Posts

Showing posts from October, 2019

দক্ষিন চীন সমুদ্রঃ এক নতুন সম্ভাব্য সীমান্ত

অভিযোগ রয়েছে দক্ষিণ চীন সমুদ্রে চীন লাল সীমান্ত রেখা অতিক্রম করেছে এবং ভীয়েতনামের একান্ত অর্থনৈতিক অঞ্চল ই ই জেড-এ অনধিকার প্রবেশ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করেছে। অভিযোগ হল যে চীনের সমীক্ষা জাহাজ ভীয়েতনামের নিকটতম ক্ষেত্র ৬০ নটিকাল মাইলের মধ্যে পৌঁছে গেছে। ফলে, চীনের সঙ্গে ব্যাপক মতপার্থক্যে জড়িয়ে পড়া দেশ ভীয়েতনামের অর্থনৈতিক নিরাপত্তায় আশংকা দেখা দিয়েছে এবং অচলাবস্থার সৃষ্টি হয়েছে।  আরো অভিযোগ, চীনের জাহাজ কমপক্ষে চারটি অন্য জাহাজের নিরাপত্তা বেষ্ঠন নিয়ে ভীয়েতনামের ই ই জেড-এর সমীক্ষা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ ভীয়েতনামের ফু কুয়ে দ্বীপের ১০২ এবং দক্ষিণ ভীয়েতনামের ফান থিয়েট শহরের সমুদ্র সৈকত থেকে ১৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। উল্লেখ্য, কোনো দেশের ই ই জেড সীমানা সাধারণত উপকূল রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঐ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সার্বভৌম অধিকার সংশ্লিষ্ট দেশের হাতে ন্যস্ত রয়েছে। যারা দক্ষিণ চীন সমুদ্রে শান্তি ও স্থিতিশীলতা চায় তাদের চীনকে বলা উচিত অবিলম্বে অন্যান্য সমস্ত জাহাজ সহ তাদের সমীক্ষা জাহাজ সেখান থেকে সরিয়ে...

নতুন দিল্লী-রিয়াদ সম্পর্ক লেনদেনের উর্ধে

এ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের সৌদি আরব সফরে রিয়াদ বিষয়ক ভারতীয় নীতির পরিবর্তন এবং তার সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হয়। সাধারণত হজ যাত্রা এবং জ্বালানী আমদানি এই ছিল সম্পর্কের ভিত্তি; কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশ লেনদেনের বাইরেও এই সম্পর্ক রুপান্তরের লক্ষ্যে কাজ করছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের আয়োজিত তৃতীয় ভবিষ্যৎ বিনিয়োগ প্রয়াস এফ আই আই-এ প্রধানমন্ত্রী মোদির মূল ভাষণ এই দিশায় এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। মরুভূমিতে দাভোস বলে পরিচিত এফ আই আই অচিরাচরিত জ্বালানী, জ্ঞান ভিত্তিক অর্থনীতি, পর্যটন এবং আমোদপ্রমোদের মত তেল বহির্ভুত ক্ষেত্রে সৌদি আরবে যে ব্যাপক বিনিয়োগ সম্ভাবনা রয়েছে তা তুলে ধরতে আগ্রহী। ২০২৪এর মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ানের অর্থনীতিতে রুপান্তরিত করার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির আগ্রহের সঙ্গে যুবরাজের নেতৃত্বে এই সব প্রয়াসের সামঞ্জস্য রয়েছে। সৌদি আরবে ভারতের সম্পর্ক বৃদ্ধির অংগ হল এই সফর। ২০১৪সালে প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের নেতৃত্বের মধ্যে এটি অষ্টম বৈঠক এবং যুবরাজের সঙ্গে এটি ষষ্ঠ এবং এবছরে তৃতীয়। জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানের ৩৭০ অ...

অষ্টাদশ NAM শিখর বৈঠক

আজারবাইজানের সমুদ্রতটবর্তী রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন NAM এর দুদিনের শিখর বৈঠকে শেষ হল। এই বৈঠকে সারা বিশ্বের পর্যবেক্ষকদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে ন্যাম এখনও সজীব এবং প্রাণবন্ত। ছ’দশক আগে ন্যামের সূত্রপাতের সময় থেকে পাশ্চাত্য দেশগুলিতে এমন মন্তব্যকারীদের কোনো অভাব ছিল না যারা এই সংগঠনের সমাপ্তি ছাড়া অন্য কিছু চায় নি। কিন্তু তারা বার বার ভুল প্রমাণিত হয়েছে। মনে রাখতে হবে যে আজারবাইজান অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের আয়োজন করে, যারা ২০১১সালে অর্থাৎ সম্প্রতি এই গোষ্ঠীতে যোগ দিয়েছে। এই থেকেই প্রমাণিত হয় যে এই আন্দোলন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এখনও কেবল প্রাসঙ্গিকই নয়, এর সদস্যদের মনে অনেকটা জায়গা নিয়ে বিরাজ করছে। সারা বিশ্বে এখনও অনেক মানুষ রয়েছেন ন্যামের প্রতি যাদের বিশ্বাস অটুট এবং যারা মনে করেন একক কন্ঠে সরব হওয়ার জন্য তৃতীয় বিশ্বের একটি উপযুক্ত মঞ্চ হল এই সংগঠন। মূলত শক্তিধর দেশগুলির রাজনীতি দ্বারা পরিচালিত পরিমন্ডলে তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ সৃষ্টি করে এই গোষ্ঠী।  জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ভারত এই গোষ্ঠির অগ্রগতিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ...

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে সংখ্যালঘু সম্প্রদায়গুলির নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় মার্কিন কর্তৃপক্ষ উদ্বেগ ব্যক্ত করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাও দিন দিন হ্রাস পাছে। উদ্দেশ্যমূলকভাবে প্রনীত বিভিন্ন আইনকে হাতিয়ার ক’রে সংখ্যালঘু সম্প্রদায়গুলির প্রতি নির্যাতনের নিত্য নতুন ঘটনা ঘটছে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্ঠির সময় সে দেশে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও পারসি মিলিয়ে সংখ্যালঘু মানুষের সংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ। তদানীন্তন পূর্ব পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল ২২ শতাংশের মত। আজকের দিনে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের সংখ্যা মাত্র ৪ শতাংশে দাঁড়িয়েছে।  পাকিস্তান রাষ্ট্র গঠনের জনক মুহম্মদ আলি জিন্না দেশটিকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর জীবৎকালেই মৌলবাদী শ্রেণী দেশটিকে একটি ধর্ম ভিত্তিক রাষ্ট্র করতে উদ্যোগী হল। ফল স্বরূপ জিয়া উল হক’এর শাসনকালে ১৯৮০ সালে পাকিস্তানকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে তকমা দেওয়া হল।  সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ পাকিস্তানে মানবাধিকার হননের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প...

ভবিষ্যৎ আর্থিক দিশার অনুমোদন ভারত-মার্কিন কৌশলগত ফোরামের

ভারত-মার্কিন কৌশলগত ফোরামের দ্বিতীয় বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিক মার্কিন সফরকালে ভারতকে আগামী পাঁচ বছরে ৫০০ ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছিলেন। ভারত-মার্কিন কৌশলগত ফোরামের প্রতিনিধিদল তার অর্থনীতির আকার দ্বিগুণ করার বিষয়ে ভারতের সংকল্পের প্রতি তাদের বিশ্বাস ব্যক্ত করেছে। শীর্ষস্থানীয় বাণিজ্যিক কার্যনির্বাহী এবং কূটনীতিকদের সমন্বয়ে গঠিত এই ফোরাম একটি বিষয়ে সহমত পোষণ করেছিল যে ভারতের পরবর্তী পাঁচ বছর বিশ্বের আগামী ২৫ বছরের অবস্থা তুলে ধরবে। ভারতের প্রধানমন্ত্রীর মতামতের সঙ্গে একমত জানিয়ে ফোরামের প্রতিনিধিদল যথাযথভাবে এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতাকে সমর্থন করেছে। ফোরামটির নেতৃত্বে আছেন জন চেম্বার্স। প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন শীতল যুদ্ধ যুগের কিংবদন্তী কূটনীতিক হেনরি কিসিঞ্জার, মার্কিন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এবং প্রথম সারির বাণিজ্যিক সংস্থার 300রও বেশি মুখ্য কার্যনির্বাহীগণ। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, গত কয়েক দশকে তাদের সম্পর্ককে গুণগতভাবে বিকশিত হতে দেখেছে। কেন্...

RCEP আলোচনায় অটল ভারত

আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP) বাস্তবায়ন সংক্রান্ত শলাপরামর্শ আসন্ন পূর্ব এশিয়া শিখর বৈঠক, আসিয়ান শীর্ষ সম্মেলন এবং অন্যান্য বৈঠকের আগে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ২০২০র জুনে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের পথ সুগম হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীমাসের প্রথম দিকে ব্যাংককে পূর্ব এশিয়া শিখর সম্মেলন এবং অন্যান্য বৈঠকে যোগ দেবেন। বৈঠকের আলোচ্য সুচিতে RCEPও প্রাধান্য পাবে। দশ সদস্যের দক্ষিন-পূর্ব এশিয় দেশগোষ্ঠীর সংগঠন (ASEAN) এবং ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং চীন এই ছ’টি অংশীদারী দেশ নিয়ে RCEPর আলোচনা হয়। ২০১২র নভেম্বর এই গোষ্ঠীর সূত্রপাত। গত সাত বছরে এসিয়ার বিভিন্ন অর্থনীতিকে সম্মিলিত করে আসিয়ানের নেতৃত্বে একাধিক বহুপাক্ষিক আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠক এসপ্তাহে ব্যাংককে সমাপ্ত হল। আলোচনা চুক্তির ৮০ শতাংশের বেশি সম্পূর্ণ হয়েছে। জানা গেছে আলোচনাকারী দেশসমূহ ২২৫টি চুক্তির মধ্যে ১৮৫টির বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে প্রতিটি চুক্তি সুনির্দিষ্টভাবে পণ্য, পরিষেবা এবং বিনিয়োগ এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে মেটাতে সক্ষম। RCE...

ভারতের পূবে কাজ করার নীতির অগ্রগতি

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ফিলিফিন্স এবং জাপানে দু দিনের সফর সেরে এলেন। এই দুটি দেশ ভারতের পূবে কাজ করার নীতির গুরুত্বপূর্ণ ধারক। সফরের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি কোবিন্দ কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ফিলিপিন্স সফরে যান। এর পর তিনি জাপানী সম্রাট নারুহিতোর রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে জাপান সফর করেন।  অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক কৌশলগত স্বার্থের দরুণ ফিলিপিন্স ভারতের পূবে তাকাও নীতির একটি গুরুত্বপূর্ব উপাদান। আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের সার্বভৌমত্ব তুলে ধরতে এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃংখলার অগ্রগতিতে ভারত এবং ফিলিপিন্স স্বাভাবিক অংশীদার। ভারত-ফিলিপিন্স সম্পর্ক গড়ে উঠেছে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং মজবুত গণতান্ত্রিক নীতির ওপর এবং পূবে কাজ করার নীতির কাঠামোয় তাতে আরো গতি সঞ্চারিত হয়েছে। সফরকালে সামুদ্রিক ক্ষেত্রে চারটি নতুন চুক্তি স্বাক্ষরের ফলে ভারত-ফিলিপিন্স সম্পর্কে এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে। এই ক্ষেত্রগুলি হল নিরাপত্তা, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি। এছাড়া সন্ত্রাসবাদ এবং মহাকাশের মত গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতাও আলোচিত হয়েছে। রাজনীতি-নির...

৭৪এ পা দিল রাষ্ট্রসংঘ

১৯৪৮ সাল থেকে ২৪শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস উদযাপিত হয়ে আসছে। রাষ্ট্রসংঘের ৫০টি প্রতিষ্ঠাতা সদস্যদেশের অন্যতম হিসেবে ১৯৪৫সালের ২৬শে জুন সান ফ্রান্সিস্কো সম্মেলনে ভারত রাষ্ট্রসংঘ সনদে স্বাক্ষর করে। পাঁচটি মূল স্থায়ী সদস্য দেশ সহ স্বাক্ষরকারী দেশগুলির সংখ্যাগরিষ্ঠের অনুমোদন লাভের পর ২৪শে অক্টোবর ১৯৪৫ এই সনদ কার্যকর হয়।  ১৯৪৭সালের ৩১শে অক্টোবর রাষ্ট্রসঙ্ঘ সাধারণ সভার অধিবেশনে ২৪শে অক্টোবর দিনটি রাষ্ট্রসংঘ দিবস ঘোষণা করে একটি প্রস্তাব গৃহীত হয়। এর লক্ষ্য ছিল এই সার্বজনীন আন্তঃসরকারী সংগঠনের কাজকর্মের প্রতি সমর্থন ও সহায়তার জন্য রাষ্ট্রসঙ্ঘের উদ্দেশ্য ও সাফল্য তুলে ধরা।  ভারত ব্রিটিশ উপনিবেশ শাসনের শৃংখল থেকে মুক্তি লাভ করে ১৯৪৭সালের ১৫ই আগস্ট। ভারতের স্বাধীনতার মাত্র দু’মাস পর রাষ্ট্রসংঘ সাধারণ সভার প্রস্তাব গ্রহণ করা হয়, তাই রাষ্ট্রসংঘ দিবস সংক্রান্ত প্রস্তাবে ভারতের অবদান যোগানোর বড় সুযোগ আসে।  ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে উপনিবেশবাদের অবসান ঘটানো ছিল এক সার্বজনীন লক্ষ্য। এছাড়া গত ৭২ বছরে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার আদর্শকে তুলে ধরার মত উল্লেকযোগ্য সাফল্যগুলি...

LPG আমদানির বিষয়ে ভারত-বাংলাদেশ মৌ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্প্রতি বাংলাদেশ থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস এল পি জি আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। দুটি প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করতে এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় এল পি জি সরবরাহ সুনিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে এই বোঝাপড়ায় পৌঁছেছে। এথেকে বোঝা যায় যে দুটি দেশের মধ্যে সম্পর্ক কতটা আন্তরিক এবং পরস্পরের অসুবিধার মোকাবিলায় উভয় দেশ কতটা সচেষ্ট। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত রাজ্যে গ্যাস সরবরাহ সারা বছর ধরে কেবল গ্যাস সরবরাহই সুনিশ্চিতই করবে না, বরং এর ফলে সময় ও পরিবহন ব্যয়ও অনেক কমে যাবে। বর্তমানে ত্রিপুরায় মেঘালয় বা শিলচর থেকে এল পি জি সরবরাহ হয়ে থাকে এবং তা আসে গুয়াহাটি হয়ে। গুয়াহাটি থেকে পার্বত্য এবং ভূমিধ্বস প্রবণ রাস্তা দিয়ে ৬০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে এল পি জির ট্যাংকার ত্রিপুরা এসে পৌঁছয়। যার ফলে বর্ষাকালে অনেক সময়ই এই অত্যাবশ্যক পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটে। বাংলাদেশ থেকে এল পি জি সরবরাহ শুরু হয়ে গেলে বাংলাদেশে...

FATE সতর্কতার পর পাকিস্তান গ্রে তালিকায় থাকছে

পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র বিরতি লঙ্ঘন করার পর ভারত পাকিস্তান- অধিকৃত কাশ্মীরের কিছু অগ্রবর্তি ঘাঁটি এবং জঙ্গীদের লঞ্চপ্যাড লক্ষ্য করা তৎপরতা চালিয়েছে। ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ভারতীয় বাহিনীর এই পালটা আঘাতে বেশ কিছু পাকিস্তানী সৈন্য এবং জঙ্গী মারা পড়েছে। জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর পাকিস্তান ক্রমাগত অস্ত্রবিরতি লঙ্ঘন করে চলেছে। কাশ্মীর প্রশ্নে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং তাই তারা অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং ভারতীয় ভূখন্ডে জঙ্গীদের অনুপ্রবেশে অপচেষ্টা করে চলেছে। তবে এই প্রয়াস ভারতীয় নিরাপত্তা বাহিনী সাফল্যের সঙ্গে নস্যাৎ করে দিচ্ছে। এদিকে, ফাইনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্স FATE প্যারিসে অনুষ্ঠিত তাদের পূর্ণাঙ্গ অধিবেশনে ২০২০ সালের ফেব্রুয়ারী পর্যন্ত পাকিস্তানকে গ্রে তালিকার অন্তর্ভুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে জঙ্গীদের এবং তাদের সংগঠনের টাকার কালো বাজারী এবং জঙ্গী কার্যকলাপে অর্থপ্রদান সংক্রান্ত বিষয়গুলির মোকাবিলায় আরো দ্রুত, শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানকে আ...

কর্তারপুর করিডোর তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে

ভারত ও পাকিস্তান, দ্বিপাক্ষিক উত্তেজনা উপেক্ষা করে কর্তারপুর করিডোর তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলায় অবস্থিত গুরদুয়ারা দরবার সাহিব দর্শনের সুবিধা করে দিতেই দুটি দেশের এই সিদ্ধান্ত। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব জি, এই গুরদুয়ারা দরবার সাহিব প্রতিষ্ঠা করেন। এখানেই তিনি দীর্ঘ ১৮ বছর শিখ ধর্মের প্রচার ও প্রসারে নিয়োজিত থাকেন। এই দরবার সাহিব গুরদুয়ারাতেই গুরু নানক জি তিনি চির নিদ্রায় শায়িত। গুরু নানক জি’র ৫৫০ তম আবির্ভাব বার্ষিকী স্মরণে কর্তারপুর করিডোর আগামী মাসে তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করার কথা। গত বছর নভেম্বর মাসে ভারত সরকার, ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলা থেকে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত চার লেনের কর্তারপুর করিডোরের অংশ বিশেষ নির্মাণের সবুজ সঙ্কেত দেয়। এখান থেকে এই করিডোরের বাকি পথটি নির্মাণের দায়িত্ব স্বাভাবিকভাবেই পাকিস্তানের। পাকিস্তানে শিখ ধর্মস্থলের সংখ্যা ১৭৩। তবে ১৯৭৪ সালে দুটি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে এগুলির মধ্যে মাত্র কয়েকটি ধর্মস্থল পরিদর্শনেরই অনুমতি রয়েছে ভারতীয় শিখ তীর্থয...

জোট-নিরপেক্ষ আন্দোলনের সামনে চ্যালেঞ্জগুলি

জোট-নিরপেক্ষ আন্দোলন একটা সময় যেমন সমগ্র বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছিল এখন সেরকমটা না হলেও এই পরিস্থিতি জোটনিরপেক্ষ আন্দোলনের ১৮তম শীর্ষ সম্মেলন আগামী সপ্তাহে আয়োজিত হতে চলেছে আজারবাইজানে। বিষয়টা এরকম নয় যে জোট নিরপেক্ষ আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এর প্রতি উদাসীনতা হ'ল ক্ষমতায় বিশ্বব্যাপী পরিবর্তনের কারণে যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন নক্ষত্রের জন্ম দিয়েছে। বিশ্বটি একটি নতুন ভূ-রাজনৈতিক দৃষ্টান্ত প্রত্যক্ষ করছে - আটলান্টিক যুগের সমাপ্তি এবং এশীয় শতাব্দীর আবির্ভাব। প্রকৃতপক্ষে, জনৈক বিশেষক সদর্থেই একবিংশ শতককে গোষ্ঠীহীন বিশ্ব বা G-Zero world হিসেবে বর্ণনা করেছেন যা আঞ্চলিক ও বিশ্বব্যাপী সংস্থাগুলির বিস্তার দেখেছে। ‘জি-জিরো ওয়ার্ল্ড’-এর অন্তর্নিহিত বার্তাটি হ'ল কোনও একক দেশ বা গোষ্ঠীকরণের সত্যিকারের আন্তর্জাতিক কার্যসূচী চালানোর জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত লাভ নেই। কয়েক বছর আগে, ভারতের শীর্ষস্থানীয় কৌশল বিশেষজ্ঞরা ‘জোটনিরপেক্ষ ২.০' নামে একটি নথি প্রকাশ করেছিলেন যাতে বলা হয়েছিল যে, জোটনিরপেক্ষ আন্দোলনের মূল তত্ত্বগুলি অনুসরণ করলে ভারত বিশ্ব ...

ভারত-ডাচ সম্পর্ক নতুন উচ্চতায়

ভারত ও নেদারল্যান্ডের মধ্যে সপ্তদশ শতাব্দী থেকে এক ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। ১৯৪৭সালে ভারতের স্বাধীনতার পর দুটি দেশের মধ্যে সরকারীভাবে সম্পর্ক স্থাপিত হয়। অর্থনৈতিক সম্পর্ক ১৯৭০ এবং ১৯৮০র দশকে ক্রমশ বৃদ্ধি পায়; তবে ১৯৯০এর দশকে ভারতীয় অর্থনীতিতে উদারীকরণ আসার পর এই সম্পর্কে আরো উন্নতি ঘটে। রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থ-সামাজিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হতে থাকে। দুটি দেশের মধ্যে উচ্চ পর্যায়ের একাধিক সফর এই রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের স্বাক্ষ বহন করে। ২০০৬ সালে ওলন্দাজ প্রধানমন্ত্রী জ্যান পিটার বালকেনেন্দে ভারত সফর করেন। গত চার বছরে দুটি দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে তিনটি সফর বিনিময় হয়। ২০১৮র মে মাসে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রট্টে ভারতে বৃহত্তম বাণিজ্যিক প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন। এথেকে দুটি দেশের ক্রবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের পরিচয় মেলে। নেদারল্যান্ডের রাজকীয় দম্পতি রাজা উইলেম আলেক্সান্ডার এবং রানী ম্যাক্সিমা পাঁচ দিনের ভারত সফরে আসেন। ২০১৩সালে সিংহাসনে বসার পর রাজা উইলেম আলেক্সান্ডারের এটাই সরকারীভাবে প্রথম ভারত সফর। একজন প্রশিক্ষিত পাইলট হওয়ায় তিনি নিজে ...

তুরস্কের সিরিয়া আক্রমণে আন্তর্জাতিক অসন্তোষের ইঙ্গিত ট্রাম্পের

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত উত্তাল মধ্য প্রাচ্যকে কাঁপিয়ে তুলেছে। সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের কিছুদিন পর উত্তর সিরিয়ায় আক্রমণের বিষয়ে তুরস্কের সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন রাষ্ট্রপতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কুর্দিশ-প্রাধান্য বিশিষ্ট সিরিয়ান ডেমক্রেটিক ফোর্স এস ডি এফ ব্যতিরেকে বাফার জোন সৃষ্টি করাই এর লক্ষ্য। তুরস্কের রাষ্ট্রপতি রিসে তাঈপ এর্ডোগান এস ডি এফকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে দেখে, কারণ সেদেশের কুর্দিশ ওয়ার্কার পার্টি পি কে কের সঙ্গে তাঁদের যোগসাজস রয়েছে। সিরিয়ার কুর্দদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনি তুরস্কের অভ্যন্তরে কুর্দিশ নাগরিকদের প্রভাব সীমিত রাখার চেষ্টা করছেন। অন্যরা যাতে পরিস্থিতির সুরাহা করতে এগিয়ে আসতে পারে সেই অজুহাতে সিরিয়া থেকে সৈন্য প্রত্যারের বিষয়ে ট্রাম্পের আচমকা সিদ্ধান্তকে সিরিয়া এবং ইরাকে কুর্দদের প্রতি বিশ্বাস ঘাতকতা বলে মনে করা হচ্ছে। আই এস আই এস এর সামরিকভাবে পরাজয়ের পেছনে এরাই ছিল বড় শক্তি। ২০১৯ এর মার্চে চরম পন্থি সিরিয়া আই এস আই এস এর সম্পূর্ণ পরাজয় বলে ঘোষণা করা হয়।...

কমোরোস এবং সিয়েরা লিয়নের সঙ্গে ভারতের গভীরতর সম্পর্ক

ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেংকাইয়া নাইডু আফ্রিকী উপমহাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কমোরোস এবং সিয়েরা লিয়নে সফর করেন। সামুদ্রিক প্রতিবেশী হিসেবে ভারত কমোরোসের জনগণের সঙ্গে তাদের প্রগতির অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। ভারত কমোরোসের বিশিষ্ট উন্নয়নী অংশীদার হবার আগ্রহ প্রকাশ করেছে।  উপরাষ্ট্রপতি নাইডু রাষ্ট্রপতি আজালি আসৌমণির সঙ্গে বৈঠক করেন। দুই নেতা বিভিন্ন সুযোগ সুবিধার সম্ভাবনা নিয়ে কথা বলেন। তাঁরা স্বাস্থ্য, নবীকরণযোগ্য জ্বালানী শক্তি, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।  প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য এবং সংস্কৃতির বিষয়ে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে। ভারত এবং কোমোরস সরকারী পাসপোর্ট ধারকদের স্বল্পকালীণ সফরের জন্য ভিসার প্রয়োজনীয়তা তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে।  মোরোনিতে ১৮ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভারত ৪১.৬ মিলিয়ন ডলার ঋণ দেবার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি ভকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছ...

ভারত-চীন উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং বাণিজ্যিক আলোচনা ব্যবস্থা

মামালাপুরমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে ঘরোয়া শিখর বৈঠকের উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত হল উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং বাণিজ্যিক আলোচনা ব্যবস্থা শুরু করা। সীমান্ত প্রশ্নের মোকাবিলায় ভারত ও চীনের মধ্যে বিশেষ প্রতিনিধি নিয়োগের অনুরূপ এই সিদ্ধান্ত। ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হু চুন হুহা এই ব্যবস্থার সহ-সভাপতিত্ব করবেন। সর্বোচ্চ নেতৃত্বের স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে এই ঘরোয়া শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ব্যবস্থাপনা সৃষ্টি থেকে বোঝা যায় যে দুটি দেশ জরুরী বিষয়গুলির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে; কারণ বাণিজ্য ঘাটতি পেইচিং এর অনুকূলে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ব্যবস্থাপনার বিস্তারিত জানানো হয় নি, তবে স্বভাবতই যে প্রশ্নটি মাথায় আসে তা হল ভারতীয় শিল্প কি এই অভিমত এগিয়ে নিয়ে যাবার সুযোগ পাবে। দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার সম্ভাব্য কারণ হল বিশ্ব বাণিজ্য সংগঠনের মত বহুপাক্ষিক মঞ্চ এই ধরণের সমস্যার মোকাবিলায় সক্ষম নয়। বিশ্ব বাণিজ্য সংস্থার বিবাদ নিস্পত্তি প্যানেলে বর্তমানে তিনজন বিচারপতি রয়েছেন, কাজ চালিয়ে যাওয়ার জন...

ইমরান পাকিস্তানের দুঃখের কারণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীনে দু দিনের সফর করে এসেছেন। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াও চীনের সেনা প্রধান জেনারেল ঝাং ইউশিয়া এবং সে দেশের পিপলস লিবারেশন আর্মী PLAর শীর্ষ সামরিক আধিকারিকদের সঙ্গে দেখা করতে শ্রী খানের সফরের একদিন আগেই পেইচিং পৌঁছে যান। জেনারেল বাজওয়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াঙ্গের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যোগ দেন। তাৎপর্যপূর্ণ হল এক বছরের কম সময়ের মধ্যে ইমরান খানের এটি তৃতীয় চীন সফর। নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎ গোষ্ঠী নির্মাণের লক্ষ্যে পাকিস্তান-চীন সর্বসময়ের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরো মজবুত করতে দুটি দেশের দৃঢ় সংকল্পের জন্য যৌথ বিবৃতিতে আবারও জোর দেওয়া হয়। আশানুরূপভাবেই বিবৃতিতে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি উল্লেখিত হয়। রাষ্ট্রসংঘ প্রস্তাবে পাকিস্তানের এই উল্লেখ বাস্তবায়ণযোগ্য নয়, সেই কারণেই পেইচিং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এই প্রশ্নের মিমাংসা করে নিতে পাকিস্তানের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে। গুরুত্বপূর্ণ হল চীনের রাষ্ট্রপতির ভারত সফর এবং ফাইনান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্স FATF এর বৈঠকের...

মোদি- শি আলোচনা; উন্নয়নী অংশীদারিত্বে দুই নেতার অঙ্গীকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের রাষ্ট্রপতি শি-চিন- ফিং’এর মধ্যে তামিলনাডুর মামাল্লাপূরমে আলোচনা সম্পন্ন হল। উভয় নেতা, তাঁদের মধ্যে এই দ্বিতীয় অ-আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বিষয়ে খোলাখুলি কথা বললেন। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে যে রাজনৈতিক অস্থিরতা চলেছে, তার প্রেক্ষিতে এই আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি সম্প্রসারিত ক’রে এই সম্পর্কে অধিক স্থিতিশীলতা নিয়ে আসবে বলেই বিভিন্ন মহল মনে করছেন। এশিয়ার দুটি শক্তিধর দেশের এই দুই নেতা - মোদি ও শি-চিন ফিং’এর মধ্যে এই বৈঠকের প্রথম দিনের আলোচনায় যে সব বিষয় প্রাধান্য পায়, সেগুলির মধ্যে ছিল দুটি দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, যুগ প্রাচীন বাণিজ্যিক ও সাংস্কৃতিক বন্ধন, সন্ত্রাসবাদের বিপদ ও জাতীয় নিরাপত্তার মত বিষয়। দ্বিতীয় দিনের আলোচনায় প্রধানত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, যেমন সীমান্তে স্থিতিশীলতা, বাণিজ্য, বিনিয়োগ ও জন সম্পর্ক প্রসঙ্গ নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়। দুই নেতার আচরণে আন্তরিকতা ও ব্যক্তিগত হৃদ্যতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। সে কারণেই দুটি দেশের মধ্যে বিবাদমূলক বিষয়ে পারস্পরিক উদ্বেগকে অনুধা...

ইমরান খানের বহুবিধ দুর্দশা

পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান দুই দিনের চীন সফরে গিয়েছিলেন। পাকিস্তান সেনা বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও শ্রী খানের সফরের একদিন আগেই বেজিং-এ পৌঁছান এবং চীনের সেনা প্রধান জেনারেল ঝাঙ্গ ইউজিয়া এবং পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে শীর্ষ স্থানীয় সামরিক আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল বাজওয়া চীনের রাষ্ট্রপতি শি চিনফিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সঙ্গে ইমরান খানের আলোচনার সময়েও সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইমরান খান এই নিয়ে এক বছরেরও কম সময়ে তৃতীয়বারের জন্য চীন সফরে গিয়েছিলেন।  এই সফরের পরে জারি হওয়া যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে ‘নতুন যুগের অংশীদারিত্বের এক ভবিষ্যৎ গোষ্ঠী’ তৈরির লক্ষ্যে ‘পাক-চীন সব সময়ের কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব’কে আরও মজবুত করার কথা স্পষ্টভাবে জানানো হয়।  যেমনটি মনে করা হয়েছিল ঠিক তেমন ভাবেই এই যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে একটি অধ্যায় জুড়ে দেওয়া হয়। রাষ্ট্র সঙ্ঘ প্রস্তাবের বিষয়ে পাকিস্তানের প্রসঙ্গের কথা উল্লেখ করে তাদের পরিতুষ্ট করার সঙ্গে সঙ্গে সম্ভবত তা যে রূপায়নযোগ্য নয় চীন সেটা বুঝেই পাকিস্তানকে সুস্পষ্টভা...

ভারতের ITEC অংশীকারিত্ব নতুন মাত্রায়

সার্বভৌমত্বের জন্য সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারত অংশীদার দেশগুলির সঙ্গে পুনরায় উন্নয়নী সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত সম্প্রতি আফ্রিকার সঙ্গে টেলি-শিক্ষা এবং টেলি-মেডিসিন ছাড়াও ই-বিদ্যা ভারতী এবং ই-আরোগ্য ভারতী চালু করেছে। ভারতের কারিগরী এবং অর্থনৈতিক সহযোগিতা ITECর ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রকের পরিচালিত এটি অন্যতম বৃহৎ প্রকল্প। এই সব প্রকল্পের ফলে আফ্রিকী ছাত্রছাত্রীরা বাড়িতে বসে ভারতের প্রথম শ্রেণীর শিক্ষা গ্রহণ করতে পারবে এবং আফ্রিকী চিকিৎসক এবং রোগীরা ভারতীয় চিকিৎসার বিশেষজ্ঞ জ্ঞান এবং চিকিৎসা সুবিধা লাভ করতে সক্ষম হবে। উন্নয়নী সহযোগিতা সর্বদাই ভারতের বিদেশ নীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই দেশ তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে উন্নয়নের বিশ্বাসযোগ্য অংশীদার থাকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শংকর ITECর ৫৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে তাঁর ভাষণে একথা বলেন। ITEC আফ্রিকার ৫৪টি দেশের সবগুলির জন্য এক সর্ব-আফ্রিকী প্রয়াস এবং আফ্রিকী তরুণদের ভারতীয় ডিজিটাল বিপ্লবের সুবিধা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভারত-মার্কিন তেজঃশক্তি সহযোগিতা এক নতুন উচ্চতায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে হাউস্টনে পৌঁছে এক টুইট বার্তায় বলেন, তিনি হাউস্টনে আসবেন আর তেজঃশক্তি বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কোন কথা হবে না, তা তো হতে পারে না। উল্লেখ করা যায় , টেক্সাসের হাউস্টন স্থানটি বিশ্বের তেজঃশক্তি উৎপাদন কেন্দ্রগুলির অন্যতম। ভারত-মার্কিন ঘনিষ্ঠ তেজঃ শক্তি সহযোগিতার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ঐ টুইট বার্তার প্রাসঙ্গিকতা সহজেই অনুমান করা যেতে পারে। এখানেই শ্রী মোদী ভারতের তেজঃশক্তি উন্নয়ন ক্ষেত্রে অধিক মাত্রায় আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে জ্বালানী ক্ষেত্রের বিশ্বের শীর্ষ স্থানীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন। এই হাউস্টনেই ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বে তেজঃশক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতাকে এক প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৭ সালেও উভয় নেতা তাঁদের মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত তেজঃশক্তি অংশীদারিত্বের আদর্শে তাঁদের আস্থা পুনর্ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রপতি তাঁর ঘোষিত ‘আমেরিকা প্রথম’ তেজঃশক্তি যোজনার ...

ভারতীয় বিমান বাহিনীতে রাফায়েলের অন্তর্ভুক্তি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ফ্রান্সের মেরিগ্নাক এয়ার বেসে ৩৬টি পরমাণূ সক্ষম রাফায়েল জঙ্গী জেট বিমানের প্রথমটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীর অন্তর্ভুক্ত করলেন। এর ফলে, ভারতীয় বিমান বাহিনী শত্রু পক্ষের তুলনায় উন্নত প্রযুক্তি অর্জনে সক্ষম হল। সামরিক শক্তিতে উন্নত সমস্ত দেশ যুদ্ধ ক্ষেত্রে অধিক শক্তিশালী হতে সচেষ্ট হয়; তা চিরাচরিত, কৌশলগত বা অ-চিরাচরিত যুদ্ধাস্ত্র যাই হোক না কেন। ভারত যখন প্রতিবেশী দেশের পরমাণূ হুমকীর সম্মুখিন, তখন রাফায়েলের এই অন্তর্ভুক্তি দেশের প্রতিরক্ষা ক্ষমতা এবং মনোবল বৃদ্ধি করবে এতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, সম্ভাব্য শত্রুদের ক্রমবর্ধমান অস্ত্র সংগ্রহ কর্মসূচি এবং সারা বিশ্বে নতুন নতুন সামরিক প্রযুক্তি ও সাজসরঞ্জামের প্রেক্ষিতে ভারতেরও সামরিক সক্ষমতা উন্নত করা অপরিহার্য হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে, পরমাণূ সক্ষম বহু-ভূমিকা বিশিষ্ট জঙ্গী জেট বিমান সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভূত হয়। জটিল নির্বাচন প্রক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী ছ’টি বিদেশী চতুর্থ এবং পরবর্তী প্রজন্মের ফাইটার বিমান পরীক্ষা করে। এই প্রক্রিয়ায় ৬০০ শর্তাবলী তালিকাভুক্ত করা হয় এবং পাসের অংক নির্ধার...

ভারত অর্থনৈতিক শিখর সম্মেলন অগ্রগতির সংকেত

ভারতের নীতিগত সমাধানের মূলে রয়েছে উৎপাদনমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থায়ী অর্থনীতি যা বিশ্বস্তরে ১০ ট্রিলিয়ন ডলারের উন্নত অর্থব্যবস্থা সুনিশ্চিতকরণের পথে এক মাইল ফলক হিসেবে কাজ করবে। বিশ্ব অর্থনৈতিক মঞ্চ ডব্লু ই এফ এর সভাপতি বার্জ ব্রেন্ডের বক্তব্যের এটাই ছিল উপসংহার। নতুন দিল্লীতে ভারতীয় শিল্প মহাসঙ্ঘের যৌথভাবে আয়োজিত ভারত অর্থনৈতিক মঞ্চে তিনি তার মতামত ভাগ করে নেন। বিশেষভাবে উল্লেখের বিষয় হল অধিকাংশ বিদেশী এবং অভ্যন্তরীন অংশগ্রহণকারীরা এবং বাণিজ্যিক কার্যনির্বাহীরা এই প্রশংসনীয় বক্তব্যে নিজেদের ভাবনার প্রতিধ্বনি লক্ষ্য করেন। ভারত রোল মডেল স্থাপন করতে পারে এই বিষয়ে সকলে অভিন্ন মত পোষণ করেন। তাছাড়া জটিল আন্তর্জাতিক চ্যালেঞ্জের সমাধানে ভারত দৃষ্টান্তযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে বিশ্বের পথ প্রদর্শন করতে সক্ষম। ডব্লু ই এফ এর ম্যানেজিং ডাইরেক্টর সারিতা নায়ার উল্লেখ করেন ব্যাংক সংযুক্তিকরণ এবং কর্পোরেট কর হ্রাসের মত সর্বশেষ সংস্কারগুচ্ছ বিনিয়োগের গন্তব্যস্থান হিসেবে ভারতের প্রতি আকর্ষণ আরো বৃদ্ধি করেছে। কর্পোরেট কর হ্রাসের ফলে অর্থনীতিতে একান্ত প্রয়োজনীয় তেজীভাব আসতে চলেছে। এর ফলে ভারত এখন ...

বংলাদেশের সঙ্গে ভারতের মজবুত সম্পর্ক

দ্বিপাক্ষিক রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহে নতুন দিল্লীতে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে সে দেশে ক্রমবর্ধমান বিনিয়োগ সম্ভবনা তুলে ধরার সুযোগ হিসেবে এই সফরের পরিকল্পনা করা হয়। একাধিক সরকারী চুক্তি এবং যৌথ বিবৃতি প্রমাণ করে যে এই সফরে একাধিক মজবুত পদক্ষেপ গৃহীত হয়েছে। বাংলাদেশের নেত্রীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণের প্রারম্ভেই বলেন দুটি দেশের অংশীদারিত্বের লক্ষ্য হল ভারত ও বাংলাদের প্রতিটি নাগরিকের উন্নয়ন সুনিশ্চিত করা। এই প্রসঙ্গে তিনি বলেন গত এক বছরে ঢাকা এবং দিল্লী ন’টি প্রকল্প চালু করেছে এবং প্রধানমন্ত্রী হাসিনার সর্বশেষ সফরে আরো তিনটি এই তালিকায় সংযোজিত হয়েছে। উভয় পক্ষ এল পি জি সরবরাহ, পেশাদারী দক্ষতা এবং ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন স্থাপনের বিষয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ থেকে ভারতে এল পি জি সরবরাহের লক্ষ্য হল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির এল পি জির সরবরাহ ব্যবস্থার উন্নতি করা। বাংলাদেশের সহায়তায় অন্য একটি প্রকল্প হল বাংলাদেশ-ভারত পেশাদারী দক্ষতা উন্নয়ন প...