আর্থিক বিকাশ হারে গতি আনতে পরিকাঠামো বিনিয়োগে জোর
আর্থিক মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে ও শিল্প বান্ধব নীতি প্রণয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার গত বুধবার এক বড় মাপের পরিকল্পনা ঘোষণা করেছে। এর আওতায় আগামী পাঁচ বছর সময়ে দেশের পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে একশো লাখ কোটি টাকা লগ্নীর প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এই প্রসঙ্গে বলেছেন, বিমান ও জাহাজ পরিবহণ, সড়ক, মহাসড়ক, রেল, বন্দর,বিদ্যুৎ, তেল ও গ্যাস সহ দেশের সব পরিকাঠামো ক্ষেত্রে এই বিপুল পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে। তিনি বলেন ,সরকারের এই উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। রেল মন্ত্রী, রেল পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণের এক বিস্তৃত যোজনার পরিচয় দিতে গিয়ে বলেছেন, এ ক্ষেত্রে আগামী ১২ বছর সময়ে পঞ্চাশ লাখ কোটি টাকার একটি বিনিয়োগ যোজনা রচনা করা হয়েছে। এ প্রসঙ্গে পীযূষ গোয়েল জানান, সরকারী-বেসরকারী অংশীদারিত্বের আদর্শে এই যোজনা রূপায়ণ করা হবে। কাজেই এই যোজনায় বেসরকারী ক্ষেত্রের এক বড় মাপের ভূমিকা থাকবে। সরকার, ২০২৪-২৫ সাল নাগাদ দেশের অর্থব্যবস্থাকে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থা-স্তরে উন্নীত করার লক্ষ্যে গত পাঁচ বছর সময়ে দেশের বিনিয়োগ বান্ধব প...