Posts

Showing posts from December, 2019

ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ভান্ডারের শ্রীবৃদ্ধি

ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ভান্ডার – ফরেক্স’এর পরিমাণ ২০শে ডিসেম্বর ২০১৯’এর তথ্য অনুসারে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মার্চ ২০১৯’এর ৪১২ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় এই পরিমাণ যথেষ্ট বেশী। এই ব্যাপক বৃদ্ধির অন্যতম কারণ হল ফরেন কারেন্সি অ্যাসেটস – FCA । মার্চ ২০১৯’এর তুলনায় FCA’এর হার ১০ শতাংশ বেড়েছে। এই FCAতে রয়েছে মার্কিন ডলার, ইউরো, পাউন্ড স্টার্লিং, জাপানিজ ইয়েন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা সমূহ। এগুলির মূল্য নির্ধারণ করা হয়ে থাকে মার্কিন ডলারের নিরীখে। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুসারে আরবিআই’এর বৈদেশিক মুদ্রা বেচাকেনা, বৈদেশিক মুদ্রা বিনিময় ভান্ডারের ব্যবহারজনিত আয়, কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন ধরণের বৈদেশিক সহায়তা এবং সম্পদের পূণর্মূল্যনির্ধারণে পরিবর্তনের প্রেক্ষিতেই FCA’র ওঠানামা নির্ভর করে। FCA ছাড়াও FOREX’এর আরো তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হল, সোনা, স্পেশাল ড্রইং রাইটস - SDR এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার – IMF’এ রিসার্ভ ট্রাঞ্চ পজিশন – RTP। ২০শে ডিসেম্বর ২০১৯’এর রিপোর্ট অনুসারে FOREX’এর ৯৩ শতাংশই হল FCA। অন্যদিকে সোনা ৬ শতাংশ...

আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন

আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পর সেদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে মজবুত করার দিশায় আর একটি মাইল ফলক অতিক্রম করা সম্ভব হয়েছে। আফগানিস্তানের নিরপেক্ষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি আশরফ গণি ৫০.৪৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। শ্রী গণির নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাক্তন বিদেশ মন্ত্রী ড. আবদুল্লা আবদুল্লা ২,০০,০০০ ভোটে পরাজিত হয়েছেন। তালিবানের হিংসার মুখে দাঁড়িয়ে এই দেশ অসামরিক শাসনের প্রাধান্য প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের স্বতন্ত্র নির্বাচন কমিশন নির্বচনে কারচুপি এড়াতে সম্পূর্ণ সজাগ রয়েছে। এর ফলে, বায়োমেট্রিক পরীক্ষায় ব্যর্থ হওয়ার দরুণ হাজার হাজার ভোটদাতা অযোগ্য ঘোষিত হয়েছেন। তা সত্বেও নির্বাচন সংক্রান্ত অনেক অভিযোগ দায়ের করা হয়েছে এবং নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রক্রিয়া বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে বলে অনুমান করা হচ্ছে। পরিশেষে যদি শ্রী আসরফ গনী পঞ্চাশ শতাংশের কম ভোট পান তবে দুই জন প্রতিনিধির মধ্যে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহন হবে। কিন্তু যেহেতু এটি একটি দীর্ঘ প্রক্রিয়া তাই কোনো কায়েমী স্বা...

নেপাল সরকার মাউন্ট এভারেস্ট অভিযানের বিধি নিয়ম কঠোর করছে

নেপাল সরকার, সে দেশের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য পর্বতারোহী দলের কাছ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণ রাজস্ব আয় কোরে থাকে। তবে এই পর্বত শৃঙ্গ আরোহণে অভিযাত্রী দলের সংখ্যা ও দলের সদস্যদের মৃত্যু হারে ক্রমশ বৃদ্ধির কারণে নেপাল সরকার বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। আবহাওয়ার দিক থেকে বছরের যে সময়টি এভারেস্ট অভিযানের অনুকূল বলে বিবেচনা করা হয়, সব অভিযাত্রী দলই সেই সময়টির সুযোগ নিয়ে শৃঙ্গে আরোহণ করতে চান ;আর যার ফলেই যাত্রা পথে অভিযাত্রীদের ভিড় বাড়ে। আর এর সঙ্গে বাড়ে মৃত্যু হার। যেমন এ বছর মে মাসেই ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ২০১৫ সালের ২৫’এ এপ্রিল সমগ্র হিমালয় অঞ্চলে তীব্র ভূমিকম্পের জেরে ভয়াবহ তুষার ধ্বসে চাপা পড়ে ২২ জন পর্বতারোহী প্রাণ হারান। এ বছর প্রায় ৮০০ জন অভিযাত্রী প্রায় একই সঙ্গে এভারেস্ট শৃঙ্গ আরোহণের চেষ্টা করেন, ফলে তাঁদের মধ্যে অনেকেকেই প্রায় ৮ হাজার মিটার উচ্চতায় “মরণ ফাঁদ” হিসেবে কুখ্যাত একটি অঞ্চলে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। উচ্চ পার্বত্য এলাকায় চরম প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে দীর্ঘ সময় একই স্থানে ...

পাকিস্তানকে ধর্মীয় বৈষম্যের তালিকাতেই রাখল মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সেই সব দেশের তালিকাতেই রেখেছে যারা ধর্মীয় বৈষম্যের প্রশ্রয় দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্ধারিত তালিকার অন্তর্ভুক্ত রয়েছে মিয়ানমার, চীন, এরিট্রিয়া, ইরান, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান এবং তুর্কেমিনিস্তান। অন্যান্য দেশের সঙ্গে এই দেশগুলিকে বিশেষ উদ্বেগের দেশ বা সি পি সি বলে পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৯৯৮ এর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় মার্কিন বিদেশ বিভাগ এই আখ্যা দিয়ে থাকে এবং সি পি সি-র অন্তর্ভুক্ত দেশ সমূহকে ধর্মীয় স্বাধীনতার অবমাননায় প্রশ্রয়কারী দেশ হিসেবে শ্রেণী বিন্যাস করা হয়। এই তালিকাভুক্ত দেশগুলির বিরুদ্ধে ওয়াশিংটন অর্থনৈতিক শাস্তি ব্যবস্থা সহ আরো ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে, পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলেছে পাকিস্তানকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা তাদের বিরুদ্ধে নেতীবাচক দৃষ্টিভঙ্গীর প্রতিফলন, এবং সেই কারণেই ধর্মীয় স্বাধীনতা উন্নয়নের লক্ষ্য এতে সাধিত হবে না। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলেছে পাকিস্তান একটি বহুধর্মীয় বহুত্ববাদী দেশ যেখানে সাংবিধানিক সুরক্ষার আওতায় সমস্ত বিশ্বাসের মানুষ ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে থ...

জল সম্পদ ব্যবস্থাপনা ক্ষেত্রে ভারতের সর্বাত্মক দৃষ্টিভঙ্গি

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম বার্ষিকীতে অটল ভূজল যোজনা নামে জল ব্যবস্থাপনা প্রকল্পটি জাতির উদ্দেশে উৎসর্গ করে ভারত প্রকৃত অর্থে দেশের কোটি কোটি মানুষের জীবনে জল সংকট ও জলের সঙ্গে জড়িত নানা সমস্যা মোকাবলার সংকল্প গ্রহণের বার্তা দিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান এন ডি এ সরকারের দ্বিতীয় মেয়াদের কার্যকালের প্রথমেই জল শক্তি মন্ত্রক গঠন করেছেন। জন সাধারণের আশা আকাংক্ষা অনুযায়ী দেশের সামনে যে সব সমস্যা রয়েছে, সেগুলির সমাধান ব্যতীত নতুন ভারত গঠনের স্বপ্ন কখনই সাকার করা যেতে পারে না। অটল ভূজল যোজনা রূপায়ণের মাধ্যমে গুজরাত, রাজস্থান, মধ্য প্রদেশ, হরিয়াণা, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটক –এই সাতটি রাজ্যের ৭৮ টি জেলায় ভূগর্ভস্থ জল স্তরের ক্রমশ নিচে নেমে যাওয়া প্রতিরোধ ছাড়াও জল সাশ্রয়ী বিকল্প শস্য চাষের প্রয়োজনিয়তা সম্পর্কে জন সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভারতের কৃষি প্রধানত নির্ভর করে ভূগর্ভস্থ জলের ব্যবহারের ওপরেই, এ ছাড়া বিশ্ব উষ্ণায়ন ও অনিয়মিত বর্ষার কারণেও এই জল স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। এক ...

ভারত-ওমান কৌশলগত সম্পর্কের অগ্রগতি

পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ভৌগলিক অবস্থানের নিরীখে ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ হলেও তার ক্ষমতাশালী প্রতিবেশী দেশগুলির তুলনায় ওমান আন্তর্জাতিক মনোযোগ ততটা আকর্ষণ করতে পারে নি। সেখানে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ টানাপোড়েন চলেছে এবং অর্থনৈতিক বিকাশ হয় নি। সুলতান কাবুসের নেতৃত্বে ওমান ক্রমশ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে। জ্বালানি সম্পদের মাধ্যমে আসা অর্থ জনকল্যাণে ব্যবহার করার ফলে সমৃদ্ধি আসছে। সুলতান কাবুসের নেতৃত্বে ওমান প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখায় উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এবং সমাধানসূত্র নির্ণয়ে ওমান বিশেষ ভূমিকা নিয়েছে। ভারত, ওমানের এই ভূমিকাকে গুরুত্ব দিয়ে গত কয়েক দশকে সেদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রয়াস নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রয়াসে ওমানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে রয়েছে রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদারিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪’য় দা...

১৯-তম ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শংকর ১৯-তম ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে সম্প্রতি ইরান সফর করলেন। দুটি দেশের বিদেশ মন্ত্রী এই কমিশনের বৈঠকে যুগ্মভাবে পৌরোহিত্য করেন। এই যৌথ কমিশন হল এমন একটি ব্যবস্থাপনা যা দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবার লক্ষ্যে গঠিত। ডঃ এস জয়শংকর এই সফরে ইরানের রাষ্ট্রপতি ডঃ হাসান রৌহানির সঙ্গে দেখা করেন ও কমিশনের এই বৈঠকে আলোচনার অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি ও সে দেশের সড়ক ও শহরাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী মহম্মদ এসলামি’র সঙ্গে আলোচনা করেন। যৌথ কমিশনের বৈঠকে দুটি পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকটি পর্যালোচনা করে। বৈঠকে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে ছিল স্থল, জল ও বিমান সংযোগ এবং বাণিজ্যিক সম্পর্কের ওপর দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গটি। বৈঠকে ইরানী কর্তৃপক্ষ, ভারতের সঙ্গে সহযোগিতায় সে দেশের ছাবাহার বন্দর প্রকল্পটির রূপায়ণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে আগ্রহ ব্যক্ত করেছে। ছাবাহার বন্দর প্রকল্পটি রূপায়ণের কাজ সম্পূর্ণ হলে এটি ভারতীয় উপমহাদেশ, ইরান, আফগানিস...

ভারত ও চীনের মধ্যে ২২তম প্রতিনিধিত্বমূলক আলোচনা

চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত আলোচনার লক্ষ্যে ভারত সফর করলেন। তিনি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গেও সাক্ষাৎ করেন। কয়েকটি কারণে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। গত অক্টোবর মাসে চেন্নাই’এর কাছে মামাল্লমপুরমে আয়োজিত দ্বিতীয় ঘরোয়া শিখর বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতির মধ্যে আলোচনায় বলা হয়েছিল যে, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় দেশের মধ্যে আরো বেশি করে আস্থাবর্ধক পদক্ষেপ গ্রহণ করতে হবে। শ্রী দোভালও এই ভাবনার পুণরাবৃত্তি করে বলেছেন, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে নতুন ভাবনা চিন্তা ও কৌশলগত পন্থাপদ্ধতির কথা তুলে ধরেন। বৈঠকের পর চীনের বিদেশমন্ত্রী জানান, উভয় দেশ সীমান্ত রক্ষা বাহিনীর জন্য ব্যবস্থাপনার নিয়মাবলী নির্ধারণ এবং পারস্পরিক আদান প্রদানের ব্যবস্থা আরো জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ২২তম সীমান্ত আলোচনা লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষিত হওয়ার পর, দুদেশের মধ্যে প্রথম বৈঠক। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর চীন, লাদাখের বিষয়ে তাদের আপত্তির কথা জানায় এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্...

সৌদি আরব ও কাতারের মধ্যে সম্পর্ক

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি)’র সুপ্রিম কাউন্সিলের চল্লিশতম শীর্ষ সম্মেলন সৌদি-কাতারের সম্পর্কের শীতলতা কমাবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, কাতার সন্ত্রাসবাদী দলগুলিকে সমর্থন করছে, এই অভিযোগে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহরিন,কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার ফলে এই সম্পর্কে অবনতি ঘটেছিল। সৌদি রাজা সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে রিয়াধে ২০১৯’এর জিসিসি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান।এর জবাবে, কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের আল থানিকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রেরণ করা হয়। উল্লেখ্য, সৌদি আরব কাতারের সঙ্গে৬১কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে ২00 মিটার প্রশস্ত একটি খাল 'সালওয়া' খনন করে আরবীয় উপদ্বীপ থেকে কাতারকে পৃথক করে একটি দ্বীপে পরিণত করার পরিকল্পনা করেছিল। তবে সৌদিআরব ও কাতারের মধ্যে সম্পর্কের এই শীতলতা কাটতে শুরু করেছে। সৌদি ARAMCO তৈলক্ষেত্রের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতেজরুরি নিরাপত্তা সংক্রান্ত শিখর সম্মেলনে যোগদানের জন্য এ বছরের গোড়ায...

পাকিস্তানের জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবকে খারিজ করল ভারত

পাকিস্তান সবসময়ই ভারতের প্রতিটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে এসেছে। সম্প্রতি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাশের প্রসঙ্গও পাকিস্তান সংসদের আলোচ্য বিষয় হয়েছে। এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়ায়, শুধু পাকিস্তানই নয় অন্য কোনো দেশেরই এই বিষয়ে বক্তব্য রাখার এক্তিয়ার নেই। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন–CAA’র আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে। পাকিস্তান সেদেশের সংখ্যালঘুদের প্রতি যে ব্যবহার করে থাকে, তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা হয়েছে। ফলে ভারতের CAA নিয়ে ইসলামাবাদের এই মাথাব্যথা। এ প্রসঙ্গে উল্লেখ্য, খ্রীস্টান মহিলা আসিয়া বিবিকে মুক্তিদান সংক্রান্ত পাকিস্তানের সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে সেদেশে তীব্র রক্ষণশীল প্রতিক্রিয়া সমগ্র বিশ্ব দেখেছে। শেষ পর্যন্ত আসিয়া বিবি, তার পরিবার এবং আইনজীবি দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাকিস্তান মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা সেদেশের প্রথম আইন ও শ্রম মন্ত্রী যোগেন্দ্রনাথ মন্ডল ১৯৫০’এর দশকে পাকিস্তান ছেড়ে পালাতে বাধ্...

ভারত-প্রশান্ত মহাসাগরীয় ট্র্যাক ১.৫ আলোচনা  

নতুন দিল্লি অবাধ এবং মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বের প্রেক্ষিতে দুটি ট্র্যাক ১.৫ আলোচনা - ষষ্ঠ ভারত মহাসগরীয় আলোচনা এবং একাদশ দিল্লি আলোচনার আয়োজন করেছিল। ২০১৯ জুনে আসিয়ান আলোচনা এবং জুন ২০১৮’য় সাংগ্রিলা আলোচনার প্রেক্ষিতে একটি অবাধ, মুক্ত, নীতি ভিত্তিক এবং সর্বাত্মক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণার বিষয়ে আলোচনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।  ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয় শঙ্কর জানান, ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণার মধ্যে রয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার দেশ সমূহ সহ সমগ্র পশ্চিম সমুদ্রাঞ্চল এবং পশ্চিম ভারত মহাসাগরীয় ক্ষেত্র সহ বিস্তীর্ণ অঞ্চল। সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলির ইন্দো-প্রশান্ত মহাগরীয় অঞ্চল সম্পর্কে নিজস্ব ধারণা থাকলেও এই আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার প্রয়াস নেওয়া হয়। সমুদ্র নিরাপত্তা সহ সামুদ্রিক পরিবেশ, বিপর্যয় মোকাবিলা এবং সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে একযোগে কাজ করার লক্ষ্যে একটি সহযোগিতামূলক মঞ্চ গড়ে তোলা এর মূল উদ্দেশ্য।  এছাড়াও আসিয়ানে গৃহীত পরিকল্পনা অনুয...

মাদ্রিদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভারতের অবস্থান

জলবায়ু পরিবর্তন একটি জ্বলন্ত সমস্যা যার প্রতিকূল প্রভাব থেকে বিশ্বের কোনো দেশই মুক্ত নয়; কারণ এই সমস্যা কোনো একটি দেশের কার্যকলাপ বা উদাসীনতার ওপর নির্ভরশীল নয়। ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ভারতের ওপর পড়তে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহ হচ্ছে, খাদ্যোৎপাদন ও স্বাস্থ্যের ওপরেও এর প্রতিকূল প্রভাব পড়ছে। মাদ্রিদে সদ্য সমাপ্ত জলবায়ু পরিবর্তন সম্মেলন – CoP 25’এ, ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তি ২০২০’র মধ্যে কার্যকর করার লক্ষ্যে কর্মপরিকল্পনা রূপায়নের বিষয়ে আলোচনা হয়। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্ত সতর্কবার্তা ও তার সম্ভাব্য প্রভাব এবং মানব সভ্যতাকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার বিষয়গুলি পর্যালোচনা করে দেখা হয়। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃ সরকার প্যানেল – IPCC সতর্ক করে দিয়ে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব হ্রাস করতে হলে সমস্ত রাষ্ট্রকে আরো সক্রিয় হতে হবে। রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত কর্মসূচীর আওতায় নির্গমনের মাত্রা সংক্রান্ত ২০১৯’এর রিপোর্টে বলা হয়েছে, ব...

এ সপ্তাহে সংসদ

সংসদের শীতকালীন অধিবেশনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল গত বুধবার উভয় সভায় নাগরিকত্ব সংশোধনী বিল,২০১৯’এর অনুমোদন। বিলটি উত্থাপন কোরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বলেন, মুসলিম প্রধান প্রতিবেশি দেশ পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে শোষণ ও নির্যাতন ভোগ করে থাকেন, তাঁদের স্বার্থের প্রতি দৃষ্টি রেখেই এই নাগরিকত্ব সংশোধনী আইন,২০১৯’এর প্রয়োজন ছিল। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পর থেকে এই দেশগুলিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রমাগত শোষণ উৎপীড়নের শিকার। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান বিলে ১৯৫৫ সালে প্রণীত নাগরিকত্ব আইনটিকে সংশোধন করতে চাওয়া হয়েছে, যার মাধ্যমে ওই তিনটি দেশ থেকে ভারতে শরণ নেওয়া ৬ টি অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষকে এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে।  বিলটির সাংবিধানিক বৈধতার প্রশ্নের ওপর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, এতে বিভিন্ন মহলের আশঙ্কা নিরসনে উপযুক্ত সংস্থান রাখা হয়েছে। তিনি বলেন, গত পাঁচ বছরে এই সব দেশ থেকে ভারতে চলে আসা ৫৬৬ জন মুসলমানকেও নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিরোধী পক্ষের অভিযোগ খণ্...

ব্রিটেনে নির্বাচন এবং ব্রেক্সিট 

২০১৬ সালের ২৩শে জুনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্রেক্সিট ঘোষণার পর থেকেই ব্রিটেনে দোলাচল চলছে। এর প্রভাব শুধুমাত্র দুই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং থেরেসা মে’র ওপরেই পড়ে নি, ব্রিটেনকে আরো বেশী অর্থনৈতিক অনিশ্চয়তা সহ সংকটজনক রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন করেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট সংক্রান্ত সমঝোতার অনুমোদনের জন্য থেরেসা মে বার বার সংসদের দ্বারস্থ হলেও তাঁর দল কনজারভেটিভ পার্টি তা সমর্থন করে নি। ফলস্বরূপ তাঁকে পদত্যাগ করতে হয়। ২০১৯’এর জুলাই মাসে বরিস জনসন দলের নতুন নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৯’এর ৩১শে অক্টোবর পর্যন্ত ব্রিটিশ সংসদের সমর্থন পান নি। ব্রাসেলস এই সময়সীমা ৩ মাস পর্যন্ত বাড়িয়ে ২০২০’র জানুয়ারি করেছে। সংসদে হৈচৈ’এর প্রেক্ষিতে বরিস জনসন ২০১৯’এর ২৪শে অক্টোবর নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী – EECতে ব্রিটেনের যোগদানও নাটকীয় ছিল। ১৯৫৭ সালে EEC’র সূচনা হয়। সেসময় ফরাসী রাষ্ট্রপতি শার্ল দ্য গল ব্রিটেনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। ব্রিটেন ১৯৭৩ সালে এই গোষ্ঠীতে যোগ দেয়। EEC ১৯৯২ সালে ইউরোপীয় ইউনিয়...

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?

রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গী, জামাত-উদ-দাওয়া -JUD প্রধান তথা ২৬/১১ মুম্বাই জঙ্গি হামলার মূল চক্রী হাফিজ সইদকে লাহোরের একটি আদালত সন্ত্রাসে অর্থযোগানের অভিযোগে অভিযুক্ত করেছে। গত জুলাই মাসে পাঞ্জাব পুলিসের সন্ত্রাস দমন বিভাগ – CTD, সইদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ২৩টি FIR দাখিল করে এবং তাদের লাহোরের কোট লাখপত কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করে। সইদ এই সময়ে আদালতে উপস্থিত ছিল। পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত ১১ই ডিসেম্বর সইদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছে। প্রশ্ন হল, এখনই কেন এই পদক্ষেপ? আদালত কি এরপর সইদের বিরুদ্ধে মামলা গুরুত্ব সহকারে দেখবে? পাকিস্তানের সামগ্রিক চিত্রের সঙ্গে পরিচিত প্রতিটি মানুষই এখন এই প্রশ্ন করছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসে অর্থ যোগান বন্ধের লক্ষ্যে নজরদারি সংস্থা – আর্থিক ব্যবস্থা গ্রহণকারী টাস্ক ফোর্স – FATF’এর ব্যপক চাপ পাকিস্তানের ওপর রয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ UNSC’র চাপে পাকিস্তান সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য আর্থিক সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়। তবে পাকিস্তান সেইসঙ্গে সইদের পরিবারের দৈনন্দিন খরচা চালাবার জন...

তালিবান-মার্কিন আলোচনা শুরু হলেও সামনে অনেক চ্যালেঞ্জ

বাগরাম বিমান ঘাঁটিতে এক ধন্যবাদ জ্ঞাপণ সফরের সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তালিবানদের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার কথা ঘোষনা করার কয়েকদিন পর বুধবার সেই বিমানঘাঁটির বাইরে একটি চিকিৎসাকেন্দ্রে তালিবানদের এক শক্তিশালী আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ থেকে বোঝা যায় যে শান্তি আলোচনা কতটা অসুবিধা সাপেক্ষ। তালিবান রাজনৈতিক দল মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগত বৈঠকের জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় এই গোষ্ঠী কাবুলে নেটোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানোর পর মার্কিন রাষ্ট্রপতি তালিবানদের সঙ্গে আলোচনা স্থগিত রাখেন। তখন থেকেই শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। সেপ্টেম্বরের সমস্যার পর থেকেই তালিবানরা বলে আসছে যে তারা আলোচনার জন্য তৈরি। তারা জানিয়েছে অস্ত্র বিরতির শর্তাদি চূড়ান্ত হলে লড়াইয়ের অবসান হবে। এই বার্তা নিয়ে তারা পেইচিং, মস্কো এবং ইস্লামাবাদ সফর করে। বিলম্ব সত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালিবানদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কথাবার্তা পুনরায় শুরু হয়েছে বলে তালিবান মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছে। তালিবানরা আফগা...

CAB’এর লক্ষ্য প্রতিবেশী দেশের শরনার্থী সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান

নাগরিকত্ব সংশোধনী বিল ( সি এ বি) ভারতীয় সংসদে উত্থাপন করা হয় এবং তার ওপর বিতর্ক চলে। এই বিলে প্রতিবেশী রাজ্যের নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাকিস্তান এই পদক্ষেপের বিরুদ্ধে বক্তব্য রাখছে। একটি দেশ যারা সংখ্যালঘুদের প্রায় নিঃশেষ করেছে এবং যাদের সংখ্যালঘু জনসংখ্যা মাত্র ৩.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে, অথচ দেশ বিভাগের সময় এই সংখ্যা ছিল ২৩.৫ শতাংশ, তাদের এই বিষয়ে কথা বলার কোনো যোগ্যতা নেই বলেই মনে হয়। নেহেরু-লিয়াকত আলি চুক্তিতে পরস্পরের দেশের সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা হ্রাস পেয়ে চলেছে এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে পালিয়ে এসেছে। বাংলাদেশে ১৯৭১ সালে সংখ্যালঘু জনসম্প্রদায়ের সংখ্যা ছিল ২১.৩ শতাংশ। এখন এই সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র ৮.৫ শতাংশ। ধর্মীয় সংখ্যালঘুরা প্রায়শঃই বৈষম্যের শিকার হয় এবং তাদের স্থাবর সম্পত্তি খাস জমি বলে চিহ্নিত করে আত্মসাত করে নেওয়া হয়। স্মরণ রাখতে হবে যে ভারতে সংখ্যালঘু জনসংখ্যার হার ছিল ৯.৮ শতাংশ এবং দেশভাগের পর তা ক্র...

ভারতের আর্থিক বিকাশ অব্যহত থাকবে - OECD অর্থনৈতিক সমীক্ষা

নতুন দিল্লিতে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা – OECD’র গত সপ্তাহে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের বিকাশের হার অব্যহত থাকবে। তবে একই সঙ্গে বেসরকারি কর্পোরেট ক্ষেত্রে বিনিয়োগে মন্দা এবং শিল্প উৎপাদনে ঘাটতির বিষয়ে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ক্রয় ক্ষমতাই ভারতের আর্থিক বিকাশের মূল চালিকা শক্তি। এতে আশা প্রকাশ করা হয়েছে যে, কর ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য প্রক্রিয়ার সরলীকরণ এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির ফলে ভবিষ্যতে বিকাশের গতি ত্বরান্বিত হবে। উচ্চমানের জীবিকার সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ ক্ষেত্রে সীমিত আয়ের মোকাবিলা এক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ। আর্থিক বিকাশের ক্ষেত্রে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বৈষম্য দূর করার ওপর বিশেষভাবে নজর দিতে হবে বলেও রিপোর্টে জানানো হয়। OECD’র মুখ্য অর্থনীতিবিদ লরেন্স বুন রিপোর্টটি প্রকাশ করে জানান, বিকাশের অগ্রগতির দিক থেকে ভারত বিশ্ব অর্থনীতিতে বিশেষ স্থান অর্জন করতে পেরেছে। তবে অর্থনৈতিক বিকাশ হার পুণরুজ্জীবিত করতে সার্বিক ও পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর দিতে হবে। OECD অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুসারে ২০২০ সালে ভারতের অর্থনৈতিক...

জগনাথের সফর ভারত মরিশাস সম্পর্ক মজবুত করবে

মরিশাসের পুনর্নিবাচিত প্রধানমন্ত্রী প্রভিন্দ জগনাথের গত সপ্তাহে ভারত সফরের সিদ্ধান্তের মধ্য দিয়ে পরস্পরের দ্বিপাক্ষিক এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রতি উভয় দেশ যে গভীর গুরুত্ব আরোপ করে তা উপলব্ধি করা যায়। মরিশাসের ১.৩ মিলিয়ন জনসংখ্যার মধ্যে দুই তৃতীয়াংশের বেশি ভারতীয় বংশোদ্ভুত। দুটি দেশ তাদের নিরাপত্তা, অর্থনীতি এবং উন্নয়নী কাজকর্মের জন্য প্রকৃতিই পরস্পরের খুব কাছাকাছি। যদিও নতুন দিল্লীতে সরকারী কূটনৈতিক মহলে প্রধানমন্ত্রী জগনাথের সফরকে বেসরকারী বলে বর্ণনা করা হচ্ছে; তবে ভারতীয় প্রধানমন্ত্রী তাঁকে হায়দ্রাবাদ হাউসে অভ্যর্থনা জানান আর বিশিষ্ট অতিথিদের সরকারী বৈঠক স্থল হিসেবে এই হায়দ্রাবাদ হাউস সুনির্দিষ্ট রয়েছে। বৈঠকের সময় উভয় নেতা পরস্পরকে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ট করে তোলার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী মোদি একটি নিরাপদ, স্থিতিশীল এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার বিষয়ে মরিশাসের আশা-আকাংখ্যার প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন মরিশাসের সরকার এবং জনগণ ভারতের আন্তরিক সমর্থনের প্রতি এবং মজবুত মরিশাস গড়ে তোলার বিষয়ে তাদের আশা আকাংখ্যার প্রতি ভারতের অব্যাহত...

এ সপ্তাহে সংসদে

সংসদের উচ্চ কক্ষ রাজ্য সভার চলতি অধিবেশনে ইলেক্ট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ সংক্রান্ত বিল ২০১৯ গৃহীত হয়েছে এবং বিশেষ সুরক্ষা গোষ্ঠী (সংশোধনী) বিল, ২০১৯ এবং দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ কেন্দ্র শাসিত অঞ্চল সংযুক্তিকরণ বিল ২০১৯ উচ্চ কক্ষে উত্থাপন করা হয়েছে। নিম্ন কক্ষ লোকসভায় তুমূল বিতর্কের পর কর আইন সংশোধনী বিল, ২০১৯ গৃহীত হয় । এই বিলের মাধ্যমে কর্পোরেট কর অনেকটা হ্রাস করার সংস্থান রাখা হয়েছে। বিতর্কের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতা রমণ বলেন যে কর্ম সংস্থান সৃষ্টি এবং বিকাশ হার বৃদ্ধির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো বলেন চলতি চীন-মার্কিন বাণিজ্য লড়াইয়ের মধ্যে চীনের বিকল্প হিসেবে বহু জাতিক কোম্পানীগুলির কাছে ভারতকে প্রতিযোগিতা মূলক গন্তব্য করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, পয়লা অক্টোবরের পর অন্তর্ভুক্ত ম্যানুফ্যাকচারিং সংস্থায় বিনিয়োগকারী কোনো কোম্পানী কোনো রকম ছাড়ের সুবিধা গ্রহণ না করা পর্যন্ত ১৫ শতাংশ হারে কর দেওয়ার বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং ২০২৩ এর ৩১শে মার্চের আগে উৎপাদন শুরু করতে পারে। শিল্পের কর্ণধারগণ এই কর হ্রাসের প্রশংসা করেছেন। উ...

সুইডেনের রাজকীয় দম্পতির ভারত সফর

সুইডেনের রাজকীয় দম্পতি- রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানী সিলভিয়া পাঁচ দিনের সরকারী সফরে ভারত ভ্রমণ করে গেলেন। সুইডেনের রাজকীয় দম্পতির সঙ্গে এসেছিলেন সে দেশের বিদেশ মন্ত্রী আন লিন্ডে এবং বাণিজ্য মন্ত্রী ইব্রাহিম বাভলান ছাড়াও বিভিন্ন কোম্পানী ও স্টার্ট-আপ সংস্থার প্রায় ৫০ জন প্রতিনিধি। এর আগেও সুইডেনের রাজা দুবার ভারত সফর করে গেছেন, ১৯৯৩ ও ২০০৫ সালে। উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সুইডেন সফরের পর এই নিয়ে দুটি দেশের মধ্যে মোট চারবার রাজনৈতিক পর্যায়ে উচ্চ স্তরীয় সফর বিনিময় হল। এই ভাবে রাজনৈতিক মর্যায়ে নিয়মিত আদানপ্রদানের ফলে ভারত ও সুইডেনের মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।  রাজা গুস্তাফ, তাঁর এই সফরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অতি গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন। তাঁরা যৌথভাবে ভারত-সুইডেন উদ্ভাবন নীতি বিষয়ক উচ্চ স্তরীয় বার্তালাপের সূচনা করেন। এই বার্তালাপে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব নিয়ন্ত্রণ ও ধারাবাহক উন্নয়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা খ...

ইরান বিক্ষোভে উপসাগর উত্তাল

গতমাসে ইরান সরকার ঘোষণা করেছে যে সবচেয়ে দরিদ্র নাগরিকদের সহায়তায় অতিরিক্ত অর্থের প্রয়োজন তাই পেট্রোলে রেশনিং ব্যবস্থা চালু হচ্ছে। তেল-সম্বৃদ্ধ এই দেশের সরকারের আচমকা এই ঘোষণার ফলে তেলের দাম বেশ বেড়ে যায় এবং জনগণ বিক্ষোভ শুরু করে আর অবিলম্বেই তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এর ফলে সৃষ্ট অশান্তির কারণে সরকারের স্থিতিশীলতা প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখিন হয়ে পড়েছে। বিভিন্ন ইরানী কর্তৃপক্ষ এই অশান্তির জন্য নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলি ও বিদেশী শত্রুদের দায়ী করেছে এবং নির্ণায়ক পদক্ষেপ গ্রহণ করেছে। বিরোধীদের বিক্ষোভ যাতে আর ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সরকার ইন্টারনেট প্রায় বন্ধ করে দিয়েছে। ইরানী রেভলুশনারী গ্রার্ড কর্প্সের প্রধান কমান্ডার জানিয়েছেন ইরানী শত্রুদের লক্ষ্য হল অশান্তির মাধ্যমে এই ইস্লামিক গণতান্ত্রিক দেশের সামনে বিপদের সৃষ্টি করা। অশান্তির জেরে কত মানুষ প্রাণ হারিয়েছেন ইরান যদিও সরকারীভাবে সেই অংক জানায় নি, তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে কমপক্ষে ২০৮জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ২০০০ মানুষ আহত হয়েছেন। তাছাড়া প্রায় ৭০০০ মানুষকে ইরানী নিরাপত্তা বাহিনী আটক করেছে। কোনো র...

ইরাকের দোদুল্যমানতা

গত দুমাসের বেশি সময় থেকে ইরাকের যুব সম্প্রদায় দুর্নীতি, কর্মহীনতা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান এবং আমেরিকার হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। সরকার-বিরোধী এই সব বিক্ষোভ ব্যাপক আইন অমান্য আন্দোলনের রূপ নিয়েছে। নজফ, কারবালা, বাসরা এবং বাগদাদ সহ সমস্ত বড় শহরে অবস্থান সমাবেশের আয়োজন করা হচ্ছে। খবরে জানা যাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং ইরানী রেভলুশনারী গার্ডস কর্প্সের অনুগত পপুলার মোবিলাইজেশন বাহিনীর সঙ্গে যোগ সাজসে ফলে সসস্ত্র বাহিনীর হাতে চারশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার প্রধানমন্ত্রী আদেল আব্দুল মেহদি পদত্যাগ করেছেন। এর আগে প্রভাবশালী শিয়াপন্থী মৌলভী আয়াতোল্লাহ আলি আল সিস্তানি তাঁর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান। দুদিন পর সংসদ তার ইস্তফাপত্র মঞ্জুর করে এবং রাষ্ট্রপতিকে নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন করতে বলে। তবে, প্রতিবাদ অব্যাহত রয়েছে। এখন আন্দোলনের কেন্দ্রস্থল বাগদাদের তাহরির স্কয়ারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকী যুব সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অর্থনৈতিক সমস্যা এবং দুর্নীতি। ২০০৩এর মার্কিন আক্রমণের সময়...

ভারত-জাপান ২+২ মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক

ভারত জাপান ২+২ বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক নতুন দিল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল। জাপানের বিদেশ মন্ত্রী শ্রী তোশিমিৎসু মোটেগি এবং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী তারো কোনো ভারতের বিদেশ মন্ত্রী ড.জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আলোচনা করেন। ২+২ বৈঠকের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে এবং প্রতিরক্ষা ও কৌশলগত ঘনিষ্টতা আরো গভীরতর হয়েছে। ২০০০ সাল থেকে ভারত-জাপান কৌশলগত অংশীদারিত্ব বৈঠক যৌথ কর্মী গোষ্ঠীর মধ্যে সরকারী পর্যায়ে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১০ থেকে এই বৈঠক হয় সচিব পর্যায়ে, কিন্তু বর্তমানে এটি মন্ত্রী পর্যায়ে উন্নীত হয়েছে। প্রথমে এই ধরণের দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ২০০০-২০০১ এ প্রাক্তন জাপানী প্রধানমন্ত্রী ইয়াশিরো মোরির কার্যকালে। তারপর এই গতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এক যৌথ বিবৃতিতে নতুন দিল্লী এবং টোকিও উভয়ে জানিয়েছে যে পাকিস্তানের বাইরে যে সব জঙ্গী তৎপরতা চালানো হচ্ছে তা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে এক বড় রকমের আশংকা সৃষ্টি করেছে। এতে উত্তর কোরিয়াকে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্...

শ্রীলংকার রাষ্ট্রপতির ভারত সফর সম্পর্ক মজবুত করবে

শ্রীলংকার নব নির্বচিত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী উচ্চ পদে অধিষ্ঠিত হবার পর প্রথম দেশ হিসেবে ভারত সফর কোনো নতুন কথা নয়। অতীতে এই ধরণের ঘটনা ঘটেছে। তবুও কার্যভার গ্রহণ করার পর মাত্র দশ দিন পরেই প্রথম বিদেশ সফর হিসেবে শ্রী গোটাবায়া রাজাপাকসে যখন নতুন দিল্লী এসে পৌঁছোন তার মধ্যে একটা কিছু জরুরী বিষয় বা অন্য কোনো তাগিদ ছিল। শ্রীলংকা এবং তার ঘনিষ্ট প্রতিবেশী ভারতের মধ্যে সম্পর্কের নৈকট্য ছাড়াও দুটি দেশের মধ্যে যে আশা আকাংখ্যা রয়েছে তাতেও বর্তমান বাস্তবতার নিরিখে সামঞ্জস্য বিধান করার প্রয়োজন রয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শংকর বিদেশী অতিথি হিসেবে সবার প্রথমে শ্রীলংকা সফর করেন এবং তাঁর সঙ্গে দেখা করেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বার্তা সহ তাঁর জন্য একখানি চিঠি নিয়ে যাওয়া ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান। ভারত সফরের সময় অনুরূপ সৌজন্য প্রদর্শন করে শ্রীলংকার রাষ্ট্রপতি শ্রী মোদিকে শ্রীলংকা সফরের আমন্ত্রণ জানান। এই সফরের বিস্তারিত খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। উভয় পক্ষের এই জরুরী তাগিদের কারণ হল কোনো...