ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক পর্যালোচনা

ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং আন্তরিক সম্পর্কে এক নতুন গতি সঞ্চারিত হয়েছে। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রসংঘ সাধারণ সভার অবসরে ক্যারিকম দেশ গোষ্ঠীর ১৪জন নেতার সঙ্গে বৈঠক করেন। সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী শ্রী এ্যালেন চ্যাস্টেনেট এবং ক্যারিকমের বর্তমান সভাপতি বৈঠকের সহ-সভাপতিত্ব করেন। বৈঠকে যোগ দেন এ্যান্টিগুয়া এবং বার্বাডুয়া, বার্বাডোদ, ডোমিনিকা, জামাইকা, সেন্ট কিট্টস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স, ট্রিনিদাদ এবং টোবাগোর রাষ্ট্রপ্রধানগণ, সুরিনামের উপরাষ্ট্রপতি এবং বাহামাস, বেলিজ, হাইতি এবং গায়ানার বিদেশমন্ত্রীগণ।

ক্যারিকম নেতাদের সঙ্গে আঞ্চলিকভাবে প্রধানমন্ত্রী মোদির এটাই ছিল প্রথম বৈঠক। এই বৈঠক ক্যারিবিয়ান দেশগোষ্ঠীর সঙ্গে ভারতের ঘনিষ্ট সম্পর্কের পরিচয় বহন করে। ভারত ক্যারিকমের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যারাবিয়ান দেশগুলিতে এক মিলিয়নের বেশি অনাবাসী ভারতীয়র উপস্থিতি এই বন্ধুত্বকে আরো স্থায়ী ও প্রাণবন্ত করে তুলেছে।

রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক আলোচনা প্রক্রিয়া, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি এবং জনগণের মধ্যে আরো উন্নততর সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। ভারতের প্রধান মন্ত্রী ক্ষমতা বৃদ্ধি, উন্নয়নী সহায়তা এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। হ্যারিকান ডোরিয়ানের পর ভারত বাহামাসকে ১ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে।

এছাড়া ভারত ক্যারিকমে সমষ্ঠি উন্নয়ন প্রকল্পের জন্য ১৪ মিলিয়ন ডলার অনুদান এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে নবীকরণযোগ্য জ্বালানী শক্তি এবং সৌর শক্তির জন্য আরো ১৫০ মিলিয়ন ঋণ দেবার পরিকল্পনা করেছে। তিনি গায়ানার জর্জটাউনে তথ্য প্রযুক্তি সংক্রান্ত আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্র স্থাপনের কথা ঘোষণা করেন। এছাড়া, বেলিজে আঞ্চলিক ভকেশনাল কেন্দ্র স্থাপিত হবে। ক্যারিকম নেতারা দুপক্ষের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা মজবুত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং এই সব প্রস্তাবে তাদের নিজ নিজ সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ উন্নয়ন দেশের নেতাদের বৈঠকও ৭৪তম রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের অবসরে অনুষ্ঠিত হয়।

মূল রচনাঃ কৌশিক রায়

Comments

Popular posts from this blog

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?