প্রধানমন্ত্রীর রাষ্ট্রসংঘ সংস্কারের আহ্বান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২২শে সেপ্টেম্বর ২০২০তে রাষ্ট্রসংঘের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিখর সম্মেলনে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তাঁর ভাষণে রাষ্ট্রসংঘের মূল লক্ষ্যটি অসম্পূর্ণ রয়ে গেছে বলে উল্লেখ করেন এবং রাষ্ট্রসংঘের ভবিষ্যত রূপরেখা নিয়ে তাঁর ভাবনা চিন্তার কথা তুলে ধরেন। এতে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এই দৃষ্টিভঙ্গির মূল কথাটি হল, পরিবর্তনের প্রয়োজনীয়তা। প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৫ সালে যে ভাবনা চিন্তার প্রেক্ষাপটে রাষ্ট্রসংঘ তৈরি হয়েছিল, গত ৭৫ বছরে তাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারত ‘এই মহান প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা বজায় রাখতে’ দৃঢ়প্রতিজ্ঞ। তবে, এর পাশাপাশি অতীতকালের সঙ্গে একবিংশ শতাব্দীর প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জগুলি সম্পূর্ণ আলাদা বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, রাষ্ট্রসংঘের প্রতিটা ক্ষেত্রের জন্য সংস্কারই হল মূল আবশ্যক। এই সংস্কারের কেন্দ্রবিন্দু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধে এর ব্যর্থতার ফলে বহু শিশু সহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য ছ...