সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ট সম্পর্ক অব্যহত
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত ২৬/১১-র মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সঈদকে সন্ত্রাসে অর্থ যোগান মামলায় ১৫ বছরের কারাদন্ড দিয়েছে। সঈদ ইতিমধ্যেই একাধিক সন্ত্রাসবাদী অর্থ যোগান মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। এই সর্বশেষ শাস্তির মেয়াদকে যুক্ত করলে তার মোট শাস্তির মেয়াদ ৩৬ বছর। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকান্ড বাস্তবায়নের মূলে রয়েছে ৭০ বছর বয়সী সাঈদ। সঈদের জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবা - এলইটি বছরের পর বছর ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে এসেছে। সঈদের এই শাস্তির বিষয়টি পুরোপুরিভাবে FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্রেক্ষাপটে দেখতে হবে। পাকিস্তান "ধূসর তালিকা" থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত সফল হয় নি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এফএটিএফের আসন্ন পূর্ণাঙ্গ অধিবেশনের পরিপ্রেক্ষিতে, পাকিস্তান সন্ত্রাসে অর্থ যোগানকারী নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান অতীতে হাফিজ সাঈদের নেতৃত্বাধীন দলগুলিকেও নিষিদ্ধ করেছিল। তবে, এই জাতীয় গোষ্ঠীগুলি বিভিন্ন নামে নতুনভাবে সক্রিয় হ...