এই সপ্তাহে সংসদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এক দেশ-এক ভোট-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছেন। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে লোকসভায় বিতর্কে জবাব দিয়ে তিনি একথা বলেন। তিনি বিরোধীদের সুষ্ঠুভাবে সংসদের কাজকর্ম চালানো সুনিশ্চিত করার জন্যও আহ্বান জানান। তিনি বলেন, দেশের সমৃদ্ধি ও অগ্রগতির সুনিশ্চিত করতে সেই দিশায় এগিয়ে চলার জন্য দেশের কোনো সুযোগই হারিয়ে ফেলা উচিত নয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন যে সরকার ও বিরোধী একজোট হয়ে দেশের সামনে উপস্থিত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সম্ভব হবে। তিনি এক শক্তিশালী, সুরক্ষিত এবং সর্বাত্মক ভারত গঠনের আহ্বান জানান। দুর্নীতি, কৃষক ও কর্মসংস্থানের মতো বিষয়ের উল্লেখ কর তিনি প্রত্যয়ের সঙ্গে জানান যে দেশে দুর্নীতির কোনো স্থান নেই এবং তাঁর সরকার এই দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবে। দেশে জলসংকটের কথা উল্লেখ করে তিনি বলেন প্রতিটি গৃহস্থালীতে জল তাঁর সরকারের মন্ত্র। রাজ্যসভায় বিতর্কের জবাবে শ্রী মোদী বলেন নির্বাচনী সংস্কার দেশের জন্য খুবই গুরুত্...