Posts

Showing posts from September, 2019

পাকিস্তানের ঘৃণার শরীক কেউ নয়

৭৪তম রাষ্ট্রসংঘ সাধারণ সভায় কাশ্মীর প্রশ্নকে আন্তর্জাতিক রুপ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যের ভারতীয়দের তথাকথিত ভাগ্যের বিষয়ে তিনি তারস্বরে প্রচার করেন। তবে সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায় কেউ কর্ণপাত করে নি। ইমরান খান যুদ্ধের কথা তোলেন এমনকি “পরমাণু” র মত শব্দও তিনি উচ্চরণ করেন। দৃষ্টি আকর্ষণের জন্য পাকিস্তান প্রায়শঃই এইগুলি ব্যবহার করে থাকে।  পাকিস্তানী নেতা মার্কিন প্রশাসন থেকেও তেমন কোনো সমর্থন পান নি। কাশ্মীরীদের কথা তিনি যেভাবে উত্থাপন করেছেন সেই ভাবে উইঘুরদের কথা উল্লেখ না করার জন্য বস্তুতঃ পক্ষে মার্কিন বিদেশ বিভাগ তাঁর সমালোচনা করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত মার্কিন ভারপ্রাপ্ত এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী এ্যালিস ওয়েলস কাশ্মীর সম্পর্কে শ্রী খানের মন্তব্যকে সহায়ক নয় বলে জানিয়েছেন।  তিনি বলেন, বিশেষ করে দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে বেশি বাত-বিতন্ডা উচিত নয়। শ্রীমতী ওয়েলস চীনের বিরুদ্ধে পাকিস্তানী প্রধানমন্ত্রী কেন কিছু বলেন নি সে বিষয়েও প্রশ্ন করেন। চীন লক্ষ লক্ষ উইঘুর মু...

শ্রীলংকায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি

শ্রীলংকায় রাজনৈতিক উতার চড়াওয়ের মধ্য দিয়ে আগামী ১৬’ই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তবে এই নির্বাচনকে ঘিরে জনসাধারণের মধ্যে উৎসাহ বা নির্বাচনী ব্যস্ততা এখনও খুব একটা চোখে পড়ছে না, যা অন্যান্য বারের তুলনায় অস্বাভাবিকই মনে হচ্ছে। এর একটা কারন হতে পারে, গত বছর ইস্টার রবিবারের ভয়াবহ সন্ত্রাসবাদী আক্রমণের দুঃস্বপ্ন শ্রীলংকার মানুষ বোধ হয় এখনও কাটিয়ে উঠতে পারছে না। অনেকে আবার মনে করছেন, এবারের এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দলের পক্ষ থেকে দেশবাসীকে হয়তো নতুন কিছু দেবার নেই বলেই দেশের মানুষের ধারণা। শ্রীলংকার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ভাই তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষা সচিব গোটাবায়া রাজাপক্ষে এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এই উদ্দেশ্যে তিনি তাঁর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে শ্রীলংকার নাগরিকত্ব গ্রহণ করবেন বলে এ বছরের শুরুতেই জানিয়ে দেন;এবং এর মধ্যেই তিনি এই কাজটি সম্পন্ন করেছেন। তবে এব্যাপারে এখনও আইনী প্রশ্ন থেকেই গেছে। বিষয়টি এখন আদালতের বিবেচনাধীন। উল্লেখ করা যেতে পারে, শ্রীলংকায় এল টি ...

রাষ্ট্র সঙ্ঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল রাষ্ট্র সঙ্ঘ সাধারণ পরিষদে ‘দারিদ্র্য দূরীকরণ, অন্তর্ভুক্তি ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপে কার্যকরী আন্তর্জাতিক সহযোগিতা’র বিষয়ে সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য রাখেন। চার বছর আগে ২০১৫র ২৫শে সেপ্টেম্বর একযোগে এক দীর্ঘস্থায়ী উন্নয়নের বিষয়ে ‘২০৩০ কার্যসূচী’ গ্রহণ করতে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের সঙ্গে রাষ্ট্র সঙ্ঘ সাধারণ পরিষদের বিশেষ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন। দারিদ্র্য দূরীকরণের ওপর জোর দিয়ে জাতীয় স্তরে উন্নয়নের লক্ষ্য স্থির করে ভারতের সাফল্য ‘২০৩০ কার্যসূচীর’ সফল রূপায়নের দিশায় ভারতের অন্যতম প্রধান অবদান। ভারতের এই অবদানের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে যথার্থই তুলে ধরেন। এই বিষয়ে ভারতের বিভিন্ন প্রয়াস দারিদ্র্য দূরীকরণ ও অন্তর্ভুক্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং বিশ্বে এক নতুন আশার সঞ্চার হয়েছে। এই প্রয়াসগুলির মধ্যে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রকল্প, জনধন যোজনা প্রয়াস যার মাধ্যমে ৫ বছরে ভারতের দরিদ্র জনগণের ক্ষমতায়নের দিশায় ৩৭ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আধার প্রকল্প ভারতের ১২০ কোটি নাগরিককে বায়োমেট্...

সন্ত্রাসবাদের বিষয়ে ভারত তার অবস্থান ফিনল্যান্ডকে জানিয়ে দিয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শংকর তিন দিনের ফিনল্যান্ড সফর করে এলেন। কার্যভার গ্রহণ করার পর কোনো নরডিক দেশে এটাই তাঁর প্রথম সফর; তবে ১৯৫০এর দশক থেকে চিরাচরিত প্রাণবন্ত সম্পর্কের অভিন্ন বৈশিষ্ট হল একাধিক উচ্চ পর্যায়ের সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি আলোকপাত করা ছাড়াও ইওরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি ফিনল্যান্ড এবং ভারত সন্ত্রাসবাদের নিন্দায় আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করছে, কারণ তাদের প্রতিবেশী অঞ্চলে সন্ত্রাসবাদ ক্রমশঃ বেড়ে চলেছে। ড. জয়শংকর ফিনল্যান্ডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর পাকিস্তান যে ধরণের মনগড়া কাহিনী বানিয়ে চলেছে তার মাঝেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এ্যান্টি রিনে এবং বিদেশ মন্ত্রী পেক্কা হ্যাভিস্তোর সঙ্গে হেলসেঙ্কিতে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন। সবুজ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালচনা করা হয়। তাঁরা নানান আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেন। ভারত এবং বিশ্ব সহ আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ফিনিশ প্রতিষ্ঠানে তাঁর ভাষণে ড.জয়শংকর ব...

ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক পর্যালোচনা

ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং আন্তরিক সম্পর্কে এক নতুন গতি সঞ্চারিত হয়েছে। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসংঘ সাধারণ সভার অবসরে ক্যারিকম দেশ গোষ্ঠীর ১৪জন নেতার সঙ্গে বৈঠক করেন। সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী শ্রী এ্যালেন চ্যাস্টেনেট এবং ক্যারিকমের বর্তমান সভাপতি বৈঠকের সহ-সভাপতিত্ব করেন। বৈঠকে যোগ দেন এ্যান্টিগুয়া এবং বার্বাডুয়া, বার্বাডোদ, ডোমিনিকা, জামাইকা, সেন্ট কিট্টস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স, ট্রিনিদাদ এবং টোবাগোর রাষ্ট্রপ্রধানগণ, সুরিনামের উপরাষ্ট্রপতি এবং বাহামাস, বেলিজ, হাইতি এবং গায়ানার বিদেশমন্ত্রীগণ। ক্যারিকম নেতাদের সঙ্গে আঞ্চলিকভাবে প্রধানমন্ত্রী মোদির এটাই ছিল প্রথম বৈঠক। এই বৈঠক ক্যারিবিয়ান দেশগোষ্ঠীর সঙ্গে ভারতের ঘনিষ্ট সম্পর্কের পরিচয় বহন করে। ভারত ক্যারিকমের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যারাবিয়ান দেশগুলিতে এক মিলিয়নের বেশি অনাবাসী ভারতীয়র উপস্থিতি এই বন্ধুত্বকে আরো স্থায়ী ও প্রাণবন্ত করে তুলেছে। রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া, অর্থনৈতিক সহযোগিত...

ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক

কূটনৈতিক ক্ষেত্রে বর্তমান বিশ্বে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমকক্ষ আকর্ষণীয় অন্য কোনো নেতা বিরল। যেখানেই তিনি যান নেতা, আইন প্রণেতা এবং জনগনকে তিনি আকর্ষিত করেন এবং তাদের ভারতের ঘনিষ্ট অংশীদার করে তোলেন। সম্প্রতি হাউস্টন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই যোগ্যতা প্রদর্শিত হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে প্রবেশের পর থেকে তিনি ইতিমধ্যেই ছ’বার তাঁর সঙ্গে সামনা সামনি সাক্ষাত করেছেন এবং ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রেকর্ড। শ্রী মোদি এবং রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে সর্বশেষ সামনা সামনি কথাবার্তা হয় সোমবার নিউ ইয়র্কে। সেখানে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য দুজনেই উপস্থিত ছিলেন। বহুপাক্ষিক কূটনীতির বৃহত্তম মঞ্চে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। তুলনামূলকভাবে দুই নেতার মধ্যে এটি ছিল স্বল্পকালীন বৈঠক কিন্তু অনেক দিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। শ্রী ট্রাম্প এবং শ্রী মোদির মধ্যে উল্লেখযোগ্য শারীরিক রসায়ন ছিল চোখে পড়ার মত। তার একদিন আগে টেক্সাসের হাউস্টনের ঐতিহাসিক বৈঠকে বিশ্ব দুই নেতার শারীরিক ভাষা প্রত্যক্ষ করেছে। রাষ্...

জলবায়ু পরিবর্তন প্রকৃত পরিবর্তনঃ রাষ্ট্রসঙ্ঘে প্রধানমন্ত্রী মোদির পুনরাবৃত্তি

সুইডেনের ১৬ বছর বয়সী পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গের আর্ত আবেদন নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে সমবেত বিশ্ব নেতাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।  ভবিষ্যত প্রজন্ম আপনাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা আমাদের হারিয়ে দেন আমি কখনও আপনাদের ক্ষমা করবো না। সে বিশ্বের নেতাদের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছে।  আজ মানুষের সামনে সবচেয়ে বড় আশংকা হল জলবায়ু পরিবর্তন। জলবায়ু ব্যবস্থায় অপ্রতিরোধ্য পরিবর্তন সমগ্র বিশ্বে ভয়াবহ বিপদ ডেকে আনবে।  আমাদের স্বীকার করতে হবে যে জলবায়ু পরিবর্তনের মত গুরুতর চ্যালেঞ্জকে আমাদের অতিক্রম করতে হবে তাই বর্তমানে এর জন্য আমরা যা করছি তা যথেষ্ট নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব নেতাদের একথা বলেছেন। আমাদের যা করা দরকার তা হল আচরণগত পরিবর্তনের জন্য সারা বিশ্বে জন আন্দোলন গড়ে তোলা।  লোভ নয়, প্রয়োজন হল আমাদের পথ চলার নীতি। শ্রী মোদি বিশ্ব সংস্থার বিশেষ শিখর সম্মেলনে একথা বলেন। তিনি বলেন ভারত কেবল এই প্রশ্নের গুরুত্ব নিয়ে কথা বলতে আসে নি, তারা এসেছে একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গী এবং একটি রুপরেখা উপস্থাপন করতে। জার্মানীর জলবায়ুর প্রভাব সংক্রান্ত গবেষণ...

হাউডি মোদি- এক অভূতপূর্ব অনুষ্ঠান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু হল টেক্সাসের হাউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের মধ্য মধ্য দিয়ে। এই অনুষ্ঠান অভূতপূর্বভাবে সফল হয়েছে। সেখনে তিনি ৫০ হাজারের বেশি ভারতীয় মার্কিন নাগরিকের সামনে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ভাষণ দেন।  প্রধানমন্ত্রী এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন্সে এবং ২০১৫তে সান জোশে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি ট্রাম্পের উপস্থিতি হাউস্টন অনুষ্ঠানকে গুণগত দিক থেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। বরিষ্ঠ ডেমক্র্যাট কংগ্রেস সদস্য স্টেরি হোয়ার সহ বহু সংখ্যক কংগ্রেস সদস্য এবং সেনেটরদের উপস্থিতি প্রমান করে যে ভারত-মার্কিন অংশীদারিত্বের প্রতি উভয় দলের সমর্থন রয়েছে।  রাষ্ট্রপতি ট্রাম্পকে পরিচয় করানোর সময় প্রধানমন্ত্রী মোদি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রী ট্রাম্পকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠান দুটি বৃহত্তম গণত্রের হ্রদস্পন্দনের প্রতিনিধিত্ব করে বলে তিনি জানান। তাঁকে “আমার বন্ধু, ভারতের বন্ধু এক মহান আমেরিকান প্রেসিডেন্ট ব’লে সম্বোধন করেন...

মোঙ্গোলিয়ার রাষ্ট্রপতির ভারত সফর ও দু দেশের সম্পর্কে ঘনিষ্ঠতা

মোঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ডঃ খালতামাজিন বাতুলগা, আমাদের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের আমন্ত্রণে বর্তমানে পাঁচ দিনের ভারত সফরে এসেছেন। গত এক দশকের মধ্যে এই প্রথম মোঙ্গোলিয়ার কোনও রাষ্ট্রপ্রধান ভারত সফরে এলেন। ডঃ খালতামাজিন বাতুলগা’র সঙ্গে এসেছেন সে দেশের সরকার ও ব্যবসায়িক মহলের একটি উচ্চস্তরীয় প্রতিনিধি দল।  ভারত সফরে ডঃ বাতুলগা, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইডু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। রাম নাথ কোবিন্দ, সফররত রাষ্ট্রপতির সম্মানে এক ভোজসভার আয়োজন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আলোচ্য বিষয়সূচিতে প্রতিরক্ষা, দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা, পরিকাঠামো, তেজঃশক্তি, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক বিনিময়ের মত বহু বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গ প্রাধান্য পায়। উল্লেখ করা যেতে পারে, গত প্রায় ১৫ দিনের মধ্যে মোঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ডঃ খালতামাজিন বাতুলগা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক করলেন। এ মাসের প্রথম সপ্তাহে রাশিয়ার ভ্লাডিভোস্টকে আয়োজিত...

ভারতীয় বিমান বাহিনী – পরিস্থিতি ঘুরিয়ে দিতে প্রস্তুত

ভারতীয় বিমান বাহিনী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশনের কাছ থেকে প্রথম দফায় রাফাল যুদ্ধ বিমান পেতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম রাফাল যুদ্ধ বিমান গ্রহণ করতে ফ্রান্সে যাবেন। ভারতীয় বিমান বাহিনী আগামী বছরের মে মাসের মধ্যে রাফাল উড়ানের জন্য তিনটি ভিন্ন ভিন্ন দলে ২৪ জন বিমান চালকের প্রশিক্ষণ দেবে। ভারতীয় বিমান বাহিনীর কয়েকশ মিগ-২১, মিগ-২৩ ও মিগ-২৭ বাতিল হয়ে যাওয়া যুদ্ধ বিমানের জায়গা কীভাবে পূরণ করা যায় সেই প্রশ্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছিল এবং রাফাল ক্রয়ের সিদ্ধান্ত সেই প্রেক্ষিতে অত্যন্ত যৌক্তিক।  অন্যদিকে, ভারতের সব থেকে কাছের প্রতিবেশী রাষ্ট্রে গত কয়েক দশক ধরে যে সমস্ত ঘটনবাপ্রবাহ হয়ে চলেছে এবং সীমান্ত পারের সন্ত্রাস যেভাবে সেখানে বৃদ্ধি পেয়েছে, তার প্রেক্ষাপটে ভারতীয় নেতৃত্বকে অবিলম্বে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামগ্রী ক্রয়ের অভিমুখে ঠেলে দেয়। সাম্প্রতিক সময়কালেও, ভারতের প্রতিরক্ষা নীতিতে এক আত্মসংযমী দেশ হিসেবে নিজেদের ধরে রাখার তত্ত্ব থেকে প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের মতো কঠোর দৃষ্টিভঙ্গী ...

আরামকো আক্রমণের ফলে মার্কিন-ইরাণ উত্তেজনা বৃদ্ধি

দাম্মামের কাছে সৌদি তেল কম্পানী আরমকোর পরিচালিত বিশ্বের বৃহত্তম অশোধিত তেলের কারখানা আবকায়াক এবং খুরাইসের ওপর সাম্প্রতিক দ্রোণ হামলার ফলে উপসাগরে বর্তমান মার্কিন-ইরাণ উত্তজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষিতে ১৯৯১এ উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ইয়েমেন ভিত্তিক আনসার আল্লাহ (হাউতি) এই আক্রমণের দায়িত্ব দাবী করেছে। আক্রমণে কেউ আহত না হলেও সৌদি আরবকে সতর্ক করে দেওয়া হয়েছে যে হাউতি আক্রমণ ভবিষ্যতে আরো ব্যাপক হবে। সৌদি তেল কোম্পানীর বিরুদ্ধে এটাই প্রথম আক্রমণ নয়। গতমাসে সৌদি আরবের আরেকটি তৈল ক্ষেত্র শায়াবাহতেও হাউতিরা দ্রোণের সাহায্যে আক্রমণ করে।  সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান এই ঘটনাকে সন্ত্রাসবাদী আক্রমণ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছে সৌদি আরব এই আগ্রাসনের মোকাবিলায় সক্ষম। এই আক্রমণের ফলে রিয়াদ তাদের তেলের পাইপ লাইন বন্ধ করে দিয়েছে। এই লাইনে প্রতিদিন ০.২ মিলিয়ন ব্যারেল আরবের অশোধিত তেল সৌদি আরামকো থেকে বাহারিন পেট্রোলিয়াম কোম্পানীতে যায়। এছাড়া, মধ্য প্রাচ্যের জলপথ নিরাপদ রাখতে মার্কিন নেতৃত্বাধীন জোটে অস্ট্রেলিয়া, বাহারিন এব...

ভারত-ইরাণ সহযোগিতার নতুন নীতিকৌশল অনুসন্ধান

প্রতিকূল আঞ্চলিক দৃশ্যপটে এই সপ্তাহে তেহেরানে ভারত ও ইরাণের মধ্যে ষষ্ঠ পর্যায়ের বিদেশ কার্যালয় পরামর্শ অনুষ্ঠিত হয়। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব করেন এবং ইরেণের প্রতিনিধিত্ব করেন সেদেশের উপ বিদেশ মন্ত্রী ড. সাঈদ আব্বাস আরাগচি। শ্রী গোখলে ইরাণের বৈদেশিক বিষয়ক মন্ত্রী ড.জাভেদ জারিফ এবং ইরাণের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খমেইনির বরিষ্ঠ উপদেষ্টা ড. আলি আকবর বিলায়েতীর সঙ্গেও কথা বলেন।  উভয় পক্ষ শাহিদ বেহেস্তি বন্দর, চাবাহার এবং ভারত, ইরাণ ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক পরিবহন চুক্তি রুপায়ণের মত চলতি যোগাযোগ এবং পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি সহ দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক বিষয় পর্যালোচনা করে। এছাড়া, বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও কথাবার্তা হয়। উভয় পক্ষ পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দুটি দেশের মধ্যে বিনিময়ের বর্তমান গতি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে। স্থির হয় যে পরবর্তি দফার বিদেশ মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই ইরাণে।  ওয়াশিংটন ছ’মাসের বেশি মুকুবের মেয়াদ বাড়াতে অস্বীকার করায় ২০১৯এর মে মাসে ভারত, ইরাণ থেকে ...

রাষ্ট্রপতির আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং স্লোভানিয়া সফর

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ দ্বিপাক্ষিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং স্লোভানিয়ায় নয় দিনের সফর করেন। ভারত এবং আইসল্যান্ড মৎসচাষ সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা, আধিকারিকদের জন্য ভিসা সুবিধা এবং আইসল্যান্ড বিশ্ব বিদ্যালয়ে একটি হিন্দি চেয়ার স্থাপন সংক্রান্ত বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে। আইসল্যান্ড নরডিক দেশগোষ্ঠীর অংগ এবং ভারতীয় রাষ্ট্রপতি স্বীকার করেন যে রেজাভিক মৎসচাষ, সামুদ্রিক অর্থনীতি, জাহাজ চলাচল, সবুজ বিকাশ, শক্তি, নির্মাণ এবং কৃষি ক্ষেত্রে অবদান যোগাতে পারে। আইসল্যান্ড আন্তঃসরকারী সংগঠন আর্কটিক পরিষদের সভাপতি। এই পরিষদ আর্কটিক অঞ্চলে ধারাবাহিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় কাজ করছে। আইসল্যান্ড রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের প্রার্থীপদের প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রপতি কোবিন্দ আইসল্যান্ড বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি প্যারিস চুক্তির আওতায় ভারতের প্রতিশ্রুতির কথা বলেন এবং ২০২২ নাগাদ সিংগল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ রুপে নির্মূল করার অঙ্গীকার করেন। তিনি ভারত-আইসল্যান্ড বিজনেস ফোরামে বক্তব্য রাখেন এবং শিল্পোদ্য...

দুমুখো নীতির জন্য পাকিস্তানের সমালোচনা

পাকিস্তান ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে তাদের একগুঁয়েমীর জন্য অশান্তিকর পরিস্থিতিতে রয়েছে। বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ তাদের সমালোচনা করেছে এবং বলেছে যে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান সমর্থন যোগার করার জন্য এপ্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। তবে সেই সমর্থন দুরস্ত।  একটি বেসরকারী টেলিভিসন চ্যানেলের সঙ্গে সম্প্রতি এক সাখাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন যে ইসলামাবাদ চিরাচরিত যুদ্ধে ভারতের সঙ্গে জিততে পারবে না। তিনি আবারও পরমাণুর হুমকি দিয়েছেন এবং কাশ্মীরের বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন যে তারা যদি ভারতের পরমাণু অস্ত্রের প্রতি দৃষ্টি দিতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে বিপর্যয়ের জন্য তারাই দায়ী হবে। তিনি আরো বলেন, তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান যুদ্ধ চায় না, তবে সেই সঙ্গে পাকিস্তান তাদের দেশের নিরাপত্তা এবং অখন্ডতার প্রশ্নে চোখ বন্ধ করে থাকতে পারে না।  তিনি আরো স্বীকার করেন যে আগামী মাসে ইসলামাবাদ কঠোর চ্যালেঞ্জের মুখোমুখী হবে কারণ, সন্ত্রাসবাদে মদত দ...

ভূমিক্ষয় রোধে অঙ্গীকার বিভিন্ন দেশের

ভূমি খুব গুরুত্বপূর্ণ সম্পদ। এটি মানুষের জীবিকা এবং কল্যাণের মূল উৎস। খাদ্য সরবরাহ, স্বচ্ছ জল এবং পরিবেশগত অন্যান্য অনেক পরিষেবা এবং জৈব বৈচিত্র এর অন্তর্ভুক্ত। জলবায়ু ব্যবস্থায় ভূমি অনবদ্য ভূমিকা পালন করে। বেশকিছু দশক ধরে জনসংখ্যা বৃদ্ধির জন্য ভূমি এবং স্বচ্ছ জলের নজীরবিহীন ব্যবহারের ফলে দেখা দিয়েছে ভুমি ক্ষয়। সেই সঙ্গে কৃষি এবং গবাদিপশুর উৎপাদন জনিত যৌথ চাপ, নগরায়ণ, বনোচ্ছেদ এবং বিশেষ করে খরার মত চূড়ান্ত আবহাওয়ার পরিস্থিতি এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। মানবজাতি বরফ মুক্ত ৭০শতাংশ জমিকে প্রভাবিত করে। ভূমিক্ষয় এবং মরুকরণ বিভিন্ন দেশে বড় ধরণের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা। মরুকরণ ভুমি ক্ষয়ের এক রুপ যার ফলে উর্বর জমি মরুভূমিতে পরিণত হয়।  এই সব পরিবর্তনের মোকাবিলায় এবং বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার লক্ষ্যে ১৯৭টি দেশের প্রায় ৯০০০ প্রতিনিধি দিল্লীর উপকণ্ঠে এক বড় সম্মেলনে যোগ দেয়। ২রা সেপ্টেম্বর থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। মরুকরণ প্রতিরোধ করার লক্ষ্যে রাষ্ট্রসংঘ সম্মেলন’ UNCCDর সংশ্লিষ্ট পক্ষগুলির চতুর্দশ সম্মেলন COP 14র আয়োজন করে ভারত। অংশগ্রহণকারীর...

আফগানিস্তানের ওপর ট্রাম্প-তালিবান আলোচনা বাতিলের প্রভাব 

তালিবানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে এ বছরের প্রথম দিকে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছিল। সেই অনুযায়ী, আফগান সরকার ও তালিবানদের মধ্যে সংঘর্ষ চলা সত্বেও এই আলোচনায় অগ্রগতি প্রত্যাশা করা গিয়েছিল। তবে আফগানিস্তানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকার কারণে এই আলোচনার ভবিষ্যৎ সম্পর্কে শুরু থেকেই একটা প্রশ্ন চিহ্ন থেকেই গিয়েছিল।  ওয়াশিংটন-তালিবান আলোচনার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এমন একটি প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা যার মধ্যে তালিবানদের আশা আকাঙ্ক্ষা পূরণের পর্যাপ্ত সংস্থান থাকবে। এ ছাড়াও শাসন ব্যবস্থা পরিচালনায় তালিবানদের কূটনৈতিক স্তরে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব থাকবে। তবে এরই পাশাপাশি আফগানিস্তানে সন্ত্রাসবাদ অবসানে তালিবান নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিতে হবে বলে ওয়াশিংটন শর্ত রাখে। অপরদিকে তালিবানরাও আফগান ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীর গোয়েন্দা নেটওয়ার্ক সহ সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানায়। শান্তি আলোচনার এই পর্যায়ে কাবুলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলা ও এই ঘটনায় একজন মার্কিন সেনা সহ ১২ জনের প্রাণহা...

সপ্তম আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠক

আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠক সম্প্রতি হয়ে গেল ব্যাঙ্ককে। মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের আবহে এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সংঘাতের মধ্যেই এই বৈঠক সংগঠিত হল। ভারত এর আগে গত সপ্তাহের আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠকে অংশ নেয় নি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বিশ্ব অর্থনৈতিক কাজকর্মে ভারতের গতিশীলতাকে চাঙ্গা করতেই এই বৈঠকটি ছিল। এই গোষ্ঠীর অন্য সদস্য দেশগুলির সঙ্গে দেশের বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে শ্রী গোয়েল মন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেন।  দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশনের ১০টি সদস্য দেশ ও ছয়টি অন্য আঞ্চলিক দেশ যেমন ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই আঞ্চলিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব মঞ্চে সদস্য দেশ। উল্লেখ্য, সমগ্র আসিয়ান ও তার নিকটবর্তী অঞ্চলে অবাধ বাণিজ্যের সম্ভাবনাকে উজ্জ্বল করতে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠকের পরে অংশগ্রহণকারী ১৬টি সদস্য দেশের যৌথ বিবৃতিতে এই সমগ্র অঞ্চলে একটি অবাধ বাণিজ্য ব্যবস্থাপনা গড়ে তোলার...

পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের গভীরতর সম্পর্ক

কার্যভার গ্রহণ করার পর আসিয়ান অঞ্চলে দ্বিপাক্ষিক সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর যাত্রা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের প্রথম পর্যায়ে ড. জয়শংকর ইন্দোনেশিয়ার বিদেশ মন্ত্রী রত্নো সারসুদির সঙ্গে বৈঠক করেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমুদ্র সংক্রান্ত বিষয়ের মন্ত্রী অবসর প্রাপ্ত জেনারেল লুহুত বিনসার পান্ডজয়তানের সঙ্গে তার বৈঠক। উভয় মন্ত্রী ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্চ এবং ইন্দোনেশিয়ার এ্যাসে দ্বীপের মধ্যে সহযোগিতার উন্নত উপায় নিয়ে আলোচনা করেন। ইন্দোনেশিয়া ভারতের ঘনিষ্ট সামুদ্রিক প্রতিবেশী। ভারতের দক্ষিণ প্রান্ত ইন্দোনেশিয়ার উত্তর প্রান্তের মধ্যে দূরত্ব মাত্র ৯০ মাইল। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পূবে তাকাও নীতি এবং ইন্দোনেশিয়ার গ্লোবাল মেরিটাইম ফুলক্রাম প্রকৃতিগতভাবে পরিপূরক। উভয় দেশ আসিয়ানের কেন্দ্রীয় স্বরুপ এবং ঐক্যের মূল্য দেয়। এটি বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্য ও সাফল্য অর্জনের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ কারণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি দেশের শক্তিশ...

৪২তম ইউ এন এইচ আর সি’র বৈঠকে ভারতের জোরালো খন্ডন

৪২তম রাষ্ট্রসংঘ মানবাধিকার কমিশন ইউ এন এইচ আর সি’র বৈঠকে কাশ্মীর প্রশ্নে প্রস্তাব উত্থাপনের লক্ষ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশী কাশ্মীর প্রসঙ্গকে আন্তর্জাতিক রুপ দেওয়ার বেপরওয়া চেষ্টা চালান কিন্তু তাতে তিনি নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। ৪৭সদস্যের গোষ্ঠীতে পাকিস্তানের পক্ষে অন্ততঃ ২৪জনের সমর্থন দরকার, কিন্তু তাদের সত্বেও তারা ইউ এন আর সিতে একটি জরুরী বিতর্কের অনুরোধ দায়ের করতে প্রয়োজনীয় সমর্থন পায় নি। উল্লেখ করা যেতে পারে যে অধিবেশন চলাকালীন যে কোনো সময় বিতর্কের অনুরোধ দায়ের করা যেতে পারে। কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে অনুরোধ করার শেষ সময়সীমা ১৯শে সেপ্টেম্বর। ভারত জেনেভায় কোনো মন্ত্রী পাঠায় নি, এর কারণ হিসেবে তারা জানিয়েছে যে এই বিষয়টিকে তারা তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে তারা পাকিস্তানের দাবী এবং মন্তব্যকে আক্রমণাত্মক উক্তি এবং মিথ্যা অভিযোগ বলে তীব্রভাবে খন্ডন করেছে। শাহ মহম্মদ কুরেশী আবার মানবাধিকার লঙ্ঘণের দাবী তুলে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা করেন এবং রাষ্ট্রসংঘের একটি যৌথ তদন্তের দাবী জানিয়েছেন। ভারত বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংগ সীমান্ত পাড়ের সন্ত্রাস...

ভারত-নেপাল পেট্রোলিয়াম পাইপলাইনের উদ্বোধন

ভারত ও নেপাল তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরো একটি মাইল ফলক সংযোজন করলো। উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মোতিহারী এবং নেপালের আমলেকগঞ্জের মধ্যে দক্ষিণ এশিয়ায় এযাবৎকালের প্রথম আন্তঃসীমান্ত পেট্রোল পাইপলাইন উদ্বোধন করেন। ৬৯ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের ৩২.৭ কিলোমিটার ভারতের দিকে এবং ৩৭.২ কিলোমিটার রয়েছে নেপালের অভ্যন্তরে। এর ফলে নেপালের জনগণের জন্য বছরে দু’মিলিয়ন টন পরিশোধিত পেট্র পণ্য সরবরাহ সম্ভব হবে। এই প্রকল্পকে ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন মোতিহারী-আমলেকগঞ্জ পাইপলাইন প্রকল্প এই অঞ্চলের জ্বালানী সুরক্ষা বৃদ্ধি করবে এবং পরিবহন ব্যয় হ্রাস করবে। তিনি সন্তোষ প্রকাশ করেন যে উচ্চতম রাজনৈতিক পর্যায়ে নিয়মিত মত বিনিময়ের দরুণ ভারত-নেপাল সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। নতুন দিল্লী থেকে প্রকল্পের শুভসূচনা করে শ্রী মোদি আস্থা প্রকাশ করেন যে বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর উন্নতি ঘটবে এবং নেপালের উন্নয়নের প্রয়াসে ভারতের সহায়তারও তিনি প্রতিশ্রুতি দেন। ...

পরমাণু  চুক্তির আওতায় ইরাণের প্রতিশ্রুতি প্রত্যাহার

ইরাণ ঘোঘণা করেছে যে ২০১৫র জুলাইয়ে তারা বিশ্ব শক্তির সঙ্গে যে পরমাণু চুক্তিতে রাজী হয়েছিল তার আওতায় প্রতিশ্রুতি তারা প্রত্যাহার করে নিচ্ছে। এর কারণ হিসেবে ইরাণ জানিয়েছে যে ইওরোপীয় সংঘ পরমাণু চুক্তিতে তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে, তাই ইরাণেরও কোনো দায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নেবার পর থেকে ইরাণ এবং ইওরোপীয় গোষ্ঠী এই চুক্তি বাঁচানোর চেষ্টা করে চলেছে। ইওরোপীয় ইউনিয়ন এবং ইরাণের মধ্যে বোঝা পড়া হয় যে পরমাণু চুক্তিতে ইরাণকে যে সব অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সুনিশ্চিত করা হবে এবং তাহলে ইরাণও চুক্তি অনুযায়ী তাদের অঙ্গীকার পালনে সক্ষম হবে জানায়। ইরানী পরমাণু শক্তি সংস্থার নির্দেশক আলি আকবর সালেহি এই সিদ্ধান্তের সমর্থনে যুক্তি ব্যাখ্যা করেন। ড. সালেহি বলেন ইওরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় তাদেরও প্রতিশ্রুতি থেকে প্রত্যাহার করে নেওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন বৈদেশিক বাণিজ্যে ইরাণের প্রবেশাধিকার পর্যাপ্তভাবে পুনঃ প্রতিষ্ঠিত করতে ইওরোপীয় পক্ষগুলি ব্যর্থ হয়েছে। উল্লেখ্য মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের এই প্রবেশ...
কাশ্মীর প্রশ্নে পাকিস্তান আবার প্রতিকূল অবস্থায়। জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা রদ করার ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। নতুন দিল্লী স্পষ্ট জানিয়েছে যে এই সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীন বিষয়। ভারত তাদের দৃষ্টিভঙ্গী তুলে ধরতে সফল হয়েছে। ভারতীয় সিদ্ধান্ত বিশ্বের বেশিরভাগ দেশে গৃহীত হয়েছে। তবুও পাকিস্তান সন্তুষ্ট নয়। এমনকি এখন তাদের ঘনিষ্ট বন্ধু দেশগুলির কাছেও তারা পরিত্যক্ত হয়ে পড়েছে। গতসপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমীর শাহীর বিদেশমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কূটনোতিক রীতি মেনে দুই বিদেশমন্ত্রী কেবল পাকিস্তানের কথা ধৈর্য্য সহকারে শুনেছেন। তারপর পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বলেন, আমরা আশাবাদী যে এই দেশদুটি আমাদের হতাশ করবে না। দুদেশের বিদেশমন্ত্রীরাই আমাদের কথা মন দিয়ে শুনেছেন। এর চেয়ে অর্থহীন কোনো বিবৃতি হতে পারে না। কেউই বেশি কিছু আশা করে নি। কিন্তু এমনকি পাকিস্তানের বিশ্লেষকরাও একে আনুষ্ঠানিকতার চেয়ে বেশ কিছু মনে করেন নি। পাকিস্তানের ধারণা তারা কূটনৈতিক আক্রমনে সৌদি আরব ও সংযুক...

ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে রেপো রেট ও পরিবর্তনশীল সূদের হারের মধ্যে সংগতিসাধন। 

রিজার্ভ ব্যাংক দেশের আর্থিক বাজারে ঋণের প্রবাহ বৃদ্ধির একটি অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রেপো রেট ও পরিবর্তনশীল সূদের হার, অর্থাৎ ফ্লোটিং ইন্টারেস্ট রেটের মধ্যে সংগতি সাধন করল। এই সিদ্ধান্ত পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে গৃহ ও মোটর গাড়ী ঋণ গ্রহীতা ছাড়াও খুচরো ব্যবসাতে নিযুক্ত কারবারী, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ-অর্থাৎ MSME ক্ষেত্র লাভবান হবে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে, রেপো রেট, অর্থাৎ যে সূদের হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা হ্রাস করা হলেও বাণিজ্যিক ব্যাংকগুলি সেই অনুযায়ী, ব্যক্তিগত ঋণ গ্রহীতা ছাড়াও খুচরো ব্যবসাতে নিযুক্ত কারবারী, ও MSME ক্ষেত্রকে দেওয়া তাদের ঋণের ওপর সুদের হার কম করতে অনিচ্ছুক থেকেছে। উদাহরণ স্বরূপ, এ বছর ফেব্রুয়ারী থেকে জুন পর্যন্ত সময়ে রিজার্ভ ব্যাংক তার দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা রিপোর্ট ঘোষণায় রেপো রেট মোট ০.৭৫ শতাংশ, অর্থাৎ ৭৫ বেসিস পয়েন্ট হ্রাস করলেও বাণিজ্যিক ব্যাংকগুলি জনসাধারণকে দেওয়া নতুন ঋণের ওপর সূদের হার মাত্র ০.২৯ শতাংশ, অর্থাৎ ২৯ বেসিস পয়েন্ট কম করেছে। আর এর ফলে উপভোক...

পুব-মুখী নীতির ওপর ভারতের জোর

দুই দিনের রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গেও সাক্ষাৎ করেন। জাপানের সঙ্গে ভারতের খুবই মজবুত সম্পর্ক রয়েছে; দুই প্রধানমন্ত্রীর মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রক এই বৈঠককে খুবই আন্তরিক বলে বর্ণনা করেছে।  এই বৈঠকে, জাপানের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বর মাসে ভারতে আসবেন।  উভয় নেতাই, বার্ষিক শীর্ষ সম্মেলনের আগেই প্রথম ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠক অর্থাৎ দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রী আবে জানিয়েছেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সদ্য সমাপ্ত জাপান সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময়ের বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথার্থ আলোচনা হয়েছে।  উভয় প্রধানমন্ত্রীই জাপান-আমেরিকা-ভারত ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে ইতিবাচক মূল্যায়ন করেছেন। উল্লেখ্য এই ত্রিপাক্ষিক বৈঠকের দুটি ইতিমধ্যেই বুয়েনাস আইরেস ও ওসাকায় জি-২০ বৈঠকের পাশাপাশি হয়। দুই প্রধানমন্ত্রীই মনে ...