এই সপ্তাহে সংসদ

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট সরকার এক শক্তিশালী, সুরক্ষিত, উন্নতিশীল এবং সকলের জন্য দেশ গড়ার প্রত্যাশা পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি বলেন যে এই যাত্রার মূল মন্ত্র হল সবকা সাথ (সবার সঙ্গে), সবকা বিকাশ (সকলের উন্নয়ন) এবং সবকা বিশ্বাস (সবার আস্থা) অর্জন। সংসদের সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি বলেন প্রথম দিন থেকেই সরকার অপশাসনের যে সমস্যা তার মোকাবিলা করে এবং প্রান্তিক মানুষকে ন্যূনতম সুবিধা দিয়ে সমস্ত নাগরিকের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে উৎসর্গীকৃত।

দেশের রাষ্ট্রপতি বলেন যে, প্রথম দফায় সরকারের কাজকর্ম বিচার করে দেশের জনগণ লোকসভা নির্বাচনে এই সরকারকে বিপুলভাবে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, প্রায় অর্ধেক সাংসদই প্রথমবার নির্বাচিত হয়েছেন এবং লোকসভার ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যক মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। শ্রী কোবিন্দ বলেন, গ্রামীণ ভারতকে মজবুত করার ওপর সরকারের মূল নজর রয়েছে। মহিলা ক্ষমতায়ণ সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার বলে বর্ণনা করে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এক উন্নত রাষ্ট্রের প্রতিফলন। সরকারের বিভিন্ন প্রয়াসের উল্লেখ করে তিনি বলেন যে দেশের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করার জন্য গত পাঁচ বছরে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র দোকানদার ও খুচরো ব্যবসায়ীদের জন্য সরকারি পেনশন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রপতি সাংসদদের ‘এক দেশ-এক ভোট’ প্রস্তাবটিকে বিবেচনা করে দেখার অনুরোধ জানান। দেশের প্রতিটি ভগিনী ও কন্যার সমান অধিকার সুনিশ্চিত করতে তিনি তিন তালাক (বিবাহ বিচ্ছেদ) এবং নিকাহ্‌-হালালা নির্মূল করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে সংসদের এই বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সপ্তদশ লোকসভায় তাদের সংখ্যার বিষয়ে চিন্তা না করার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, দেশের বৃহত্তম স্বার্থের কথা মাথায় রেখে জন-কল্যানের বিষয়ে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গী গ্রহণের জন্য সর্বোতোভাবে প্রয়াস চালানো উচিত। তিনি বলেন এক সক্রিয় ও কার্যকরী বিরোধীতা গণতন্ত্রে প্রয়োজনীয়। সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনে তিনি এই মন্তব্য করেন।

শ্রী মোদী বলেন বিরোধীদের প্রতিটি কথাই খুব মূল্যবান। তিনি বলেন, গত মাসের নির্বাচনের ফলাফল বেশ কয়েকটি নতুন বিষয় সামনে এনেছে যেমন, স্বাধীনতার পর থেকে সবথেকে বেশী সংখ্যক ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মহিলা ভোটদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সংসদে সব থেকে বেশী সংখ্যক মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়েছন। নব নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন এই সব নতুন সাংসদদের সঙ্গেই এসেছে নতুন আশা, নতুন আকাঙ্খা এবং দেশ সেবার নতুন স্থির-সংকল্প।

এর আগে সভায়, অস্থায়ী অধ্যক্ষ ডক্টর বীরেন্দ্র কুমার নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী প্রথমে শপথ গ্রহণ করেন। বুধবার, লোকসভা সর্বসম্মতিক্রমে রাজস্থানের কোটা-বুঁদির BJP সাংসদ ওম বিড়লাকে সপ্তদশ লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে। এই বিষয়ে প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রস্তাবকে সমর্থন জানান কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অমিত শাহ্‌, শ্রী রাজনাথ সিং এবং শ্রী নিতিন গডকড়ি।

গুজরাট ও উত্তরাখন্ডে ভূমিকম্পের সময় শ্রী বিড়লার জনসেবার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এর পরে দল নির্বিশেষে সদস্যগণ নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানান। বিভিন্ন নেতার অভিনন্দনের প্রত্ত্যুত্তরে অধ্যক্ষ শ্রী বিড়লা সভাকে আশ্বস্ত করে জানান যে তিনি সভায় এক প্রিসাইডিং আধিকারিক হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন এবং তিনি সরকার ও বিরোধী পক্ষের সহযোগিতা প্রার্থনা করেন। পরে শ্রী বিড়লাকে অধ্যক্ষের আসনে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী এর পরে লোকসভায় তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

[মূল রচনা- ভি মোহন রাও]

Comments

Popular posts from this blog

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?