ভারত- মোজাম্বিক সম্পর্কে ঘনিষ্ঠতা
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আফ্রিকার দেশ মোজাম্বিক সফর সম্পন্ন করলেন। রাজনাথ সিং’এর তিন দিনের মোজাম্বিক সফরকালে ওই দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হল। এর মধ্যে একটি হল অসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক অগ্রিম তথ্য আদান প্রদান ও দ্বিতীয়টি জল বিজ্ঞান বিষয়ক সহযোগিতা। এই প্রথম ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী মোজাম্বিক সফরে গেলেন। এই সফরে রাজনাথ সিং, মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রী আতানাসিওটুমুকের সঙ্গে বৈঠকে ওই দেশকে ভারতের এক গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত হয়ে উঠবে। শ্রী সিং, ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌ নিরাপত্তা মজবুত করার ক্ষেত্রে মোজাম্বিককে ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন। চোরাচালান, সন্ত্রাসবাদ ও জলদস্যু বৃত্তির মত নানা বিপদের মোকাবিলা ও সামগ্রিক নৌ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত ওই দেশকে দুটি জাহাজ সহ বেশ কয়েকটি যোগাযোগ উপকরণ সরবরাহ করেছে। এ ছাড়াও এই জাহাজ গুলির কর্ম প্রণালীর সঙ্গে পরিচিত করতে ও এগুলি...