Posts

Showing posts from August, 2019

পাকিস্তান সঙ্কটে

ভারতের জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তান তাদের অবস্থানে আটকা পড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ভারত বাতিল করার পর থেকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক করার প্রয়াস চালাচ্ছে। ইসলামাবাদ এমনকি যুদ্ধেরও হুমকি দিচ্ছে। যদিও তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে তাদের মধ্য প্রাচ্য ও পশ্চিম এশিয়ার মজবুত সহযোগী দেশগুলির কাছ থেকেও তারা কোনো সদর্থক সাড়া পায় নি। এই প্রথম ঐস্লামিক ‘উম্মা’ বা সম্প্রদায়ও কাশ্মীর প্রসঙ্গে পুরোপুরি নিশ্চুপ এবং কিছু প্রভাবশালী দেশ এই বিষয়টিকে নতুন দিল্লীর অভ্যন্তরীণ বিষয় বলেও বর্ণনা করেছে। কেবলমাত্র তুরস্ক ও মালয়েশিয়া এই বিষয়ে পাকিস্তানের হাহাকারে সাড়া দিয়েছে। মালয়েশিয়ার সমাজ সম্পর্কে ভারতীয় পলাতক জাকির নায়েকের মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ায়, কুয়ালালামপুর শুধুমাত্র ঐ পলাতককে নিষিদ্ধই করে নি, একই সঙ্গে ডক্টর মাহাথির মহম্মদ সরকার জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কোনো বিবৃতি দেয় নি। পাকিস্তান ও চীনের সঙ্গে রাষ্ট্র সঙ্ঘ সহমত পোষণ না করায় রাষ্ট্র সঙ্ঘ নিরাপত্তা পরিষদে আরও একটা ধাক্কা খেয়ে ইসলামাবাদ এখন তাদের নিজেদের জনগণকে বিভ...

সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রে ভারত-রাশিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় কার্যকালের মেয়াদে ভারত ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। তিনি ২০১৯ এর ৪ থেকে ৬ সেপ্টেম্বর পঞ্চম বার্ষিক ইস্টার্ন ইকনোমিক ফোরামে প্রধান অতিথি হিসেবে এবং ভ্লাদিভস্তকে দুটি দেশের মধ্যে ২০তম বার্ষিক দ্বিপাক্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অনুসন্ধান করা হচ্ছে এবং ভারত ও রাশিয়ার মধ্যে বর্তমান বিশেষ অধিকার সম্পন্য কৌশলগত অংশীদারিত্বকে আরো উজ্জীবিত করা হচ্ছে।  ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ রদ করার বিষয়টিকে রাশিয়া প্রথমে স্বাগত জানায়। মস্কো একে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে সমর্থন করে।  এমাসের গোড়ার দিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল চার জন মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে রাশিয়ার সুদূর প্রাচ্যের প্রদেশগুলির সঙ্গে বিভিন্ন ভারতীয় রাজ্যের অংশীদারিত্বের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ভ্লাদিভস্তক সফর করেন। সেখানে তিনি ফার ইস্টার্ন ফেডারেল ডিস্ট্রিক্টে রাষ্ট্রপতির দূত এবং রুশ উপ প্রধানমন্ত্রী ইউরি তুতনেভের সঙ্গে কথাবার্তা বলেন। ভারত ...

জি - ৭ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে বৈঠক

ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাঁকর ফ্রান্সের বিয়ারিটজে আয়োজিত জি – ৭ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, ইরান পরমাণু চুক্তি এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা সহ একাধিক বিষয়ে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। সদ্য সমাপ্ত এই শিখর সম্মেলনের অবসরেই প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বৈঠকে মিলিত হন। বৈঠকে বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প জানান, WTO ভারতকে উন্নয়নশীল রাষ্ট্রের তালিকাভূক্ত করায় ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ইস্পাতের ওপর শুল্ক আরোপ করে। অন্যান্য ভারতীয় পণ্য আমদানিও নিয়ন্ত্রণ করা হয়। ভারতও এর জবাবে গত জুন মাসে ২৮টি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে। এই পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো প্রসারের পন্থা-পদ্ধতি নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের প্রসারে বাণিজ্য একটি গ...

জাপান-উত্তর কোরিয়া বাণিজ্য উত্তেজনা

পূর্ব এশিয়ার দুটি অর্থনীতি জাপান এবং দক্ষিণ কোরিয়া বাণিজ্য বিবাদে জড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জাপান বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে। হাইড্রোজেন ফ্লুওরাইড গ্যাস, ফ্লুওরিনেটেড পলিমাইড, এবং উচ্চ প্রযুক্তির শিল্পে ব্যবহৃত ফটো রেসিস্টস সহ তিনটি ক্যামিক্যালসের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে। তারা জানিয়েছে জাতীয় নিরাপত্তার কারণে এই ব্যবস্থা।  জাপান এই সব ক্যামিক্যালসের এন্ড ইউজের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সামরিক ক্ষেত্রেও এর প্রয়োগ হতে পারে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রুপায়নের বিষয়ে টোকিও চিন্তা ব্যক্ত করেছে। এছাড়া, বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারদের অগ্রাধিকারমূলক শ্বেত তালিকা থেকে জাপান দক্ষিণ কোরিয়াকে বাদ দিয়েছে। এর ফলে ১১০০টি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর কঠোর রপ্তানি নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যদি বাণিজ্য ব্যবস্থায় বিধিনিষেধ বৃদ্ধি পেতে থাকে তবে বিশ্ব যোগানের ওপর প্রতিকূল প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।  প্রথম সাড়ির দক্ষিণ কোরিয় কোম্পানীগুলি রাসায়নিক পদার্থের সরবরাহের জন্য জাপানের ওপর নির্ভর করে। চিপ্স এবং উন্নত স্ক্রীনের জন্য এগুলি খুব গ...

জি-৭ শিখর সম্মেলন

১৯৭৫ সালে ফ্রান্সের উদ্যোগে জি - ৭ শিখর সম্মেলনের সূচনা হয়। অর্থনৈতিক দিক থেকে অন্যতম অগ্রসর বিশ্বের ৭টি দেশের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যেই এই মঞ্চ গড়ে তোলা হয়। কিছু ক্ষেত্রে জি-৭ গোষ্ঠীর বহির্ভূত কিছু গুরুত্বপূর্ণ দেশও এই শিখর আলোচনার অন্তর্ভূক্ত হওয়ায় এর বিশ্বজনীন প্রভাব রয়েছে। অর্থ তছরূপ এবং সন্ত্রাসে আর্থিক মদত রোধের লক্ষ্যে ১৯৮৯ সালে ফ্রান্সের নেতৃত্বে জি-৭ সম্মেলনে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স – FATF গঠন করা হয়। FATF’এর সদস্য হিসেবে ভারত, এই মঞ্চের মাধ্যমে সন্ত্রাসে পাকিস্তানের আর্থিক মদতের মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে। সমস্ত ধরণের অসাম্যের মোকাবিলায় ভারতকে একটি অন্যতম গণতন্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করার জন্য ফ্রান্সের আগ্রহের প্রেক্ষিতেই, ফ্রান্সের বিয়ারিটজে আয়োজিত জি-৭ শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বিয়ারিটজ সহযোগী হিসেবে অংশ নেন। ভারত ও ফ্রান্স জি-৭’এর রূপরেখার মধ্যে থেকে জলবায়ু পরিবর্তন, জৈব বৈচিত্র্য ও সমুদ্রাঞ্চল এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের আলোচনার ওপরে গুরুত্ব দিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং জৈব বৈচ...

প্রধানমন্ত্রীর ইউ এ ই এবং বাহরীণ সফরের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহান্তে সংযুক্ত আরব আমির শাহী’ ইউ এ ই এবং বাহরীণ সফর করে এলেন। গত চার বছরে এটি তাঁর তৃতীয় ইউ এ ই সফর এবং বাহরীণে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। এই সফর উপসাগরীয় আরব দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। সংযুক্ত আরব আমীর শাহীতে প্রধানমন্ত্রী আবুধাবীর যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল-নাহায়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপুর্ণ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ইউ এ ইর সর্বোচ্চ অসামরিক পুরস্কার অর্ডার অফ জায়েদ গ্রহণ করেন। ভারত এবং ইউ এ ইর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে শ্রী মোদির অবদান এবং তাঁর নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৯এর এপ্রিলে তাঁকে এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। ভারতীয় প্রধানমন্ত্রী ইউ এ ইতে রুপে কার্ড চালু করেন। রুপে কার্ড গ্রহণ করার বিষয়ে ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন’এন পি সি আই এবং ইউ এ ইর মার্কিউরি পেমেন্টস সার্ভিসেসের মধ্যে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে এক সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরতি হয় এবং দুদেশের পেমেন্ট প্লাটফর্মের মধ্যে টেকনলজি...

ভারত-জাম্বিয়া সম্পর্ক

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্র জাম্বিয়ার রাষ্ট্রপতি এদগার চাগোয়া লুঙ্গু আমাদের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের আমন্ত্রণে সম্প্রতি ভারত সফর করে গেলেন। জাম্বিয়ায় নতুন সরকার গঠনের পর এই প্রথম সে দেশের কোনো রাষ্ট্রপ্রধান সরকারী সফরে ভারতে এলেন। উল্লেখ করা যেতে পারে, প্রায় ১৬ বছর আগে ২০০৩ সালে জাম্বিয়ার তৎকালীন রাষ্ট্রপতি লেভি মায়ানাওয়াসা ভারত সফরে আসেন। সাম্প্রতিক বছরগুলিতে ভারত সরকার সরকারী নীতির অঙ্গ হিসেবে আফ্রিকার দেশগুলির সঙ্গে যোগাযোগ ক্রমশ বৃদ্ধি করছে। ফলে ভারতের সঙ্গে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের রাজনৈতিক অর্থনৈতি ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এক নতুন মাত্রায় উন্নীত করার প্রয়াস জোরদার করা হচ্ছে। দু পক্ষের মধ্যে উচ সরকারী পর্যায়ে নিয়মিত সফর বিনিময় হচ্ছে। ভারতের রাজনৈতিক নেতারা মোট ৩২ বার জাম্বিয়া সফর করেছেন। জাম্বিয়ার রাজনৈতিক নেতারা মোট ৩৫ বার নতুন দিল্লি সফরে এসেছেন। নতুন দিল্লির আয়োজিত তৃতীয় ভারত-আফ্রিকা শিখর সম্মলনে বহু আফ্রিকী নেতা অংশ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ২০১৮’র এপ্রিলে সরকারী স্তরে জাম্বিয়া সফরের পর ওই দেশের রাষ্ট্রপতির এটাই প্রথম নতুন দিল্লি সফর। জাম্ব...

ভারত-ফ্রান্স সম্পর্ক আরও মজবুত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সপ্তাহের ফ্রান্স সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করেছে এবং একই সঙ্গে ১৯৯৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বকেও মজবুত করেছে। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার বিষয়ে নতুন দিল্লী ফ্রান্সের কাছ থেকে কোনো সমালোচনা তো পায় নি বরং ফ্রান্স জানিয়েছে এই বিষয়টি ভারতের এক অভ্যন্তরীণ বিষয় এবং ফ্রান্স রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার আলোচনায় এই বিষয়টিতে ভারতকে সমর্থন করেছিল।  প্রধানমন্ত্রী জানান যে ভারত-ফ্রান্স সম্পর্ক ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’-এর মজবুত ভিত্তির ওপর ও বহু দশকের ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। উভয় পক্ষই এই কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করে এক রূপরেখা তৈরি করেছে যার কিছু ক্ষেত্র হল- দক্ষতা উন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ, তথ্য প্রযুক্তি ও মহাকাশ। শ্রী মোদী এই দুই দেশের মধ্যে মজবুত সম্পর্কের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর দেন এবং এই বছরের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করার বিষয়টিকেও স্বাগত জানান। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে উভয় নেতাই সন্ত্রাসবাদ ও মৌলবাদের ...

ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা

সম্প্রতি কাঠমন্ডুতে ভারত নেপাল যৌথ কমিশনের পঞ্চম বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলচনা হয়। তাতে যোগাযোগ, অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য, পরিবহন, বিদ্যুৎ, জল সম্পদ এবং সংস্কৃতি ও শিক্ষার প্রতি আলোকপাত করা হয়েছে। দু’দেশের বিদেশ মন্ত্রী বৈঠকে সহ-সভাপতিত্ব করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.সুব্রাহ্মনিয়াম জয়শংকর পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে বাংলাদেশের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর ঢাকা থেকে কাঠমন্ডু যান। যৌথ কমিশনের বৈঠকের আগে ড.জয়শংকর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দেখা করেন। এবছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় পুনর্নির্বাচিত হবার পর কোনো ভারতীয় মন্ত্রীর নেপালে উচ্চ পর্যায়ের এটাই প্রথম সফর। নেপালের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে গত দু’বছরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ফলে ভারত-নেপাল সম্পর্কে যে সামগ্রিক গতি সঞ্চারিত হয়েছে যৌথ কমিশন তাতে সন্তোষ প্রকাশ করে। প্রধানমন্ত্রী ওলি গতবছর এপ্রিলে ভারত সফর করেন, তারপর শ্রী মোদি ২০১৮র মে এবং আগস্ট মাসে পরপর দুবার নেপাল সফরে যান। ভারতের সহযোগিতায় মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন এবং নুয়াকোট এ...

বাল্টিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া সফর করলেন। বাল্টিক রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে একে এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য পর্ব বলা যায়। এই দেশগুলির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পাশাপাশি শ্রী নাইডু সেখানে একাধিক বাণিজ্যিক সম্মেলনে সভাপতিত্ব করেন এবং এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে ভাব বিনিময় করেন। উপরাষ্ট্রপতির এই সফরে কৃষি, সাইবার নিরাপত্তা, ই-প্রশাসন এবং শিক্ষা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারকপত্রও স্বাক্ষরিত হয়। শ্রী নাইডু এস্তোনিয়ার হেডস অব মিশন সম্মেলনেও ভাষণ দেন। এই দেশগুলির জনমানসে সংস্কৃত, যোগ এবং আয়ুর্বেদের মতো ভারতের প্রাচীনের ঐতিহ্যের সুগভীর প্রভাবের ওপর আলোকপাত করা হয়। এই দেশগুলির সঙ্গে ঘনিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগুলি বিশেষভাবে সহায়ক হয়েছে এবং তা ‘বসুধৈব কুটুম্বকম’এর ভাবনাকেই তুলে ধরে। বিশেষভাবে উল্লেখ্য, এই তিনটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই হিন্দী ভাষা সংক্রান্ত বিশেষ পদ রয়েছে। শুধুমাত্র রাজধানী শহরগুলি ছাড়াও অন্যান্য শহরগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে উপরাষ্ট্রপতি ন...

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়ে আরো অগ্রসর হওয়ার লক্ষ্যেই সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথম বাংলাদেশ সফর করলেন। উল্লেখ্য, দুদেশের মধ্যে ক্রমবর্ধমান মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে এই সফর গুরুত্বপূর্ণ।  এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডঃ জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্রটি তাঁর হাতে তুলে দেন।  ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ডঃ জয়শঙ্কর এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বাংলাদেশ সফর করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর এই সফরে ডঃ জয়শঙ্কর বাংলাদেশের বিদেশমন্ত্রী এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক, নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং উভয় দেশের শীর্...

রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান বিচ্ছিন্ন

কাশ্মীর প্রশ্নকে আন্তর্জাতিকীকরণের পাকিস্তানী প্রয়াস আবারও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে কারণ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ কোনোভাবেই তাতে কর্ণপাত করে নি। চীন তাদের তথাকথিত বন্ধু পাকিস্তানের সৌজন্যে পরিষদের ১৫ সদস্যের একটি জরুরী বৈঠক ডাকে। তবে, বৈঠকে কেবল চীনই জম্মু ও কাশ্মীরের বিষয়ে ভারতের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে এবং অবশিষ্ট সকল বৃহৎশক্তি পাকিস্তানকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করার পরামর্শ দেয়। ভারতীয় সংবিধানের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত অনুচ্ছেদ ৩৭০এর সংস্থান বিলোপের পর পাকিস্তানের ঘুম চলে গেছে। ভারতের এই পদক্ষেপ কাশ্মীর সম্পর্কে পাকিস্তনের কাহিনী বদলে দিয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে ভারত যে ভাবে বর্ণনা দিয়েছে মার্কিন প্রশাসন তা গুরুত্ব সহকারে শুনেছে। রাশিয়া ভারতীয় পদক্ষেপকে তাদের সংবিধানের এক্তিয়ারভুক্ত বলে জানিয়েছে এবং ভারত ও পাকিস্তান উভয়কে দ্বিপাক্ষিক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে বলেছে। নিরাপত্তা পরিষদের কাশ্মীর সংক্রান্ত বৈঠক আনুষ্ঠানিক বলে গণ্য হয় নি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ চীনের রাষ্ট্রদূতের বক্তব্য ...

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতীয় প্রধানমন্ত্রীর ভুটান সফর

ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের থিম্পু সফর করে এলেন। তাঁর সঙ্গে ছিল উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটি শ্রী মোদির প্রথম ভুটান সফর এবং গত পাঁচ বছরে সেদেশে দ্বিতীয় সফর। পরপর দ্বিতীয়বার কার্যভার গ্রহণ করার পরেই ভারতীয় প্রধানমন্ত্রী মালদ্বীপ এবং শ্রীলংকা সফর করেন। ভারত তার “প্রতিবেশী প্রথম” নীতির প্রতি যে নতুন করে গুরুত্ব দিচ্ছে এই তিনটি প্রতিবেশী দেশে সফর সফর তারই পরিচয় বহন করে। জম্মু ও কাশ্মীর প্রশ্নকে আন্তর্জাতিক রুপ দেওয়ার পাকিস্তানী চেষ্টা নস্যাৎ করতে ভারত যখন আন্তর্জাতিক স্তরে কাজ করে চলেছে সেই সময় এই ভুটান সফর করলেন প্রধানমন্ত্রী। এর আগে ভুটান জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপের প্রশংসা করে একে দৃঢ়, সাহসী এবং সুদূর-প্রসারী পদক্ষেপ বলে অভিহিত করেছে। জম্মু ও কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে তারা জানিয়েছে।  ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের নিরিখে ভুটান এই সফরকে উচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিমান বন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ড. শেরিং প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান। শ্রী মোদি এই সম্পর্ককে...

ইয়েমেনে শান্তি এখনও অধরা

এক গুরুত্বপুর্ণ ঘটনা ক্রমে এ সপ্তাহে গৃহযুদ্ধ দীর্ণ ইয়েমেনে শান্তি ফিরে আসার এক সম্ভাবনা দেখা দিয়েছে। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা, সৌদি আরবের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনায় অংশ গ্রহণের আগ্রহের কথা জানিয়েছেন। উল্লেখ্য, ইয়েমেনের সরকারী সেনার সঙ্গে এই বিচ্ছিন্নতাবাদী নেতা-আইদারুস-আল যুবেদি’র নেতৃত্বে সংযুক্ত আরব আমিরশাহী –UAE সমর্থিত বিদ্রোহী সেনার তুমুল সংঘর্ষের পর বিদ্রোহীরা এডেনের রাষ্ট্রপতির প্রাসাদটি নিজেদের দখলে নেয়। এই সংঘর্ষে ৪০ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। তবে আইদারুস-আল যুবেদির বক্তব্য, আবদারাবু-মনশুর হাদি’র অনুগত বাহিনী হাউথি আন্দোলনের নেতাদের হত্যার ষড়যন্ত্র করেছিল, ও সেই ষড়যন্ত্র বানচাল করতেই বিদ্রোহী সেনা রাষ্ট্রপতির প্রাসাদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করে। এডেন শহরে দক্ষিণাঞ্চলীয় অস্থায়ী পরিষদের দপ্তরে সৌদি বিমান আক্রমণের পর বিচ্ছিন্নতাবাদী নেতা শান্তি আলোচনায় অংশ গ্রহণের আগ্রহের কথা ঘোষণা করেন। ইতিমধ্যে, UAE ও সৌদি আরব-দুটি দেশই ইয়েমেনের সরকার অনুগামী গোষ্ঠীগুলিকে আগামী সপ্তাহে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। ইয়েমেনে দীর্ঘ দিন ধরে চলা সংঘর্ষের কারণ অনুসন্ধা...

পাকিস্তানকে উপসাগরীয় দেশগুলিও তিরস্কার

উপসাগরীয় আরব দেশগুলির কাছ থেকে পাকিস্তান যে ধরণের সমর্থন আশা করেছিল তা তারা পায় নি। ভারত তার সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ায় এই সমস্ত দেশগুলি তেমন কোনো প্রতিক্রিয়া দেয় নি। ভারতের উথ্বান ও এক স্থিতশীল এবং দায়িত্বশীল দেশ হিসেবে উঠে আসায় এই সব দেশগুলি এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। এছাড়াও, উপসাগরীয় দেশগুলির অধিকাংশেরই সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বার্ষিক ১০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি বাণিজ্য হয় ভারতের যা ভারতকে আরব উপসাগর অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার করে তুলেছে। বিশ্বের সবথেকে শক্তিশালী ঐস্লামিক রাষ্ট্র সৌদি আরব ভারতের এই অবস্থানে সংযত থাকার অনুরোধ জানিয়েছে। অন্য গুরুত্বপূর্ণ দেশ যেমন, কুয়েত, কাতার, বাহেরিন এবং ওমান এই বিষয়ে কোনো বিবৃতিই জারি করে নি। সংযুক্ত আরব আমিরশাহী ভারতের এই সিদ্ধান্তকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ। এর থেকে এটি প্রমাণিত হয় যে তারা বিষয়টিকে লঘু করে দেখেছে। যদিও সংযুক্ত আরব আমিরশাহী সাম্প্রতিক অতীতে পাকিস্তানকে ৩০০ কোটি মার্...

রাষ্ট্রপতির নতুন ভারত গঠনের উদাত্ত আহ্বান

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ বাসীর উদ্দেশে তাঁর ভাষণে বলেন, ইতিহাসের এক সন্ধিক্ষণে ভারত এক স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে তার ৭২ বছর সম্পূর্ণ করল। তিনি বলেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দেশবাসী জাতীর জনক মহাত্মা গান্ধীর সার্ধ শত জন্ম বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে, যাঁর জীবন ও আদর্শ দেশকে পরাধীনতার শৃংখল মুক্ত করতে ও যাবতীয় শোষণ ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে আমাদের সকলের কাছে স্থায়ী প্রেরণার উৎস হয়ে রয়েছে। রাষ্ট্রপতি বলেন, জাতীর জনক যে ভারতে জন্মেছিলেন ও যে ভারত তাঁর কর্মক্ষেত্র ছিল, আজকের ভারতের তা থেকে অনেক পার্থক্য রয়েছে; তা সত্বেও গান্ধীজী আগের তুলনায় কেবল ভারতেই নয়, সমগ্র বিশ্বে অধিক প্রাসঙ্গিক। তিনি বলেন, দেশের সরকার যখন সমাজের বঞ্চিত অবহেলিত শ্রেণির জন্য কল্যাণমূলক যোজনা রচনা করে; যখন অচিরাচরিত তেজঃশক্তি উৎপাদনে সৌর শক্তিকে কাজে লাগানোর যোজনা রচনা করা হয়, তখন জাতীর জনকের প্রদর্শিত পথই সরকারকে প্রেরণা যোগায়। রাম নাথ কোবন্দ বলেন, এ বছরেই দেশবাসী শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির ৫৫০ তম আবির্ভাব বার্ষিকী উদযাপন করছে। তিনি বলেন, ...

সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর

চীনের সংগে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ গ্রহণ করতে পেইচিং সফর করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল এবছর শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিতীয় পর্বের উহান ধরণের ঘরোয়া বৈঠকে অংশ নিতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ভারত সফরের প্রস্তুতি। দুটি দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের সত্তরতম বার্ষিকী উদযাপন করছে। ভারতীয় সংসদে গৃহীত জম্মু ও কাশ্মীর সংক্রান্ত আইন নিয়েও দুই বিদেশ মন্ত্রীর মধ্যে কথা হয়েছে।  শ্রী জয়শংকর চীনের সহ-সভাপতি ওয়াং শিশানের সঙ্গেও আলোচনা করেন উভয় পক্ষ উদীয়মান আন্তর্জাতিক পরিস্থিতি এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি হিসেবে ভারতও চীনের ক্রম উত্থান সম্পর্কে বিস্তারিত আলচনা করেন। চীনে নিযুক্ত পূর্বতন ভারতীয় রাষ্ট্রদূত শ্রী জয়শংকর নতুন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী হবার পর এই প্রথম চীন সফরে গেলেন। চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার বিস্তারিত ও ফলপ্রসু আলোচনা হয়েছে। আলোচনাকালে চীনের বিদেশ মন্ত্রী জম্মু ও কাশ্মীর বিষয়ক আইন পাস করার পর উদ্ভু...

পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়ছে

পাকিস্তানের কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার প্রয়াসগুলি ফলপ্রসূ হচ্ছে না। এমনকি পাকিস্তানের দুই স্থায়ী সহযোগী চীন ও সৌদি আরবও কাশ্মীর প্রসঙ্গে অন্যান্য দেশকে যুক্ত করার বিষয়ে ইসলামাবাদের এই আকস্মিক প্রয়াসে তেমনভাবে সাড়া দিচ্ছে না। রিয়াধ ও পেইচিং উভয়ই ইসলামাবাদকে জানিয়েছে, এ বিষয়ে তাদের বিশেষ কিছু করার নেই। বরং তারা শান্তির আহ্বান জানিয়েছে এবং পাকিস্তানকে সংযম বজায় রাখার পরামর্শ দিয়েছে।  ভারত সংবিধানের ৩৭০ ধারার প্রত্যাহারের ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের অসামরিক ও সামরিক কর্তৃপক্ষ অতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে।  ভারত, পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে এক বিশেষ পদক্ষেপের মাধ্যমে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সংসদের উভয় কক্ষই বিপুল ভোটে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক বিকাশের লক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলে গত তিন দশক ধরে সীমান্তপার থেকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী কার্যকলাপও এর ফলে নিয়ন্ত্রিত হবে। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের ফলে গত তিন দশকে সে...

ভারতের পাঁচ ট্রিলিয়ন অর্থব্যবস্থা হিসেবে গড়ে ওঠার জন্য পরিকাঠামো উন্নয়নের ভূমিকা

ভারত যাতে আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থব্যবস্থা হিসেবে এবং পরবর্তী আট বছরে দশ ট্রিলিয়ন অর্থব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তার জন্য সরকারী স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর পরিকাঠামো ক্ষেত্রের সার্বিক উন্নয়ন ব্যতিরেকে এই প্রত্যাশাকে বাস্তবায়িত করা যে সম্ভব নয়,সে বিষয়ে তর্কের কোনও অবকাশ থাকতে পারে না। সম্প্রতি সম্পন্ন সংসদের অধিবেশনে অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এক প্রশ্নের জবাবে জানান, সরকার এই লক্ষ্যে পৌঁছনোর জন্য পরিকাঠামো ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়িয়ে বছরে এক ট্রিলিয়ন ডলারের মত খরচের সংস্থান রাখছে। তিনি আরও জানান, এই উদ্দেশ্যে ২০১৮-১৯’এর জন্য পরিকাঠামো উন্নয়ন খাতে ধার্য করা হয় ৫.৯৭ ট্রিলিয়ন টাকা। বর্তমানে ভারত ২.৮ ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থা। ২০২৫ নাগাদ এই অর্থব্যবস্থাকে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থার স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আগামী পাঁচ বছর সময়ের মধ্যে বছরে গড়পড়তা ৮ শতাংশ বিকাশ হার অর্জনের, যা একেবারেই যে সম্ভব নয়, তা নয়। মনে রাখতে হবে, বিশ্বব্যাপী মন্দা ও মার্কিন-চীন বাণিজ্য লড়াই সত্বেও ভারত ছয় থেকে সাত শতাংশ বিকাশ হার অর্জন বজায় রেখেছে। অর্থমন্ত্রী নির্মলা...

মার্কিন-তালিবান আলোচনা ও ভারতের ভূমিকা

কাতারের রাজধানী দোহায় অষ্টম মার্কিন-তালিবান আলোচনা দুই পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তির সম্ভাবনা জাগিয়ে সম্পন্ন হল; যা এক অত্যন্ত ইতিবাচক ঘটনা হিসেবেই গণ্য হল। ওই চুক্তি সম্পাদিত হলে আফগানিস্তান থেকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মার্কিন ও NATO বাহিনীর সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। পরিবর্তে তালিবানরা আল-কায়দা ও ISIS’এর মত জঙ্গি গোষ্ঠীকে আফগানিস্তানে সন্ত্রাসবাদী তৎপরতায় মদত দেওয়া থেকে বিরত থাকবে। সম্ভাব্য চুক্তির আর একটি সংস্থান অনুযায়ী, তালিবানরা আফগান সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে সে দেশের সরকার পরিচালনায় অংশগ্রহণ করবে,যার ফলে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম হবে। উল্লেখ করা যেতে পারে, তালিবানরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার উদ্দেশ্যেই ২০১১ সালে দোহায় তাদের একটি কার্যালয় স্থাপন করে। তার পর থেকে দু পক্ষের মধ্যে কয়েক দফার আলাপ আলোচনা হয়েছে, তবে তাতে ইতিবাচক কোনও ফল পাওয়া যায় নি। এর পর ২০১৪ সালে মার্কিন ও NATO বাহিনী আফগানিস্তানে তাদের জঙ্গি দমন অভিযানের মূল দায়িত্ব সে দেশেরই সেনার ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়ায় দু প...

সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ

ভারতের প্রতিবেশী দেশে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে বিদেশী মদতপুষ্ট সন্ত্রাসবাদী কাজকর্ম যেভাবে বৃদ্ধি পেয়েছে তার প্রেক্ষিতে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর আশু প্রয়োজন রয়েছে। এই কাজ এত সহজ নয় কেননা ভারতকে তার নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়টিও দেখতে হবে। কিন্তু একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্পূর্ণ সুরক্ষা ব্যতিরেকে অর্জন করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে, চলতি অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ৪.৩১ ট্রিলিয়ন টাকা বরাদ্দকে স্বাগত জানাতেই হয়। যদিও এই অর্থ বরাদ্দ দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের কেবলমাত্র ২.০৪ শতাংশ। প্রতিরক্ষা সরঞ্জামের ওপর মূল শুল্ক থেকে আমদানি শুল্ক ছাড়ের সিদ্ধান্ত প্রমাণ করে যে প্রতিরক্ষা ক্ষেত্রের আধুনিকীকরণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ভারতীয় সেনা বাহিনীর আধুনিকীকরণ স্পষ্টভাবে এক দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত প্রকল্পের ভিত্তিতে ভাবা হয়েছিল যা ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ করা হবে। দেশে তৈরি প্রকল্পগুলি থেকে উৎপাদিত সামগ্রির ওপর জোর দেওয়া হচ্ছে যাতে দেশে প্রতিরক্ষা সামগ্রির উৎপাদন সক্ষমতা বাড়ানো সম্ভব হয়। সরকারের আগাম দৃষ্টিভঙ্গীর কারণে সময়সীমা অনুপালনের বিষয়ে সদর্থক ...

জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নী রুপরেখা

প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে এক ভাষণে ভারতীয় সংবিধানের ধারা ৩৭০ বিলোপের কারণ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এই ধারার ফলে পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। এসপ্তাহে সংসদের উভয় সভা ধারা ৩৭০ বিলোপের পক্ষে ভোট দেয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল সৃষ্টি হয়। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন কয়েক দশক ধরে জঙ্গী কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদ, বংশ পরম্পরার রাজনীতি এবং দুর্নীতি অব্যাহত রয়েছে। তিনি বলেন ৩৭০ থেকে মুক্তি লাভ এক বাস্তবতা। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদীরা দেশের ক্ষতি করতে এবং এই ভূস্বর্গে হিংসার প্ররোচনা দিতে অনুচ্ছেদের অপব্যবহার করেছে। গত তিন দশকে ৪২,০০০ ভারতীয় নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তান দায়ী। অনুচ্ছেদ ৩৭০এর ফলে দেশের আইন কার্যকরভাবে জম্মু ও কাশ্মীরে বলবত হতে পারতো না। সমাজের তরুণ, মহিলা এবং গরীব শ্রেণী পূর্বতন এই রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যুব সম্প্রদায় নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারে নি। তিনি মনে করেন অনুচ্ছেদ ৩৭০এর বিলোপের ফলে ড. ভীমরাও আম্বেদকার, সর্দার বল্লবভাই প্যাটেল, ড. শ্যা...

ভারতের সিদ্ধান্তে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

সংবিধানের ৩৭০ ধারার প্রত্যাহারের ঘটনায় পাকিস্তান হতচকিত। ভারতের এ ধরণের পদক্ষেপ পাকিস্তানের ধারণার অতীত ছিল। সংবিধানের ৩৭০ ধারার প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি নতুন কেন্দ্র শাসিত অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে ইসলামাবাদের কাছে এই পদক্ষেপ এক বড় চমক। পাকিস্তান এও জানে যে এর ফলে কাশ্মীর সংক্রান্ত সামগ্রিক পরস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। যার ফলে ইমরান খান সরকারের অস্বাভাবিক প্রতিক্রিয়া চোখে পড়ছে।  নতুন দিল্লি থেকে পাকিস্তানের হাইকমিশনারকে দেশে ফিরিয়ে নেওয়া, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ এবং ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক সীমিত করার চেষ্টা চালাচ্ছে। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। যদিও পাকিস্তানের এ ধরণের পদক্ষেপ আন্তর্জাতিক মহলে কোনো গুরুত্ব পায় নি।  কাশ্মীর প্রসঙ্গ সবসময়েই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ভূমিকা নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মার্কি...

ভারত-আসিয়ান সম্পর্কঃ স্থায়ী অংশীদারিত্ব গঠন

ভারতের পূবে কাজ করার নীতি এবং তাদের ভারত-প্রশান্ত মাহাসাগরীয় অবস্থানকে এগিয়ে নিয়ে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড. এস জয়শংকর ব্যাংকক সফর করলেন। তিনি আসিয়ান-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠক, নবম পূর্ব এশিয় বিদেশ মন্ত্রীদের শিখর সম্মেলন’ই এ এস এফ এম এফ, ২৬তম আসিয়ান আঞ্চলিক মঞ্চ’এ আর এফ এবং দশম মেকং গঙ্গা সহযোগিতা মন্ত্রী স্তরীয় বৈঠক’ এম জি সি এম এম-এ যোগদান করেন। আসিয়ান-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবাধ, মুক্ত, সর্বাত্মক এবং নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় শৃংখলার লক্ষ্যের উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী আসিয়ানের সম্প্রতি বিবৃত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গী’ কে স্বাগত জানান এবং অভিন্ন নীতি এবং অবস্থানের সঙ্গে সম্মিলিত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী পর্যায়ের বৈঠকে ড. জয়শংকর সামুদ্রিক সহযোগিতা, যোগাযোগ এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের প্রতি অগ্রাধিকার দেন। সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসিয়ান-ভারত কৌশগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন। এছাড়া মন্ত্রী ভারত মহাসাগরীয় বলয় সংগঠন আই ও আর এ এবং বহু ক্ষেত্রীয় কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতার ...

জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক রুপান্তর

ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ পরিবর্ধন করে ৫ই আগস্ট ২০১৯ রাষ্ট্রপতির এক ঐতিহাসিক আদেশ জারী করা হয়। এই অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীর রাজ্যকে এক বিশেষ মর্যাদা প্রদান করে অস্থায়ী সংস্থান অন্তর্ভুক্ত করা হয়েছিল-সেই বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হল এবং এখন থেকে দেশের অবশিষ্ট অংশে সংবিধানের যে সব সংস্থান প্রযোজ্য তা জম্মু ও কাশ্মীরে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশের ফলে ১৯৫৪ সালে অনুচ্ছেদ ৩৫এ’ বলবতের মাধ্যমে জারী করা ডিক্রিও বিলোপ করা হয়েছে। এই ধারার অধীনে রাজ্যের স্থায়ী বাসিন্দাদেরই কেবল সম্পত্তির অধিকার ছিল। একই দিনে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্য সভাতেও পুনর্গঠন বিলটি অনুমোদিত হয়। এর ফলে বিশেষ মর্যাদা সমাপ্ত হল এবং রাজ্যটি দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে। এখন থেকে জম্মু ও কাশ্মীর হবে কেন্দ্র শাসিত অঞ্চল এবং এখানে থাকবে বিধান সভা এবং উপরাজ্যপাল। লাদাখও একটি কেন্দ্র শাসিত অঞ্চল হবে তবে সেখানে কোনো বিধান সভা থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বিতর্কের সময় জোর দিয়ে বলেন যে সংসদের প্রণীত সকল আইন জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে। সেই কারণে এতদিন পর্যন্ত শিক্ষার অধিকার এবং মহিলাদের সমান...