরক্ষা প্রস্তুতির দিক থেকে ভারতের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারতের অগ্রণী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডিআরডিও’র তৈরি এই নতুন ক্ষেপণাস্ত্রটি বায়ুপথে যুদ্ধে কৌশলগত কর্তৃত্ব প্রদর্শনে সহায়ক হবে। পূর্ব উপকূলে ওড়িশার বালাসোর জেলার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সুখোই -৩০ এমকেআই যুদ্ধবিমানের সহায়তায় এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ওড়িশা উপকূলের অদূরে অবস্থিত পূর্বতন হুইলার দ্বীপ বা ডঃ আবদুল কালাম দ্বীপের নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। এই সাফল্যের মাধ্যমে ভারত সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত বিকিরণ প্রতিরোধী এই ধরণের ক্ষেপনাস্ত্র নির্মাণে সক্ষম দেশগোষ্ঠীর অন্তর্ভূক্ত হল। এটি ভারতীয় বিমান বাহিনীর আকাশ সুরক্ষার ক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানোর জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে একে একটি অসাধারণ সাফল্য আখ্যা দিয়েছেন। এটি একটি বিকিরণ প্রতিরোধী আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্...

সমুদ্র ক্ষেত্রে চীন-পাকিস্তান বন্ধন  : এক অসম ও অনিশ্চিত সম্পর্ক

ভারত মহাসাগর অঞ্চলে ‘ক্ষমতার ভারসাম্য’ বজায় রাখার জন্য পাকিস্তানের “কৌশল প্রণয়নকারীরা” পাকিস্তান নৌবাহিনী ও গ্বাদর বন্দরের উন্নয়নকে সগর্বে প্রয়োজনীয় বলে তুলে ধরছে। এই অঞ্চলে চীনা নৌ-শক্তির দখলদারী এবং ভারত মহাসাগরে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক উচ্চাশাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীর ভূমিকার ন্যায্যতা প্রতিপাদনের জন্য অসংখ্য বিভ্রান্তিমূলক যুক্তি সামনে আনা হচ্ছে। এই দাবিগুলি যে আদতে ত্রুটিযুক্ত এবং সেগুলি যে অন্তঃসারশূন্য তা তুলে ধরতে যথাযথ ঐতিহাসিক, ভূ-রাজনৈতিক এবং সমসাময়িক প্রসঙ্গ উত্থাপনের মাধ্যমে বিচার করার প্রয়োজন রয়েছে। পাকিস্তান নৌবাহিনীর ভবিষ্যতের ভূমিকার অস্তিত্বের ভিত্তিটি হ'ল ভারত মহাসাগরের ‘চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ। চীনের সংশোধনবাদ এবং প্রতিশোধপরায়ণ নীতি নিয়ে উদ্বেগ এখন প্রায় সর্বজনীন। সুতরাং, ভারতের মতো সামুদ্রিক শক্তি এবং চীনের মতো সম্প্রসারণবাদীর মধ্যে ভারত মহাসাগরে শক্তি প্রতিযোগিতা নতুন বা অপ্রত্যাশিত নয়। পাকিস্তানের, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিরুপতা এবং চীনের প্রতি ঝুঁকে থাকা,আদতে অপেক্ষাকৃত বৃহৎ একটি শক্তির কাছে ‘ভাড়াটে সেব...

ভৈভব (VAIBHAV) শিখর সম্মেলন ২০২০

৫৫টি দেশের ৩ হাজারেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিয়ে ‘বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক’ বা VAIBHAV শিখর সম্মেলন ২০২০ শুরু হয়েছে। প্রায় ১০ হাজার ভারতীয় বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছেন। ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার নেতৃত্বে ২০০টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এস অ্যান্ড টি বিভাগ এই ভার্চুয়াল শিখর সম্মেলনের আয়োজন করেছে। ৪০টি দেশ থেকে প্রায় ৭০০ জন এবং বিশিষ্ট ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এসঅ্যান্ডটি বিভাগের ৬২৯জন বিজ্ঞানী ২১৩টি অধিবেশনে ১৮ টি বিভিন্ন বিভাগে ৮০টি বিষয় নিয়ে আলোচনা করবেন। ৩রা অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ শে অক্টোবর পর্যন্ত এই আলোচনা চলবে। ২৮শে অক্টোবর চূড়ান্ত আলোচনা হবে। ৩১ শে অক্টোবর চসর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষ্যে এই শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রায় এক মাস ধরে ওয়েবিনার ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদেশী এবং ভারতীয় বিশেষজ্ঞরা একাধিক স্তরের এই আলোচনায় অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আরও বেশী সংখ্যায় তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো উচিত। তিনি আরো বলেন, ২০২৫’এর মধ্যে দেশকে সম্প...

ভারত–শ্রীলঙ্কা সম্পর্ক উন্নয়নের জন্য প্রস্তুত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের মধ্যে সাম্প্রতিক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই দুই প্রতিবেশী দেশ বহুকাল ধরে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধনের আবদ্ধ রয়েছে। উভয় নেতাই ২০১৯-এর নভেম্বর মাসে এবং ২০২০র ফেব্রুয়ারি মাসে যথাক্রমে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের সরকারি ভারত সফরের কথা স্মরণ করেন । এই সফরগুলি দুই দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী ও সম্পর্কের ভবিষ্যতের প্রতি এক সুস্পষ্ট দিশানির্দেশ করে। কোভিড-১৯ সংক্রমণকালে এই অঞ্চলের দেশগুলির মধ্যে পারস্পরিক সহায়তা ও সমর্থনের ভিত্তিতে সংক্রমণ প্রতিহত করার লড়াইয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী যে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শ্রী রাজাপক্ষ। উভয় নেতাই সহমত পোষণ করে বলেন যে বর্তমান পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বাড়তি সুযোগ এনে দিয়েছে। অর্থনীতি ও স্বাস্থ্য ক্ষেত্রে সাম্প্রতিক কোভিড অতিমারির প্রভাব কম করতে প্রধানমন্ত্রী শ্রী মো...

গান্ধীজীঃ অহিংসার দূত

স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রামরত নেতাদের ভাবনা চিন্তাকে গান্ধীজির বিভিন্ন ভাবনা এবং আদর্শ সবসময়ই নাড়া দিয়েছে। গত বছর নিউইয়র্ক টাইমসে একটি লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেলসন ম্যান্ডেলার কথা উদ্ধৃত করেন। শ্রী ম্যান্ডেলা গান্ধীকে “পবিত্র যোদ্ধা” বলে অভিহিত করেছিলেন। প্রধানমন্ত্রী লেখেন, মানব সমাজের শক্তিশালী বৈপরীত্যগুলির মধ্যে সেতু হয়ে ওঠার অনন্য ক্ষমতা ছিল গান্ধীজীর। প্রধানমন্ত্রী মোদী তাঁর লেখায় গান্ধীজী সম্পর্কে অ্যালবার্ট আইনস্টাইনের বক্তব্য উদ্ধৃত করে বলেন, আগামী প্রজন্ম বিস্মিত হবে যে প্রকৃতপক্ষে এইরকম একজন মানুষ এই পৃথিবীতে ছিলেন।" এমন এক সময়ে যখন বিশ্ব দ্বন্দ্ব এবং হিংসায় জর্জরিত, গান্ধীর দর্শন এবং আদর্শগুলি আজও প্রাসঙ্গিক বলে মনে হয়। গান্ধীর দর্শন কেবল রাজনৈতিক সংগ্রামেরই হাতিয়ার ছিল না; তার লক্ষ্য ছিল বস্তুবাদ ও ভোগবাদ থেকে মানবজাতিকে উন্নীত করা। গান্ধীজী ব্যক্তিগত এবং পেশাগত আচরণে চরিত্র এবং নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি কেবল সত্য ও অহিংসার প্রচারক ছিলেন না, তিনি বাস্তব জীবনেও এগুলি অনুসরণ করেছিলেন। গান্ধী মহান কারণ তিনি তাঁর ব্যক্তিগত জীবনেও...